মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

নবম শ্রেণি: জীবন বিজ্ঞান, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, First summative, নমুনা প্রশ্ন পত্র, সেট – 7

মডেল প্রশ্নপত্র – 7
1ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: নবম | বিষয়: জীবনবিজ্ঞান ও পরিবেশ

পূর্ণমান: 40 | সময়: 1 ঘণ্টা 30 মিনিট

বিভাগ – ক

1. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 × 7 = 7]

(i) সর্বপ্রথম মৃত কোশ আবিষ্কার করেন কোন্ বিজ্ঞানী?

  • (a) রবার্ট ব্রাউন
  • (b) রবার্ট হুক
  • (c) সোয়ান
  • (d) স্লাইডেন

(ii) কোন্ পর্বের প্রাণীদের দেহে জলসংবহন তন্ত্র দেখা যায়?

  • (a) কন্টকত্বকী
  • (b) কম্বোজ
  • (c) সন্ধিপদ
  • (d) অঙ্গুরীমাল

(iii) শিশুদের রিকেট রোগ হয় কোন্ ভিটামিনের অভাবে?

  • (a) ভিটামিন এ
  • (b) ভিটামিন বি
  • (c) ভিটামিন সি
  • (d) ভিটামিন ডি

(iv) প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোশ অঙ্গাণু কোনটি?

  • (a) লাইসোজোম
  • (b) রাইবোজোম
  • (c) সেন্ট্রোজোম
  • (d) প্লাস্টিড

(v) উদ্ভিদদেহে জল ও খনিজ লবণ পরিবহণ করে কোন্ কলা?

  • (a) ফ্লোয়েম
  • (b) জাইলেম
  • (c) প্যারেনকাইমা
  • (d) কোলেনকাইমা

(vi) মানবদেহের সবচেয়ে বড়ো পৌষ্টিক গ্রন্থি কোনটি?

  • (a) যকৃৎ
  • (b) অগ্ন্যাশয়
  • (c) লালাগ্রন্থি
  • (d) থাইরয়েড

(vii) ডিএনএ অণুতে উপস্থিত শর্করাটির নাম কী?

  • (a) রাইবোজ
  • (b) ডিঅক্সিরাইবোজ
  • (c) গ্লুকোজ
  • (d) ফ্রুকটোজ

বিভাগ – খ

2. একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো 3টি): [1 × 3 = 3]

(i) দ্বিপদ নামকরণে কয়টি পদ থাকে?

(ii) একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ দাও।

(iii) ফ্লেম কোশ কোন্ প্রাণীর রেচন অঙ্গ?

(iv) মানবদেহে লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয়?

3. শূন্যস্থান পূরণ করো (যে-কোনো 2টি): [1 × 2 = 2]

(i) জীববিদ্যা ও প্রযুক্তির সমন্বয়ে গঠিত আধুনিক শাখাকে _________ বলে।

(ii) গলগি বস্তু কোশের _________ নিয়ন্ত্রণে সাহায্য করে।

(iii) মসবর্গীয় উদ্ভিদদের উদ্ভিদজগতের _________ বলা হয়।

4. ঠিক বাক্যের পাশে ‘✓’ আর ভুল বাক্যের পাশে ‘×’ দাও (যে-কোনো 2টি): [1 × 2 = 2]

(i) ফ্লোয়েম কলার সিবনল একটি সজীব কোশ।

(ii) মনেরা রাজ্যের জীবেরা আদর্শ-নিউক্লিয়াসযুক্ত হয়।

(iii) পেশি কলায় কোশের তুলনায় ধাত্রের পরিমাণ বেশি থাকে।

5. ‘A’ স্তম্ভের সঙ্গে ‘B’ স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো: [1 × 4 = 4]

A স্তম্ভB স্তম্ভ
(i) মাইটোকনড্রিয়া(a) আত্মঘাতী থলি
(ii) লাইসোজোম(b) স্নায়ুস্পন্দন পরিবহণ
(iii) স্ক্লেরেনকাইমা(c) কোশের শক্তিঘর
(iv) স্নায়ু কলা(d) মৃত যান্ত্রিক কলা
(e) খাদ্য সঞ্চয়

বিভাগ – গ

6. সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো 6টি): [2 × 6 = 12]

(i) জীববৈচিত্র্য বলতে কী বোঝায়?

(ii) ছিদ্রাল পর্বের প্রাণীদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো।

(iii) আদি-নিউক্লিয়াসযুক্ত ও আদর্শ-নিউক্লিয়াসযুক্ত কোশের দুটি পার্থক্য লেখো।

(iv) জাইলেম ও ফ্লোয়েম কলার দুটি গঠনগত পার্থক্য লেখো।

(v) মানবদেহে যকৃৎ ও প্লীহার একটি করে কাজ লেখো।

(vi) ভিটামিন এ এবং ভিটামিন সি-এর অভাবজনিত একটি করে রোগের নাম লেখো।

(vii) প্লাস্টিড কয় প্রকার ও কী কী?

(viii) পেশি কলার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

বিভাগ – ঘ

7. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): [5 × 2 = 10]

(i) পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসে উদ্ভিদ ও প্রাণী রাজ্যের দুটি করে বৈশিষ্ট্য লেখো। লিনিয়ান হায়ারার্কির সর্বনিম্ন ধাপের নাম কী? (2+2+1)

অথবা,

ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের তিনটি পার্থক্য লেখো। দ্বিপদ নামকরণের দুটি নিয়মাবলি লেখো। (3+2)

(ii) একটি আদর্শ প্রাণীকোশের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: (a) কোশপর্দা (b) নিউক্লিয়াস (c) মাইটোকনড্রিয়া (d) গলগি বস্তু। (3+2)

অথবা,

একটি আদর্শ স্নায়ুকোশের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: (a) ডেনড্রন (b) অ্যাক্সন (c) সোয়ান কোশ (d) র‍্যানভিয়ারের পর্ব। (3+2)

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার