মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

সপ্তম শ্রেণি: বাংলা, ছন্দে শুধু কান রাখো – অজিত দত্ত ব্যাকরণ ও ভাষাচর্চা মূলক প্রশ্নত্তোর

ছন্দে শুধু কান রাখো: ব্যাকরণ ও ভাষাচর্চা
(সপ্তম শ্রেণি – ১ম অধ্যায়)

ব্যাকরণগত বিশ্লেষণ:

1. নিচের শব্দগুলির পদ পরিবর্তন করো: ছন্দ, দিন, মন, পদ্য, জগত।

উত্তর দেখো
• ছন্দ (বিশেষ্য) – ছন্দোবদ্ধ / ছন্দময় (বিশেষণ)
• দিন (বিশেষ্য) – দৈনিক (বিশেষণ)
• মন (বিশেষ্য) – মানসিক (বিশেষণ)
• পদ্য (বিশেষ্য) – পদ্যময় (বিশেষণ)
• জগত (বিশেষ্য) – জাগতিক (বিশেষণ)

2. নিচের শব্দগুলির দুটি করে সমার্থক শব্দ লেখো: ভুবন, জল, জোছনা, রাত্রি।

উত্তর দেখো
• ভুবন: পৃথিবী, জগত
• জল: নীর, বারি
• জোছনা: চন্দ্রালোক, কৌমুদী
• রাত্রি: রজনী, নিশি

3. বিপরীতার্থক শব্দ লেখো: মন্দ, দ্বন্দ, সহজ, সজাগ, আনন্দ।

উত্তর দেখো
• মন্দ – ভালো
• দ্বন্দ – মিল / ঐক্য
• সহজ – কঠিন / জটিল
• সজাগ – অচেতন / অসতর্ক
• আনন্দ – নিরানন্দ / বিষাদ

4. নিচের শব্দগুলির অর্থ লেখো: কলকাকলি, পদ্যময়, নির্জন, চড়াই-উৎরাই।

উত্তর দেখো
• কলকাকলি: পাখির মধুর ডাক বা গুঞ্জন
• পদ্যময়: কবিতার মতো ছন্দোবদ্ধ
• নির্জন: জনহীন বা নিঃশব্দ স্থান
• চড়াই-উৎরাই: পথের ওঠা এবং নামা

5. নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো: দ্বন্দ, ভুবন।

উত্তর দেখো
• দ্বন্দ: সবরকম দ্বন্দ ভুলে আমাদের মিলেমিশে থাকা উচিত।
• ভুবন: কবি নিখিল ভুবন জুড়ে ছন্দের খেলা দেখতে পেয়েছেন।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার