মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

নবম শ্রেণি: ভৌত বিজ্ঞান, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, First summative, নমুনা প্রশ্ন পত্র, সেট – 3

মডেল প্রশ্নপত্র – 3
1ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: নবম | বিষয়: ভৌতবিজ্ঞান ও পরিবেশ

পূর্ণমান: 40 | সময়: 1 ঘণ্টা 30 মিনিট

Group – A

1. সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো: [1 × 8 = 8]

(i) $1$ Å (অ্যাংস্ট্রম) সমান কত মিটার?

  • (a) $10^{-10}$ m
  • (b) $10^{-8}$ m
  • (c) $10^{-12}$ m
  • (d) $10^{-15}$ m

(ii) মাত্রাহীন কিন্তু এককযুক্ত একটি ভৌত রাশি হলো —

  • (a) আপেক্ষিক গুরুত্ব
  • (b) পারমাণবিক ভর
  • (c) ঘনকোণ
  • (d) বিকৃতি

(iii) স্প্রিং তুলার সাহায্যে বস্তুর কী মাপা হয়?

  • (a) ভর
  • (b) ওজন
  • (c) আয়তন
  • (d) ঘনত্ব

(iv) সমবেগে গতিশীল একটি বস্তুর বেগ-সময় লেখচিত্রটি হবে —

  • (a) সময় অক্ষের সমান্তরাল সরলরেখা
  • (b) বেগ অক্ষের সমান্তরাল সরলরেখা
  • (c) মূলবিন্দুগামী সরলরেখা
  • (d) বক্ররেখা

(v) রৈখিক ভরবেগের মাত্রীয় সংকেত হলো —

  • (a) $[MLT^{-1}]$
  • (b) $[MLT^{-2}]$
  • (c) $[ML^2T^{-1}]$
  • (d) $[ML^{-1}T^{-1}]$

(vi) পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস মাপা হয় কোন্ এককে?

  • (a) ন্যানোমিটার
  • (b) ফার্মি
  • (c) মিলিমিটার
  • (d) মাইক্রন

(vii) প্রদত্ত কোন্ কণাটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না?

  • (a) প্রোটন
  • (b) নিউট্রন
  • (c) ইলেকট্রন
  • (d) পজিট্রন

(viii) ${}_{20}^{40}\text{Ca}$ পরমাণুটির N কক্ষে ইলেকট্রন সংখ্যা হলো —

  • (a) 2
  • (b) 8
  • (c) 18
  • (d) 10

Group – B

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): [1 × 7 = 7]

(i) সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর কী মাপা হয়?

(ii) $4^\circ\text{C}$ উষ্ণতায় 1 লিটার বিশুদ্ধ জলের ভর কত?

অথবা,

1 পারসেক (pc) = কত আলোকবর্ষ?

(iii) একটি কণা $r$ ব্যাসার্ধের বৃত্তাকার পথ সম্পূর্ণ একবার ঘুরে এলে তার সরণ কত হবে?

(iv) বল, ভর ও ত্বরণের মধ্যে গাণিতিক সম্পর্কটি লেখো।

(v) রকেট উৎক্ষেপণ নিউটনের কোন্ গতিসূত্রের ব্যবহারিক প্রয়োগ?

অথবা,

ভরবেগের SI একক কী?

(vi) $\alpha$-কণার আধানের প্রকৃতি কীরূপ (ধনাত্মক না ঋণাত্মক)?

(vii) পরমাণুর সবচেয়ে হালকা কণাটির নাম কী?

অথবা,

একটি ত্রিযোজী ক্যাটায়নের ($X^{3+}$) ইলেকট্রন সংখ্যা 10 হলে, মৌলটির পরমাণু-ক্রমাঙ্ক কত?

Group – C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): [2 × 8 = 16]

(i) একটি ভালো তুলাযন্ত্রের দুটি আবশ্যকীয় বৈশিষ্ট্য লেখো।

(ii) ঘনত্ব কাকে বলে? এর SI এককটি লেখো। (1+1)

অথবা,

লম্বন ভ্রম কী? এটি কীভাবে এড়ানো যায়? (1+1)

(iii) ত্বরণ ও মন্দনের মধ্যে দুটি পার্থক্য লেখো।

(iv) নিউটনের প্রথম গতিসূত্র থেকে পদার্থের কোন্ কোন্ গুরুত্বপূর্ণ ধর্মের ধারণা পাওয়া যায়?

(v) $2$ kg ভরের একটি স্থির বস্তুর ওপর $10$ N বল প্রয়োগ করলে বস্তুটিতে কত ত্বরণ সৃষ্টি হবে?

অথবা,

রোলার ঠেলা ও টানার মধ্যে কোন্টি অধিক সুবিধাজনক এবং কেন?

(vi) রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি প্রধান ত্রুটি উল্লেখ করো।

(vii) আইসোটোপ বা সমস্থানিক কাকে বলে? একটি উদাহরণ দাও। (1+1)

(viii) পরমাণু নিস্তরিৎ প্রকৃতির হয় কেন?

অথবা,

পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যার মধ্যে গাণিতিক সম্পর্কটি লেখো।

Group – D

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): [3 × 3 = 9]

(i) একটি মাপনী চোঙ ও একটি সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কীভাবে একটি জলে অদ্রাব্য, অসম আকৃতির কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করবে তা ব্যাখ্যা করো। [3]

(ii) লেখচিত্রের সাহায্যে $v = u + at$ সমীকরণটি প্রতিষ্ঠা করো। [3]

অথবা,

রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো। বন্দুক থেকে গুলি ছুঁড়লে বন্দুকটি কেন পিছিয়ে আসে তা এই সূত্রের সাহায্যে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। [1+2]

(iii) রাদারফোর্ডের $\alpha$-কণা বিচ্ছুরণ পরীক্ষার দুটি প্রধান পর্যবেক্ষণ এবং তার থেকে তিনি পরমাণুর গঠন সম্পর্কে যে দুটি সিদ্ধান্তে উপনীত হন তা আলোচনা করো। [3]

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার