মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

নবম শ্রেণি: জীবন বিজ্ঞান অধ্যায় -১ জীবন ও তার বৈচিত্র্য

অধ্যায় ১: জীবন ও তার বৈচিত্র্য — পার্থক্য ও স্তম্ভ মেলাও

ক. গুরুত্বপূর্ণ পার্থক্য (Differences)

১. একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য

বিষয়একবীজপত্রী উদ্ভিদদ্বিবীজপত্রী উদ্ভিদ
বীজপত্রবীজে একটিমাত্র বীজপত্র থাকে।বীজে দুটি বীজপত্র থাকে।
মূলঅস্থানিক গুচ্ছমূল (Fibrous root) দেখা যায়।প্রধান মূলতন্ত্র (Tap root) দেখা যায়।
পাতার শিরাবিন্যাসসমান্তরাল শিরাবিন্যাস।জালিকাকার শিরাবিন্যাস।

২. কর্ডাটা ও নন-কর্ডাটা (অমেরুদণ্ডী) প্রাণীর পার্থক্য

বিষয়কর্ডাটানন-কর্ডাটা
নোটোকর্ডজীবনের যেকোনো দশায় উপস্থিত থাকে।অনুপস্থিত।
নার্ভকর্ডপৃষ্ঠদেশে অবস্থিত, ফাঁপা ও একক।অঙ্কদেশে অবস্থিত, নিরেট ও জোড়া।
ফুলকা ছিদ্রগলবিলীয় ফুলকা ছিদ্র থাকে।ফুলকা ছিদ্র থাকে না।

৩. তরুণাস্থিযুক্ত ও অস্থিযুক্ত মাছের পার্থক্য

বিষয়তরুণাস্থিযুক্ত মাছ (Chondrichthyes)অস্থিযুক্ত মাছ (Osteichthyes)
অন্তঃকঙ্কালতরুণাস্থি (Cartilage) নির্মিত।অস্থি (Bone) নির্মিত।
আঁশপ্ল্যাকয়েড (Placoid) আঁশ।সাইক্লয়েড বা টিনয়েড আঁশ।
পটকাথাকে না।থাকে।

৪. ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য

বিষয়ব্যক্তবীজী (Gymnosperm)গুপ্তবীজী (Angiosperm)
ফলফল গঠিত হয় না।ফল গঠিত হয়।
বীজবীজ নগ্ন অবস্থায় থাকে।বীজ ফলের মধ্যে আবৃত থাকে।
শস্যনিষেকের আগে গঠিত হয় (হ্যাপ্লয়েড n)।নিষেকের পরে গঠিত হয় (ট্রিপ্লয়েড 3n)।

৫. মনেরা ও প্রোটিস্টা রাজ্যের পার্থক্য

বিষয়মনেরাপ্রোটিস্টা
কোশ প্রকৃতিপ্রোক্যারিওটিক (আদি নিউক্লিয়াস যুক্ত)।ইউক্যারিওটিক (আদর্শ নিউক্লিয়াস যুক্ত)।
উদাহরণব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া।অ্যামিবা, ইউগ্লিনা।

খ. বাম ও ডান স্তম্ভ মেলাও (Match the Columns)

১. বিজ্ঞানীদের নাম ও আবিষ্কার/অবদান

বাম স্তম্ভ (A)ডান স্তম্ভ (B)
(i) ক্যারোলাস লিনিয়াস(a) বায়োলজির জনক
(ii) সিডনি ফক্স(b) কোয়াসারভেট মডেল
(iii) হ্যালডেন(c) বিন্যাসবিধির জনক
(iv) ওপারিন(d) মাইক্রোস্ফিয়ার মডেল
(v) অ্যারিস্টটল(e) হট ডাইলুট সুপ
উত্তর: (i)-c, (ii)-d, (iii)-e, (iv)-b, (v)-a

২. প্রাণী ও রেচন অঙ্গ

বাম স্তম্ভ (A)ডান স্তম্ভ (B)
(i) ফিতাকৃমি (প্লাটিহেলমিনথিস)(a) ম্যালপিজিয়ান নালিকা
(ii) কেঁচো (অ্যানিলিডা)(b) ফ্লেম কোশ বা শিখা কোশ
(iii) আরশোলা (আর্থ্রোপোডা)(c) বৃক্ক বা কিডনি
(iv) মানুষ (স্তন্যপায়ী)(d) নেফ্রিডিয়া
উত্তর: (i)-b, (ii)-d, (iii)-a, (iv)-c

৩. প্রাণী ও শ্বাসঅঙ্গ

বাম স্তম্ভ (A)ডান স্তম্ভ (B)
(i) চিংড়ি(a) দেহতল
(ii) আরশোলা(b) ফুলকা
(iii) রুই মাছ(c) বুকগিল (Book gill)
(iv) স্পঞ্জ (পরিফেরা)(d) ট্রাকিয়া বা শ্বাসনালী
উত্তর: (i)-c, (ii)-d, (iii)-b, (iv)-a

৪. শনাক্তকারী বৈশিষ্ট্য ও পর্ব

বাম স্তম্ভ (A)ডান স্তম্ভ (B)
(i) নিডোব্লাস্ট কোশ(a) একাইনোডার্মাটা
(ii) ম্যানট্ল পর্দা(b) টিনোফোরা
(iii) জলসংবহন তন্ত্র(c) নিডারিয়া
(iv) কোম্ব প্লেট বা চিরুনি পাত(d) মোলাস্কা
উত্তর: (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b

৫. জীব ও বিজ্ঞানসম্মত নাম

বাম স্তম্ভ (A)ডান স্তম্ভ (B)
(i) মানুষ(a) Panthera tigris
(ii) আম(b) Catla catla
(iii) বাঘ(c) Homo sapiens
(iv) কাতলা মাছ(d) Mangifera indica
উত্তর: (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার