মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

সপ্তম শ্রেণী: ভূগোল, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র, সেট – 3

মডেল প্রশ্নপত্র – 3
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: সপ্তম | বিষয়: ভূগোল

পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 6 = 6]

(i) পৃথিবীর কক্ষপথের আকৃতি হলো—

  • (a) বৃত্তাকার
  • (b) উপবৃত্তাকার
  • (c) উপগোলাকার
  • (d) সরলরৈখিক

(ii) মূলমধ্যরেখার ঠিক বিপরীতে অবস্থিত দ্রাঘিমারেখার মান কত?

  • (a) 0°
  • (b) 90°
  • (c) 180°
  • (d) 360°

(iii) নিরক্ষীয় অঞ্চলে সারা বছর কী ধরনের বায়ুচাপ দেখা যায়?

  • (a) উচ্চচাপ
  • (b) নিম্নচাপ
  • (c) সমচাপ
  • (d) কোনোটিই নয়

(iv) এশিয়ার একটি উল্লেখযোগ্য দক্ষিণবাহিনী নদী হলো—

  • (a) ওব
  • (b) লেনা
  • (c) গঙ্গা
  • (d) আমুর

(v) পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?

  • (a) কাস্পিয়ান সাগর
  • (b) বৈকাল হ্রদ
  • (c) উলার হ্রদ
  • (d) ভিক্টোরিয়া হ্রদ

(vi) ‘নিশীথ সূর্যের দেশ’ বলা হয়—

  • (a) জাপানকে
  • (b) নরওয়েকে
  • (c) চিনকে
  • (d) ভারতকে

2. নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও: [1 x 4 = 4]

A. শূন্যস্থান পূরণ করো (যে-কোনো ২টি): [1 x 2 = 2]

  • (i) 21 মার্চ দিনটিকে ________ বলা হয়।
  • (ii) নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে অক্ষরেখার পরিধি ক্রমশ ________ থাকে।
  • (iii) এশিয়ার দীর্ঘতম নদী হলো ________।

B. একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে-কোনো ২টি): [1 x 2 = 2]

  • (i) বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
  • (ii) ‘স্বর্ণরেণুর নদী’ কাকে বলা হয়?
  • (iii) গ্রিনিচ মানমন্দিরটি কোন শহরে অবস্থিত?

3. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো ২টি): [2 x 2 = 4]

(i) পৃথিবীর ‘অপসুর’ অবস্থান বলতে কী বোঝো?

(ii) ‘স্থানীয় সময়’ বা Local Time কাকে বলে?

(iii) সমচাপ রেখা বা আইসোবার (Isobar) কাকে বলে?

(iv) এশিয়া মহাদেশের দুটি চরমভাবাপন্ন জলবায়ু অঞ্চলের নাম লেখো।

4. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (যে-কোনো ২টি): [3 x 2 = 6]

(i) পৃথিবীর আবর্তন গতির তিনটি ফলাফল উল্লেখ করো।

(ii) অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো।

(iii) ইয়াংসি নদীর অববাহিকা অঞ্চল কৃষিকাজে এতটা উন্নত কেন?

5. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ২টি): [5 x 2 = 10]

(i) চিত্রসহ পৃথিবীর দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস-বৃদ্ধির কারণগুলি বিস্তারিতভাবে আলোচনা করো।

(ii) বায়ুচাপের তারতম্যের প্রধান তিনটি কারণ আলোচনা করো। উচ্চচাপ ও নিম্নচাপের দুটি পার্থক্য লেখো। (৩+২)

(iii) এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার