সপ্তম শ্রেণি: বাংলা, বঙ্গভূমির প্রতি – মাইকেল মধুসূদন দত্ত, ব্যাকরণ ও ভাষা মূলক প্রশ্ন উত্তর
বঙ্গভূমির প্রতি: ব্যাকরণ ও ভাষাচর্চা
(সপ্তম শ্রেণি – ৩য় অধ্যায়)
ব্যাকরণগত বিশ্লেষণ ও সমাধান:
1. নিচের শব্দগুলির পদ পরিবর্তন করো: দেহ, অমর, মধু, মন, শরৎ।
উত্তর দেখো
• দেহ (বিশেষ্য) – দৈহিক (বিশেষণ)
• অমর (বিশেষণ) – অমরত্ব (বিশেষ্য)
• মধু (বিশেষ্য) – মধুর (বিশেষণ)
• মন (বিশেষ্য) – মানসিক (বিশেষণ)
• শরৎ (বিশেষ্য) – শারদীয় (বিশেষণ)
• অমর (বিশেষণ) – অমরত্ব (বিশেষ্য)
• মধু (বিশেষ্য) – মধুর (বিশেষণ)
• মন (বিশেষ্য) – মানসিক (বিশেষণ)
• শরৎ (বিশেষ্য) – শারদীয় (বিশেষণ)
2. নিচের শব্দগুলির দুটি করে সমার্থক শব্দ লেখো: মিনতি, কোকনদ, শমন, তনু।
উত্তর দেখো
• মিনতি: প্রার্থনা, অনুনয়
• কোকনদ: লাল পদ্ম, রক্তোৎপল
• শমন: যমরাজ, মৃত্যু
• তনু: শরীর, কায়
• কোকনদ: লাল পদ্ম, রক্তোৎপল
• শমন: যমরাজ, মৃত্যু
• তনু: শরীর, কায়
3. বিপরীতার্থক শব্দ লেখো: অমর, স্থির, গুণ, স্মৃতি, প্রমাদ।
উত্তর দেখো
• অমর – মরণশীল
• স্থির – অস্থির / চঞ্চল
• গুণ – দোষ
• স্মৃতি – বিস্মৃতি
• প্রমাদ – সতর্কতা / অপ্রমাদ
• স্থির – অস্থির / চঞ্চল
• গুণ – দোষ
• স্মৃতি – বিস্মৃতি
• প্রমাদ – সতর্কতা / অপ্রমাদ
4. নিচের শব্দগুলির অর্থ লেখো: তামরস, বরদে, মক্ষিকা, জীবন-নদ।
উত্তর দেখো
• তামরস: পদ্মফুল
• বরদে: আশীর্বাদ দানকারিনী (এখানে বঙ্গভূমি)
• মক্ষিকা: মাছি
• জীবন-নদ: জীবনের রূপ নদী
• বরদে: আশীর্বাদ দানকারিনী (এখানে বঙ্গভূমি)
• মক্ষিকা: মাছি
• জীবন-নদ: জীবনের রূপ নদী
5. নিচের শব্দগুলি দিয়ে সার্থক বাক্য রচনা করো: মিনতি, অমরত্ব।
উত্তর দেখো
• মিনতি: বিপদগ্রস্ত লোকটি সাহায্যের জন্য জমিদারের কাছে মিনতি জানাল।
• অমরত্ব: দেশপ্রেমিকেরা তাঁদের মহান কাজের মাধ্যমেই পৃথিবীর ইতিহাসে অমরত্ব লাভ করেন।
• অমরত্ব: দেশপ্রেমিকেরা তাঁদের মহান কাজের মাধ্যমেই পৃথিবীর ইতিহাসে অমরত্ব লাভ করেন।