মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

অষ্টম শ্রেণি: অংক, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, First summative, নমুনা প্রশ্ন পত্র, সেট – 8

মডেল প্রশ্নপত্র – 8
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: অষ্টম | বিষয়: গণিত

পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা

1. নীচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও: [1 × 8 = 8]

(i) সঠিক উত্তরটি নির্বাচন করো: $\frac{1}{6}$ এবং $\frac{1}{5}$ -এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হলো —

  • (a) $\frac{11}{60}$
  • (b) $\frac{1}{30}$
  • (c) $\frac{1}{10}$
  • (d) $\frac{11}{30}$

(ii) শূন্যস্থান পূরণ করো: একটি পাইচিত্রে সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রীয় কোণের মান _________ সমকোণের সমান।

(iii) $(x+y)^2 – (x-y)^2 = 4xy$ — এটি একটি সমীকরণ না অভেদ?

(iv) সঠিক উত্তরটি নির্বাচন করো: $x^3 – 27$ রাশিমালার একটি উৎপাদক $(x – 3)$ হলে, অপর উৎপাদকটি হবে —

  • (a) $x^2 + 3x + 9$
  • (b) $x^2 – 3x + 9$
  • (c) $x^2 + 6x + 9$
  • (d) $x^2 – 6x + 9$

(v) একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান $135^\circ$ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?

(vi) $30^\circ$ কোণের পূরক কোণের সম্পূরক কোণের মান কত?

(vii) শূন্যস্থান পূরণ করো: ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় ছাড়া অপর দুটি বাহুকে _________ বাহু বলে।

(viii) সত্য বা মিথ্যা লেখো: আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো 4টি): [2 × 4 = 8]

(i) $\frac{1}{3}$ এবং $\frac{3}{4}$ -এর মধ্যে দুটি মূলদ সংখ্যা নির্ণয় করো।

(ii) একটি পাইচিত্রে কোনো বৃত্তকলার কেন্দ্রীয় কোণ $144^\circ$ হলে, সেটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের শতকরা কত ভাগ তা নির্ণয় করো।

(iii) $a – \frac{1}{a} = 3$ হলে, $a^2 + \frac{1}{a^2}$ -এর মান নির্ণয় করো।

(iv) সরল করো: $x^2(y^2 – z^2) + y^2(z^2 – x^2) + z^2(x^2 – y^2)$

(v) ভাগ করে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো: $(8x^2 – 14x + 5) \div (2x – 1)$

3. উৎপাদকে বিশ্লেষণ করো (যে-কোনো 2টি, যার মধ্যে ঘন থেকে 1টি এবং বর্গ থেকে 1টি আবশ্যিক): [3 × 2 = 6]

(i) $x^2 – 2x – y^2 + 2y$

(ii) $64a^3 + 125b^3$

(iii) $x^6 – y^6$

4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো 1টি): [4 × 1 = 4]

(i) স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি রম্বস HOME অঙ্কন করো, যার কর্ণ দুটির দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি এবং 8 সেমি।

(ii) একটি আয়তক্ষেত্র অঙ্কন করো যার দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং 4.5 সেমি।

5. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো 1টি): [4 × 1 = 4]

(i) একটি লাইব্রেরিতে বিভিন্ন বিষয়ের বইয়ের সংখ্যার একটি তালিকা নীচে দেওয়া হলো। এই তথ্যের সাহায্যে একটি পাইচিত্র তৈরি করো এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ নির্ণয় করো।

বইয়ের বিষয়গল্পকবিতাউপন্যাসপ্রবন্ধ
বইয়ের সংখ্যা400200300100

(ii) একটি পরিবারের মাসিক খরচের শতকরা হিসাব নীচে দেওয়া হলো। এই তথ্যগুলি ব্যবহার করে একটি পাইচিত্র অঙ্কন করো।

খরচের খাতখাবারবাড়িভাড়াশিক্ষাঅন্যান্য
খরচ (শতকরায়)50%20%15%15%

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার