অষ্টম শ্রেণি: বাংলা, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, First summative, নমুনা প্রশ্ন পত্র, সেট – 1
মডেল প্রশ্নপত্র – 1
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026
শ্রেণি: অষ্টম | বিষয়: বাংলা
পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা
গদ্য
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো (যে-কোনো 2টি): [1 × 2 = 2]
1.1 ‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পে কোন্ সেনাপতির দিক্ভ্রম হয়েছিল?
- (a) গ্রিক সেনাপতির
- (b) মূর সেনাপতির
- (c) আরব সেনাপতির
- (d) রোমান সেনাপতির
1.2 ‘চন্দ্রগুপ্ত’ নাট্যাংশে সেলুকস কে ছিলেন?
- (a) গ্রিক সেনাপতি
- (b) মূর সেনাপতি
- (c) ম্যাসিডন সম্রাট
- (d) আরব সেনাপতি
1.3 ‘বনভোজনের ব্যাপার’ গল্পে টেনিদা কীসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল?
- (a) মুরগির
- (b) পাতিহাঁসের
- (c) রাজহাঁসের
- (d) কচ্ছপের
2. একটি বা দুটি বাক্যে উত্তর দাও (যে-কোনো 2টি): [1 × 2 = 2]
2.1 “আহার করিয়া, সন্দিহানচিত্তে শয়ন করিলেন।” — কে সন্দিহানচিত্তে শয়ন করেছিলেন?
2.2 “রাজা, প্রতি রাজার আচরণ!” — কে, কাকে একথা বলেছিলেন?
2.3 ‘চিঠি’ গদ্যাংশে স্বামী বিবেকানন্দ কাকে চিঠি লিখেছিলেন?
3. প্রসঙ্গ উল্লেখ করে সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো 2টি): [2 × 2 = 4]
3.1 “আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতিই আরবদিগের তুল্য নহে।” — গল্পের কোন্ ঘটনার মধ্য দিয়ে এই বক্তব্যের সত্যতা প্রমাণিত হয়?
3.2 “কী বিচিত্র এই দেশ!” — বক্তা কে? তাঁর এমন মন্তব্যের কারণ কী? (1+1)
3.3 “রফা করতে করতে শেষপর্যন্ত লিস্টটা যা দাঁড়াল…” — বনভোজনের শেষ লিস্টটি কেমন ছিল?
কবিতা
4. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো (যে-কোনো 2টি): [1 × 2 = 2]
4.1 ‘বোঝাপড়া’ কবিতায় কবি কার সঙ্গে বোঝাপড়া করতে বলেছেন?
- (a) নিজের সঙ্গে
- (b) বিধাতার সঙ্গে
- (c) ভাগ্যের সঙ্গে
- (d) সমাজের সঙ্গে
4.2 ‘সবুজ জামা’ কবিতায় তোতাই সবুজ জামা পরলে তার ডালে কী এসে বসবে?
- (a) মৌমাছি
- (b) প্রজাপতি
- (c) ফড়িং
- (d) জোনাকি
4.3 ‘পরবাসী’ কবিতাটি কার লেখা?
- (a) সুকুমার রায়
- (b) জীবনানন্দ দাশ
- (c) বিষ্ণু দে
- (d) বীরেন্দ্র চট্টোপাধ্যায়
5. একটি বা দুটি বাক্যে উত্তর দাও (যে-কোনো 2টি): [1 × 2 = 2]
5.1 “অনেকখানি ব্যথা বাজে…” — কবির মতে কোথায় ব্যথা বাজে?
5.2 তোতাইয়ের দাদু কী ছাড়া চোখে দেখতে পান না?
5.3 ‘একটি চড়ুই পাখি’ কবিতায় চড়ুই পাখিটি কোথায় বাসা বেঁধেছে?
6. প্রসঙ্গ উল্লেখ করে সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো 2টি): [2 × 2 = 4]
6.1 “সেইটে সবার চেয়ে শ্রেয়।” — কোন্টিকে সবার চেয়ে শ্রেয় বলা হয়েছে এবং কেন? (1+1)
6.2 তোতাইয়ের একটি সবুজ জামা চাই কেন?
6.3 “মরেও সে কি বাঁচে না?” — এখানে কার কথা বলা হয়েছে এবং কেন এই মন্তব্য?
ব্যাকরণ
7. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো (যে-কোনো 4টি): [1 × 4 = 4]
7.1 ‘স্কুল > ইস্কুল’ — এটি কোন্ ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
- (a) আদি-স্বরাগম
- (b) মধ্য-স্বরাগম
- (c) অন্ত্য-স্বরাগম
- (d) অপিনিহিতি
7.2 ‘রিকশা > রিসকা’ — এটি কোন্ ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
- (a) ধ্বনি-বিপর্যয়
- (b) স্বরলোপ
- (c) বিপ্রকর্ষ
- (d) অভিশ্রুতি
7.3 ব্যাকরণে ‘দল’ শব্দটির অর্থ কী?
- (a) গোষ্ঠী
- (b) অক্ষর বা সিলেবল
- (c) জনতা
- (d) পাপড়ি
7.4 ‘অষ্টম’ শব্দটিতে কয়টি দল আছে?
- (a) 1টি
- (b) 2টি
- (c) 3টি
- (d) 4টি
7.5 ‘অল্পবিদ্যা ভয়ঙ্করী’ — এই প্রবাদটির অর্থ কী?
- (a) বিদ্যার অভাব
- (b) পণ্ডিত ব্যক্তি
- (c) সামান্য জ্ঞান নিয়ে অহংকার করলে বিপদ হয়
- (d) ভয়ংকর বিদ্যা
8. অতি সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো 6টি): [1 × 6 = 6]
8.1 রুদ্ধদল কাকে বলে?
8.2 ‘আকাশ’ শব্দটির দল বিশ্লেষণ করে মুক্তদল ও রুদ্ধদল চিহ্নিত করো।
8.3 মধ্য-স্বরাগমের অপর নাম কী?
8.4 অপিনিহিতি বলতে কী বোঝো?
8.5 ‘ধর্ম > ধরম’ — এটি কী ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত?
8.6 ‘যেমন কর্ম তেমন ফল’ — প্রবাদটি দিয়ে একটি সার্থক বাক্য রচনা করো।
8.7 ‘পিশাচ > পিচাশ’ — এটি ধ্বনি পরিবর্তনের কোন্ নিয়মের মধ্যে পড়ে?
8.8 ‘গামছা > গামচা’ — কোন্ ধ্বনি পরিবর্তনের নিয়ম এখানে কাজ করেছে?
সহায়ক পাঠ (পথের পাঁচালী)
9. অতি সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো 4টি): [1 × 4 = 4]
9.1 অপুর দিদির নাম কী?
9.2 অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল?
9.3 দুর্গা কোথা থেকে পাকা বৈঁচি ফল কুড়িয়ে এনেছিল?
9.4 হরিহর আজকাল কোথায় গোমস্তার কাজ করেন?
9.5 অপুর টিনের বাক্সে কী কী সম্পদ জমানো ছিল?
9.6 অপু তার বাবার কাছে কোন্ মহাকাব্যের কাহিনি শুনতে ভালোবাসত?