সপ্তম শ্রেণি: অংক, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র সেট – 2
মডেল প্রশ্নপত্র – 2
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026
শ্রেণি: সপ্তম (Class 7) | বিষয়: গণিত (Mathematics)
পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করো অথবা নির্দেশমতো উত্তর দাও (যে-কোনো ৪টি): [1 x 8 = 8]
(i) 2.5 কিগ্রা, 10 কিগ্রার শতকরা কত?
- (a) 2.5%
- (b) 10%
- (c) 25%
- (d) 40%
(ii) শূন্যস্থান পূরণ করো: $(-20) \div$ ________ = $-4$
(iii) $\frac{3}{4}$ -এর সঙ্গে কত গুণ করলে গুণফল 1 হবে?
- (a) $\frac{3}{4}$
- (b) $\frac{4}{3}$
- (c) $-\frac{3}{4}$
- (d) 0
(iv) $x^5 \times x^3 = x^\square$ হলে, $\square$ -এ কত বসবে?
- (a) 15
- (b) 8
- (c) 2
- (d) 125
(v) $4x^2 – 3x + 5$ রাশিতে $x$ -এর সহগ (Coefficient) কত?
(vi) ঠিক না ভুল লেখো: অনুপাতের কোনো একক থাকে না।
(vii) একটি সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণটির মান কত?
- (a) 45°
- (b) 60°
- (c) 90°
- (d) 180°
(viii) 55° কোণের পূরক কোণের মান কত?
2. যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও: [2 x 8 = 16]
(i) একটি বাঁশের $\frac{1}{4}$ অংশ কাদায়, $\frac{1}{3}$ অংশ জলে এবং বাকি 10 মিটার জলের ওপরে আছে। বাঁশটি মোট কত মিটার লম্বা?
(ii) 12 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে। 15 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে?
(iii) 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 3000 অপেক্ষা বড়ো।
(iv) একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 3 : 5। 24 লিটার শরবতে কত লিটার সিরাপ এবং কত লিটার জল আছে?
(v) সূচকের নিয়মে মান নির্ণয় করো: $\frac{2^5 \times 3^4 \times 16}{3^2 \times 32}$
(vi) যোগ করো: $(3x^2 + 2x – 5)$ এবং $(x^2 – 3x + 6)$
(vii) সূত্রের সাহায্যে সরল করো: $(a + b)(a – b) + (b + c)(b – c) + (c + a)(c – a)$
(viii) 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে?
(ix) গুণফল নির্ণয় করো: $(2x – 3y) \times (2x + 3y)$
3. যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দাও (সম্পাদ্য): [3 x 2 = 6]
(i) কেবল স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে 90° কোণ অঙ্কন করো। (অঙ্কন চিহ্ন দেওয়া আবশ্যিক)
(ii) চাঁদার সাহায্যে 120° কোণ এঁকে স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে তাকে সমদ্বিখণ্ডিত করো এবং প্রতিটি খণ্ডিত কোণের মান লেখো।
(iii) স্কেলের সাহায্যে 10 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করো এবং পেনসিল কম্পাসের সাহায্যে তাকে লম্ব সমদ্বিখণ্ডিত করো।