শিরোনাম:দশম শ্রেণি জীবন বিজ্ঞান দ্বিতীয় সেমেস্টার নমুনা প্রশ্নপত্র ২০২৬ | Class 10 Life Science 2nd Semester Sample Question Paper
মডেল প্রশ্নপত্র – 1
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026
শ্রেণি: দশম | বিষয়: জীবন বিজ্ঞান
পূর্ণমান: 40 | সময়: 1 ঘণ্টা 30 মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: [1 × 9 = 9]
1.1 অযৌন জননের একক হলো—
- (a) রেণু
- (b) গ্যামেট
- (c) জাইগোট
- (d) ভ্রূণ
1.2 সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হলো—
- (a) n
- (b) 2n
- (c) 3n
- (d) 4n
1.3 মানুষের দেহকোশে অটোজোমের সংখ্যা হলো—
- (a) 22টি
- (b) 44টি
- (c) 23টি
- (d) 46টি
1.4 মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর ফিনোটাইপিক অনুপাত হলো—
- (a) 1:2:1
- (b) 2:1
- (c) 9:3:3:1
- (d) 3:1
1.5 হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিক হওয়ার সম্ভাবনা—
- (a) 100%
- (b) 75%
- (c) 50%
- (d) 0%
1.6 ‘অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ’ মতবাদটির প্রবক্তা হলেন—
- (a) ডারউইন
- (b) ল্যামার্ক
- (c) ভাইসম্যান
- (d) দ্য ভ্রিস
1.7 সমসংস্থ অঙ্গের উৎপত্তির কারণ হলো—
- (a) অপসারী বিবর্তন
- (b) অভিসারী বিবর্তন
- (c) সমান্তরাল বিবর্তন
- (d) ধ্বংসাত্মক বিবর্তন
1.8 পায়রার ওড়ার জন্য দেহে উপস্থিত বায়ুথলির সংখ্যা হলো—
- (a) 7টি
- (b) 8টি
- (c) 9টি
- (d) 10টি
1.9 ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার প্রধান কারণ হলো—
- (a) আত্মরক্ষা
- (b) বাষ্পমোচন রোধ
- (c) সালোকসংশ্লেষ বৃদ্ধি
- (d) জল সঞ্চয়
2. নির্দেশানুসারে উত্তর দাও: [1 × 6 = 6]
2.1 শূন্যস্থান পূরণ করো: মটর গাছের দেহকোশে ক্রোমোজোম সংখ্যা (2n) হলো _________।
2.2 শূন্যস্থান পূরণ করো: আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম হলো _________।
2.3 ঠিক বা ভুল নির্বাচন করো: থ্যালাসেমিয়া একটি অটোজোমাল প্রচ্ছন্ন জিনঘটিত রোগ।
2.4 ঠিক বা ভুল নির্বাচন করো: রুই মাছের পটকার অগ্র প্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে।
2.5 সম্পর্ক স্থাপন করো: মূলজ মুকুল : রাঙা আলু :: পত্রজ মুকুল : _________।
2.6 এক কথায় উত্তর দাও: বর্ণান্ধতা রোগে চোখের রেটিনার কোন কোশ ক্ষতিগ্রস্ত হয়?
3. সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো 5টি): [2 × 5 = 10]
3.1 স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের দুটি প্রধান পার্থক্য লেখো।
3.2 অ্যালিল কাকে বলে?
3.3 বংশগত রোগ প্রতিরোধের ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং-এর দুটি গুরুত্ব উল্লেখ করো।
3.4 সমবৃত্তীয় অঙ্গ কীভাবে জৈব বিবর্তনের সপক্ষে প্রমাণ দেয়?
3.5 উটের লোহিত রক্তকণিকার দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো।
3.6 অণুবিস্তারণ বা মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতির দুটি সুবিধা লেখো।
4. দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): [5 × 3 = 15]
4.1 ফার্নের জনুক্রম একটি পরিচ্ছন্ন রেখাচিত্রের সাহায্যে দেখাও। (5)
অথবা,
অণুবিস্তারণ পদ্ধতিটি কীভাবে সম্পন্ন করা হয় তা পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। খণ্ডীভবন দেখা যায় এমন একটি জীবের নাম লেখো। (4+1)
4.2 মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং এর থেকে প্রাপ্ত মেন্ডেলের সূত্রটি লেখো। (3+2)
অথবা,
থ্যালাসেমিয়া রোগে মানবদেহে প্রধানত কী কী লক্ষণ প্রকাশ পায়? সমাজে এই রোগ প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? (2+3)
4.3 ডারউইনের বিবর্তন তত্ত্বে ‘প্রাকৃতিক নির্বাচন’ এবং ‘যোগ্যতমের উদ্বর্তন’ বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো। (2+3)
অথবা,
লবণাম্বু পরিবেশে টিকে থাকার জন্য সুন্দরী গাছের শ্বাসমূল এবং শুষ্ক পরিবেশে ক্যাকটাসের পাতার অভিযোজনগত গুরুত্ব আলোচনা করো। (2+3)