মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

সপ্তম শ্রেণি: বাংলা, একুশের তাৎপর্য – আবুল ফজল, ব্যাকরণ ও ভাষা চর্চা মূলক প্রশ্ন উত্তর

একুশের তাৎপর্য: অতিরিক্ত ব্যাকরণ ও ভাষাচর্চা
(সপ্তম শ্রেণি)

1. নিচের শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো: অহংকার, সম্মান, উন্মেষ, অত্যন্ত, পরাধীন।

উত্তর দেখো

• অহংকার = অহম্ + কার
• সম্মান = সম্ + মান
• উন্মেষ = উদ্ + মেষ
• অত্যন্ত = অতি + অন্ত
• পরাধীন = পর + অধীন

2. নিচের শব্দগুলির পদ পরিবর্তন করো: স্মরণ, জাতি, ত্যাগ, শোষণ, মর্যাদা।

উত্তর দেখো

• স্মরণ (বিশেষ্য) – স্মরণীয় (বিশেষণ)
• জাতি (বিশেষ্য) – জাতীয় (বিশেষণ)
• ত্যাগ (বিশেষ্য) – ত্যাগী / ত্যক্ত (বিশেষণ)
• শোষণ (বিশেষ্য) – শোষিত (বিশেষণ)
• মর্যাদা (বিশেষ্য) – মর্যাদাপূর্ণ (বিশেষণ)

3. নিচের শব্দগুলি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো: ঐতিহাসিক, আন্দোলন, স্বাধীন, চেতনা, মানবিক।

উত্তর দেখো

বিশেষ্য পদ: আন্দোলন, চেতনা
বিশেষণ পদ: ঐতিহাসিক, স্বাধীন, মানবিক

4. এক কথায় প্রকাশ করো: ইতিহাস জানেন যিনি, যাহা স্মরণ করার যোগ্য, অন্যের অধীন, নিজের দেশের প্রতি প্রেম।

উত্তর দেখো

• ইতিহাস জানেন যিনি = ঐতিহাসিক
• যাহা স্মরণ করার যোগ্য = স্মরণীয়
• অন্যের অধীন = পরাধীন
• নিজের দেশের প্রতি প্রেম = স্বদেশপ্রেম

5. সমোচ্চারিত কিন্তু ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো: দিন/দীন, দেশ/দ্বেষ, ভাষা/ভাসা।

উত্তর দেখো

• দিন = দিবস / দীন = দরিদ্র
• দেশ = রাষ্ট্র বা মাতৃভূমি / দ্বেষ = হিংসা
• ভাষা = মনের ভাব প্রকাশের মাধ্যম বা বুলি / ভাসা = জলের ওপরে থাকা

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার