মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

অষ্টম শ্রেণি: ভূগোল, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, First summative, নমুনা প্রশ্ন পত্র, সেট – 4

মডেল প্রশ্নপত্র – 4
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: অষ্টম | বিষয়: ভূগোল

পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো (পৃথিবীর অন্দরমহল): [1 × 6 = 6]

1.1 পৃথিবীর অভ্যন্তরে কত মিটার গভীরতায় তাপমাত্রা 1°C বৃদ্ধি পায়?

  • (a) 30 মিটার
  • (b) 32 মিটার
  • (c) 33 মিটার
  • (d) 35 মিটার

1.2 ‘নিফে’ (NIFE) স্তরের প্রধান উপাদান দুটি কী কী?

  • (a) সিলিকা ও অ্যালুমিনিয়াম
  • (b) সিলিকা ও ম্যাগনেশিয়াম
  • (c) লোহা ও ক্রোমিয়াম
  • (d) নিকেল ও লোহা

1.3 ‘অ্যাস্থেনোস্ফিয়ার’ শব্দটির অর্থ কী?

  • (a) কঠিন মন্ডল
  • (b) দুর্বল মন্ডল
  • (c) শক্তিশালী মন্ডল
  • (d) তরল মন্ডল

1.4 পৃথিবীর কোন্ স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি?

  • (a) ভূত্বক
  • (b) গুরুমণ্ডল
  • (c) কেন্দ্রমণ্ডল
  • (d) শিলামণ্ডল

1.5 মহাদেশীয় ভূত্বক প্রধানত কোন্ স্তর দ্বারা গঠিত?

  • (a) সিয়াল (SIAL)
  • (b) সিমা (SIMA)
  • (c) নিফে (NIFE)
  • (d) ক্রোফেসিমা (CROFESIMA)

1.6 ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রেখার নাম কী?

  • (a) গুটেনবার্গ বিযুক্তি
  • (b) মোহোরোভিসিক বিযুক্তি
  • (c) কনরাড বিযুক্তি
  • (d) লেহম্যান বিযুক্তি

2. নির্দেশানুসারে উত্তর দাও (ভারতের প্রতিবেশী দেশসমূহ): [1 × 4 = 4]

2.1 শূন্যস্থান পূরণ করো: _________ -কে ‘বজ্রপাতের দেশ’ বলা হয়।

2.2 ঠিক বা ভুল নির্বাচন করো: মালদ্বীপের রাজধানীর নাম মালে।

2.3 এক কথায় উত্তর দাও: ভারতের কোন্ প্রতিবেশী দেশটি তিনদিক দিয়ে ভারত দ্বারা বেষ্টিত?

2.4 এক কথায় উত্তর দাও: শ্রীলঙ্কার প্রধান রপ্তানিকারক কৃষিজ ফসল কোন্টি?

3. সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো 2টি) (ভারতের প্রতিবেশী দেশসমূহ): [2 × 2 = 4]

3.1 SAARC-এর অন্তর্ভুক্ত যে-কোনো চারটি সদস্য দেশের নাম লেখো।

3.2 ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক কেমন তা সংক্ষেপে লেখো।

3.3 মায়ানমারের কৃষিকাজের সংক্ষিপ্ত পরিচয় দাও।

4. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (যে-কোনো 2টি) (অস্থির পৃথিবী): [3 × 2 = 6]

4.1 আলফ্রেড ওয়েগনারের ‘মহীসঞ্চরণ তত্ত্ব’-এর (Continental Drift Theory) সপক্ষে যে-কোনো দুটি প্রমাণ সংক্ষেপে আলোচনা করো।

4.2 নিরপেক্ষ বা সংরক্ষণশীল পাত সীমানা (Transform plate boundary) কাকে বলে? একটি উদাহরণ দাও।

4.3 ভূমিকম্পের ‘L’ তরঙ্গের (Surface wave) প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী?

5. ব্যাখ্যামূলক উত্তর দাও (যে-কোনো 2টি) (শিলা): [5 × 2 = 10]

5.1 আগ্নেয় শিলার প্রধান তিনটি বৈশিষ্ট্য লেখো। উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে কী কী ভাগে ভাগ করা যায়? (3+2)

5.2 রূপান্তরিত শিলা কাকে বলে? দৈনন্দিন জীবনে রূপান্তরিত শিলার তিনটি ব্যবহার উল্লেখ করো। (2+3)

5.3 পাললিক শিলায় জীবাশ্ম (Fossil) দেখা যায় কেন? চিত্রসহ পাললিক শিলার স্তরবিন্যাস (Stratification) ব্যাখ্যা করো। (2+3)

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার