নবম শ্রেণি: বাংলা, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, First summative, নমুনা প্রশ্ন পত্র, সেট – 6
মডেল প্রশ্নপত্র – 6
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026
শ্রেণি: নবম | বিষয়: বাংলা
পূর্ণমান: ৪০ | সময়: ১ ঘণ্টা ১৫ মিনিট
১. সঠিক উত্তরটি নির্বাচন করো: [১ x ৬ = ৬]
১.১ “ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর।” —’ঈশান’ হল –
- (ক) দক্ষিণ-পশ্চিম কোণ
- (খ) উত্তর-পূর্ব কোণ
- (গ) দক্ষিণ-পূর্ব কোণ
- (ঘ) উত্তর-পশ্চিম কোণ
১.২ ‘ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গোরু-ঘোড়াও দিল।’ —ইলিয়াস এসব দিয়েছিল –
- (ক) তার একমাত্র মেয়েকে
- (খ) তার বড়ো ছেলেকে
- (গ) তার ছোটো ছেলেকে
- (ঘ) মহম্মদ শা-কে
১.৩ ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশে জেলের বাড়ি –
- (ক) উজ্জয়িনীতে
- (খ) শচীতীর্থে
- (গ) শক্রাবতারে
- (ঘ) হস্তিনাপুরে
১.৪ ‘বোমযাত্রীর ডায়রি’ গল্পে মঙ্গলগ্রহের জল প্রথম পান করল –
- (ক) বিধুশেখর
- (খ) প্রফেসর শঙ্কু
- (গ) প্রহ্লাদ
- (ঘ) নিউটন
১.৫ ‘রত্ন > রতন’ —কোন্ ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে?
- (ক) স্বরভক্তি
- (খ) অপিনিহিতি
- (গ) ধ্বনিলোপ
- (ঘ) স্বরসংগতি
১.৬ ‘বিনা’ অনুসর্গটি কোন্ অর্থে ব্যবহৃত হয়?
- (ক) অভাব
- (খ) ব্যতিরেক
- (গ) সঙ্গে
- (ঘ) নিমিত্ত
২. কমবেশি ১৫টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও: [১ x ৮ = ৮]
২.১ ‘তরি ভরা পণ্য নিয়ে’ কবি কোথায় পাড়ি দিতে চেয়েছিলেন?
২.২ বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের সম্পত্তি কীরূপ ছিল?
২.৩ “এ লজ্জা আমি কোথায় রাখব!” —কোন্ লজ্জার কথা বলা হয়েছে?
২.৪ ‘দাম’ গল্পে সুকুমারকে কে ছোটোগল্প লেখার ফরমাস করেছিল?
২.৫ ‘খাতাটা হাতে নিয়ে খুলতেই কেমন যেন খটকা লাগল।’ —বক্তার খটকা লাগার কারণ কী?
২.৬ ‘ল’-কে পার্শ্বিক ধ্বনি বলা হয় কেন?
২.৭ অনুসর্গ কাকে বলে?
২.৮ ‘উপ’ উপসর্গ যোগে একটি অর্থপূর্ণ শব্দ গঠন করো।
৩. কমবেশি ৬০ শব্দে যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও: [৩ x ১ = ৩]
৩.১ “কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনি।” —জৈমিনি কে? কলিঙ্গের লোক কোন পরিস্থিতিতে তাঁকে স্মরণ করেছেন? (১+২)
৩.২ “দুশ্চিন্তারও অন্ত ছিল না।” —বক্তা কে? তাঁর জীবনে কীভাবে নানান দুশ্চিন্তা ভিড় করে আসত? (১+২)
৪. কমবেশি ৬০ শব্দে যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও: [৩ x ১ = ৩]
৪.১ “সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে।” —মহারাজের পরিচয় দাও। প্রিয়জনের কথা মনে পড়ায় রাজা কী করেছিলেন? (১+২)
৪.২ “বক্তৃতাটি চমৎকার হয়েছে।” —কে, কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন? বক্তৃতায় কী বলা হয়েছিল? (১+২)
৫. কমবেশি ১৫০ শব্দে যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও: [৫ x ১ = ৫]
৫.১ “মোট কথা, ইলিয়াসের তখন খুব বোলবোলাও…” —ইলিয়াসের কীভাবে বোলবোলাও হয়েছিল? তার পরবর্তী জীবনের ছবি কীভাবে বদলে গেল? (২+৩)
৫.২ “মনে হলো, স্নেহ-মমতা-ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি।” —’দাম’ গল্প অবলম্বনে এই মন্তব্যের যথার্থতা বিচার করো। (৫)
৬. কমবেশি ১৫০ শব্দে যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও: [৫ x ১ = ৫]
৬.১ “অম্বিকামঙ্গল গান শ্রীকবিকঙ্কণ।” —’অম্বিকামঙ্গল’ এবং তাঁর কবি ‘শ্রীকবিকঙ্কণ’-এর পরিচয় দাও। ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ অংশে বর্ণিত প্রাকৃতিক দৃশ্যের পরিচয় দাও। (২+৩)
৬.২ “নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে” —’নোঙর’ কী? ‘নোঙর তটের কিনারে পড়ে গিয়েছে’ বলতে কবি কী বুঝিয়েছেন, তা কবিতাটি অবলম্বনে বুঝিয়ে দাও। (২+৩)
৭. কমবেশি ১৫০ শব্দে যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও: [৫ x ১ = ৫]
৭.১ “বিধুশেখর আবার গম্ভীর গলায় বলল, ‘বিবং বীবং বিবং’।” —বিধুশেখরের বলা কথাটির অর্থ কী? ‘বোমযাত্রীর ডায়রি’ গল্প অনুসরণে সেই পরিস্থিতিটির বর্ণনা দাও। (১+৪)
৭.২ “মঙ্গল গ্রহের নদী নালা গাছপালা সবই লাল।” —মঙ্গল গ্রহের এই অদ্ভুত ও ভয়ংকর পরিবেশের বর্ণনা শঙ্কুর ডায়রি অনুসরণে নিজের ভাষায় লেখো। (৫)
৮. যেকোনো ১টি বিষয়ের ভাবসম্প্রসারণ করো: [৫ x ১ = ৫]
৮.১ পুষ্প আপনার জন্য ফোটে না। / পরের জন্য তোমার হৃদয়-কুসুমকে প্রস্ফুটিত করিও।
৮.২ ধর্মের বেশে মোহ যারে এসে ধরে / অন্ধ সে জন মারে আর শুধু মরে।