অষ্টম শ্রেণি: পরিবেশ ও বিজ্ঞান, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, First summative, নমুনা প্রশ্ন পত্র, সেট – 1
মডেল প্রশ্নপত্র – 1
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026
শ্রেণি: অষ্টম | বিষয়: পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা
ভৌত বিজ্ঞান (Physical Science)
1. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 × 8 = 8]
(i) তরলের চাপ নির্ভর করে না —
- (a) তরলের গভীরতার ওপর
- (b) তরলের ঘনত্বের ওপর
- (c) অভিকর্ষজ ত্বরণের ওপর
- (d) তরলের ভরের ওপর
(ii) মহাকর্ষীয় ধ্রুবক ‘G’-এর SI একক হলো —
- (a) N m2/kg2
- (b) m/s2
- (c) kg m/s2
- (d) N m/kg
(iii) প্লবতা কোন্ দিকে কাজ করে?
- (a) নীচের দিকে
- (b) ওপরের দিকে
- (c) পাশের দিকে
- (d) সবদিকে সমানভাবে
(iv) পারদের ঘনত্ব 13.6 g/cm3 হলে, 1 cm3 পারদের ভর কত?
- (a) 1 g
- (b) 13.6 g
- (c) 13.6 kg
- (d) 1000 g
(v) কার্বন-14 (C-14) আইসোটোপে নিউট্রন সংখ্যা হলো —
- (a) 6
- (b) 8
- (c) 14
- (d) 20
(vi) অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হলো —
- (a) AlO
- (b) Al2O3
- (c) AlO2
- (d) Al3O2
(vii) কোন্ কণাটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না?
- (a) প্রোটন
- (b) নিউট্রন
- (c) ইলেকট্রন
- (d) কোনোটিই নয়
(viii) প্রদত্ত কোনটি সমযোজী যৌগ?
- (a) NaCl
- (b) KCl
- (c) H2O
- (d) CaO
2. অতি সংক্ষেপে উত্তর দাও: [1 × 4 = 4]
(i) চাপের SI একক কী?
(ii) অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর প্রথম সূত্রটি লেখো।
(iii) পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম কী?
(iv) আইসোবার কাদের বলা হয়?
3. সংক্ষিপ্ত উত্তর দাও: [2 × 4 = 8]
(i) একটি লোহার পেরেক জলে ডুবে যায়, কিন্তু লোহার তৈরি বিশাল জাহাজ জলে ভাসে কেন?
(ii) আর্কিমিডিসের নীতিটি বিবৃত করো।
(iii) Na+ আয়নে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা কত তা নির্ণয় করো। (Na-এর পারমাণবিক সংখ্যা 11)
(iv) ‘পরমাণু নিস্তড়িৎ হয়’— কথাটির অর্থ কী?
জীবন বিজ্ঞান (Life Science)
4. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 × 4 = 4]
(i) কোশের ‘আত্মঘাতী থলি’ বলা হয় —
- (a) লাইসোজোম-কে
- (b) রাইবোজোম-কে
- (c) গলগি বস্তু-কে
- (d) সেন্ট্রোজোম-কে
(ii) প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন্ অঙ্গাণু?
- (a) মাইটোকনড্রিয়া
- (b) রাইবোজোম
- (c) লাইসোজোম
- (d) প্লাস্টিড
(iii) কোন্ অঙ্গাণু কোশের ‘শক্তিঘর’ নামে পরিচিত?
- (a) নিউক্লিয়াস
- (b) গলগি বডি
- (c) মাইটোকনড্রিয়া
- (d) সেন্ট্রোজোম
(iv) জিনের অবস্থান কোথায়?
- (a) সাইটোপ্লাজমে
- (b) ক্রোমোজোমে
- (c) কোশপর্দায়
- (d) রাইবোজোমে
5. অতি সংক্ষেপে উত্তর দাও: [1 × 2 = 2]
(i) কোন্ বিজ্ঞানী প্রথম সজীব কোশ পর্যবেক্ষণ করেন?
(ii) বর্ণহীন প্লাস্টিডকে কী বলা হয়?
6. সংক্ষিপ্ত উত্তর দাও: [2 × 2 = 4]
(i) উদ্ভিদকোশ ও প্রাণীকোশের মধ্যে দুটি গঠনগত পার্থক্য লেখো।
(ii) একটি আদর্শ নিউক্লিয়াসের প্রধান অংশগুলির নাম লেখো এবং এর একটি কাজ উল্লেখ করো।