মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

সপ্তম শ্রেণী: পরিবেশ ও বিজ্ঞান, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র সেট -3

মডেল প্রশ্নপত্র – 3
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: সপ্তম (Class 7) | বিষয়: গণিত (Mathematics)

পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করো অথবা নির্দেশমতো উত্তর দাও (যে-কোনো ৮টি): [1 x 8 = 8]

(i) $\frac{3}{5}$ -কে শতকরায় প্রকাশ করলে কত হবে?

  • (a) 30%
  • (b) 60%
  • (c) 50%
  • (d) 40%

(ii) 2 : 5 অনুপাতটির ব্যস্ত অনুপাত (Inverse ratio) কত?

(iii) শূন্যস্থান পূরণ করো: $(-8) +$ ________ = 0

(iv) $a^m \times a^n = $ কত?

  • (a) $a^{m-n}$
  • (b) $a^{mn}$
  • (c) $a^{m+n}$
  • (d) $a^{\frac{m}{n}}$

(v) $3x^2 + 5x – 7$ রাশিতে ধ্রুবক পদটি (Constant term) কত?

(vi) ঠিক না ভুল লেখো: $(x – y)^2 = (y – x)^2$

(vii) 70° কোণের সম্পূরক কোণের মান কত?

  • (a) 20°
  • (b) 110°
  • (c) 90°
  • (d) 180°

(viii) একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত?

(ix) শূন্যস্থান পূরণ করো: $(a + b)^2 = a^2 +$ ________ $+ b^2$

2. যে-কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও: [2 x 8 = 16]

(i) 3000 টাকা A, B ও C-এর মধ্যে 2 : 3 : 5 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে?

(ii) একটি বাঁশের 20% মাটির নিচে, 30% জলের মধ্যে এবং বাকি অংশ জলের ওপরে আছে। বাঁশটির মোট দৈর্ঘ্য 20 মিটার হলে, জলের ওপরে কত মিটার আছে?

(iii) 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। 10 জন লোক ওই কাজটি কত দিনে করবে?

(iv) ভাগ পদ্ধতিতে 1024-এর বর্গমূল নির্ণয় করো।

(v) সূচকের সাহায্যে সরল করো: $\frac{5^4 \times 8}{2^3 \times 5^2}$

(vi) $(5x^2 – 2x + 3)$ থেকে $(x^2 – 3x – 1)$ বিয়োগ করো।

(vii) গুণফল নির্ণয় করো: $(a + 2b) \times (a – 3b)$

(viii) সূত্রের সাহায্যে মান নির্ণয় করো: $x + y = 5$ এবং $x – y = 1$ হলে, $8xy$ -এর মান কত?

(ix) দুটি সন্নিহিত কোণের মান 35° এবং 55° হলে, কোণ দুটি কী ধরনের কোণ? কারণসহ লেখো।

3. যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দাও (সম্পাদ্য): [3 x 2 = 6]

(i) কেবল স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে 45° কোণ অঙ্কন করো। (অঙ্কন চিহ্ন দেওয়া আবশ্যিক)

(ii) চাঁদার সাহায্যে 105° কোণ এঁকে স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে সেটিকে সমদ্বিখণ্ডিত করো।

(iii) 9 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ আঁকো এবং পেনসিল কম্পাসের সাহায্যে সেটিকে সমান 4 ভাগে ভাগ করো।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার