মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

অষ্টম শ্রেণি: ইতিহাস, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, First summative, নমুনা প্রশ্ন পত্র, সেট – 7

মডেল প্রশ্নপত্র – 7
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: অষ্টম | বিষয়: ইতিহাস

পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট

1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: [1 × 6 = 6]

1.1 কার আমলে মুর্শিদাবাদ আনুষ্ঠানিকভাবে বাংলার রাজধানীতে পরিণত হয়?

  • (a) আলিবর্দি খান
  • (b) মুর্শিদকুলি খান
  • (c) সুজাউদ্দিন
  • (d) সিরাজউদ্দৌলা

1.2 ‘ইজারাদারি ব্যবস্থা’ (পাঁচশালা বন্দোবস্ত) চালু করেন কে?

  • (a) রবার্ট ক্লাইভ
  • (b) ওয়ারেন হেস্টিংস
  • (c) লর্ড কর্নওয়ালিস
  • (d) লর্ড ওয়েলেসলি

1.3 ‘দ্বৈত শাসনব্যবস্থা’ রদ করা হয় —

  • (a) 1765 সালে
  • (b) 1770 সালে
  • (c) 1772 সালে
  • (d) 1773 সালে

1.4 ‘উডের ডেসপ্যাচ’ (Wood’s Despatch) বা নির্দেশনামা কবে প্রকাশিত হয়?

  • (a) 1813 সালে
  • (b) 1835 সালে
  • (c) 1853 সালে
  • (d) 1854 সালে

1.5 কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন —

  • (a) ওয়ারেন হেস্টিংস
  • (b) জোনাথন ডানকান
  • (c) উইলিয়াম কেরি
  • (d) লর্ড ওয়েলেসলি

1.6 এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন —

  • (a) লর্ড মেকলে
  • (b) স্যার উইলিয়াম জোন্স
  • (c) ডেভিড হেয়ার
  • (d) আলেকজান্ডার ডাফ

2. নির্দেশানুসারে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: [1 × 4 = 4]

2.1 সত্য বা মিথ্যা নির্ণয় করো: 1717 সালে মুঘল সম্রাট ফারুকশিয়ার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান প্রদান করেছিলেন।

2.2 শূন্যস্থান পূরণ করো: শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় _________ সালে।

2.3 একটি বাক্যে উত্তর দাও: টিপু সুলতান কোন্ রাজ্যের শাসক ছিলেন?

2.4 একটি বাক্যে উত্তর দাও: কলকাতায় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?

3. দু-তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো 2টি): [2 × 2 = 4]

3.1 ‘অন্ধকূপ হত্যা’ রটনা কী?

3.2 ‘দস্তক’ বলতে কী বোঝো?

3.3 ‘মেকলে মিনিট’ (Macaulay’s Minute) কী?

3.4 ‘অধীনতামূলক মিত্রতা নীতি’ (Subsidiary Alliance) বলতে কী বোঝায়?

4. চার-পাঁচটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো 2টি): [3 × 2 = 6]

4.1 ফারুকশিয়ারের ফরমানের (1717) প্রধান শর্তগুলি কী ছিল?

4.2 বক্সারের যুদ্ধের (1764) তাৎপর্য বা গুরুত্ব কী ছিল?

4.3 ওয়ারেন হেস্টিংস কীভাবে ভারতে কোম্পানির বিচারব্যবস্থার সংস্কার সাধন করেছিলেন?

4.4 ‘উডের ডেসপ্যাচ’-এর (1854) প্রধান সুপারিশগুলি কী ছিল?

5. আট-দশটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো 2টি): [5 × 2 = 10]

5.1 পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোন্টি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং কেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

5.2 লর্ড ডালহৌসির ‘স্বত্ববিলোপ নীতি’ (Doctrine of Lapse) সম্পর্কে আলোচনা করো। এই নীতির প্রয়োগ করে কোন্ কোন্ রাজ্য ব্রিটিশরা নিজেদের সাম্রাজ্যভুক্ত করেছিল?

5.3 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুলিশি ব্যবস্থা ও অসামরিক প্রশাসন (সিভিল সার্ভিস) গঠনের ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিসের ভূমিকা বিস্তারিতভাবে আলোচনা করো। (2.5 + 2.5)

5.4 ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো। এ বিষয়ে ‘শ্রীরামপুর ত্রয়ী’-র ভূমিকা কী ছিল?

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার