নবম শ্রেণি: বাংলা, চন্দ্রনাথ – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ব্যাকরণ ও ভাষা চর্চা মূলক প্রশ্ন উত্তর
অধ্যায় 20: চন্দ্রনাথ
(ব্যাকরণ ও ভাষাচর্চা – গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর)
1. পদ পরিবর্তন করো:
| প্রদত্ত পদ | পরিবর্তিত পদ |
|---|---|
| ক) দম্ভ (বিশেষ্য) | দাম্ভিক (বিশেষণ) |
| খ) তেজ (বিশেষ্য) | তেজস্বী (বিশেষণ) |
| গ) ললাট (বিশেষ্য) | লালাটিক (বিশেষণ) |
| ঘ) শাসন (বিশেষ্য) | শাসিত (বিশেষণ) |
| ঙ) কঠিন (বিশেষণ) | কাঠিন্য (বিশেষ্য) |
2. ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো:
ক) চন্দ্রনাথ
উত্তর দেখো
চন্দ্র রূপ নাথ — রূপক কর্মধারয় সমাস
খ) রাজতিলক
উত্তর দেখো
রাজার উপযুক্ত তিলক — মধ্যপদলোপী কর্মধারয় সমাস
গ) নতিস্বীকার
উত্তর দেখো
নতিকে স্বীকার — ২য়া তৎপুরুষ সমাস
ঘ) অপ্রতিদ্বন্দ্বী
উত্তর দেখো
নাই প্রতিদ্বন্দ্বী যাহার — বহুব্রীহি সমাস
3. সন্ধি বিচ্ছেদ করো:
উজ্জ্বল: উৎ + জ্বল
বিস্ময়: বি + স্ময়
উচ্চাকাঙ্ক্ষা: উচ্চ + আকাঙ্ক্ষা
পদ্ধতি: পদ্ + হতি
4. রেখাঙ্কিত পদের কারক ও বিভক্তি নির্ণয় করো:
ক) চন্দ্রনাথ হস্টেলে থাকিতে রাজি হইল না।
উত্তর: অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি।
খ) নরেশ চন্দ্রনাথকে ডাকিল।
উত্তর: কর্তৃকারকে শূন্য বিভক্তি।
গ) সে কলম দিয়ে লিখছে।
উত্তর: করণ কারকে ‘শূন্য’ বিভক্তি (দিয়ে অনুসর্গ)।