অষ্টম শ্রেণি: ইতিহাস, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, First summative, নমুনা প্রশ্ন পত্র, সেট – 2
মডেল প্রশ্নপত্র – 2
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026
শ্রেণি: অষ্টম | বিষয়: ভূগোল
পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো (পৃথিবীর অন্দরমহল): [1 × 6 = 6]
1.1 পৃথিবীর অভ্যন্তরে প্রতি 33 মিটার গভীরতায় তাপমাত্রা বৃদ্ধি পায় —
- (a) 1°C
- (b) 2°C
- (c) 3°C
- (d) 4°C
1.2 মহাসাগরীয় ভূত্বক প্রধানত কোন্ শিলা দ্বারা গঠিত?
- (a) গ্রানাইট
- (b) ব্যাসল্ট
- (c) নিস
- (d) বেলেপাথর
1.3 শিলামণ্ডল (Lithosphere) বলতে বোঝায় —
- (a) শুধুমাত্র ভূত্বক
- (b) ভূত্বক ও গুরুমণ্ডলের উপরিভাগ
- (c) গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল
- (d) শুধুমাত্র গুরুমণ্ডল
1.4 কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হলো —
- (a) সিলিকন ও অ্যালুমিনিয়াম
- (b) সিলিকন ও ম্যাগনেশিয়াম
- (c) লোহা ও নিকেল
- (d) লোহা ও ক্রোমিয়াম
1.5 গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থিত বিযুক্তি রেখাটির নাম কী?
- (a) কনরাড বিযুক্তি
- (b) মোহোরোভিসিক বিযুক্তি
- (c) গুটেনবার্গ বিযুক্তি
- (d) লেহম্যান বিযুক্তি
1.6 ভূকম্পনের কোন্ তরঙ্গ তরল বা গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হতে পারে না?
- (a) P তরঙ্গ
- (b) S তরঙ্গ
- (c) L তরঙ্গ
- (d) কোনোটিই নয়
2. নির্দেশানুসারে উত্তর দাও (ভারতের প্রতিবেশী দেশসমূহ): [1 × 4 = 4]
2.1 এক কথায় উত্তর দাও: ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম কী?
2.2 শূন্যস্থান পূরণ করো: পাকিস্তানের প্রধান নদী হলো _________।
2.3 ঠিক বা ভুল নির্বাচন করো: নেপালের রাজধানী হলো কাঠমাণ্ডু।
2.4 এক কথায় উত্তর দাও: মায়ানমারের পূর্ব নাম কী ছিল?
3. সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো 2টি) (ভারতের প্রতিবেশী দেশসমূহ): [2 × 2 = 4]
3.1 ‘SAARC’ গঠনের প্রধান দুটি উদ্দেশ্য কী কী?
3.2 পাকিস্তান জলসেচ ও কৃষিকাজে কীভাবে উন্নতি লাভ করেছে?
3.3 ভারত, প্রতিবেশী দেশ ভুটান থেকে প্রধানত কী কী দ্রব্য আমদানি করে থাকে?
4. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (যে-কোনো 2টি) (অস্থির পৃথিবী): [3 × 2 = 6]
4.1 অপসারী পাত সীমানাকে ‘গঠনকারী পাত সীমানা’ বলা হয় কেন?
4.2 ভূমিকম্পের কেন্দ্র (Focus) ও উপকেন্দ্র (Epicenter) বলতে কী বোঝো?
4.3 আলফ্রেড ওয়েগনারের ‘মহীসঞ্চরণ তত্ত্ব’ (Continental Drift Theory) সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
5. ব্যাখ্যামূলক উত্তর দাও (যে-কোনো 2টি) (শিলা): [5 × 2 = 10]
5.1 রূপান্তর কাকে বলে? শিলা রূপান্তরিত হওয়ার প্রধান কারণগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। (1+4)
5.2 আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে অন্তত পাঁচটি পার্থক্য লেখো। (5)
5.3 নিসারী (Extrusive) ও উদ্ভেদী (Intrusive) আগ্নেয় শিলা কীভাবে সৃষ্টি হয়? এদের একটি করে উদাহরণ দাও।