মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

সপ্তম শ্রেণী: ইতিহাস, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র, সেট – 2

মডেল প্রশ্নপত্র – 2
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: সপ্তম | বিষয়: ইতিহাস

পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 6 = 6]

(i) ‘রামচরিত’ কাব্যের রচয়িতা হলেন—

  • (a) তুলসীদাস
  • (b) রামলাল
  • (c) কালিদাস
  • (d) সন্ধ্যাকর নন্দী

(ii) কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন—

  • (a) ভীম
  • (b) রামপাল
  • (c) ধর্মপাল
  • (d) বিজয়

(iii) হিজরি সাল গণনা শুরু হয়—

  • (a) ৬০০ খ্রিস্টাব্দে
  • (b) ৬১০ খ্রিস্টাব্দে
  • (c) ৬২২ খ্রিস্টাব্দে
  • (d) ৬৩২ খ্রিস্টাব্দে

(iv) ‘গঙ্গাইকোণ্ডচোল’ উপাধি কে নিয়েছিলেন?

  • (a) প্রথম রাজরাজ
  • (b) প্রথম রাজেন্দ্র চোল
  • (c) বিজয়ালয়
  • (d) দন্তিদুর্গ

(v) চোল রাজ্যের প্রদেশগুলিকে বলা হতো—

  • (a) উর
  • (b) নাড়ু
  • (c) মণ্ডলম
  • (d) নগর

(vi) শীলভদ্র কোন মহাবিহারের অধ্যক্ষ ছিলেন?

  • (a) ওদন্তপুরী
  • (b) নালন্দা
  • (c) বিক্রমশীল
  • (d) জগদ্দল

2. নিচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও (যে-কোনো ৪টি): [1 x 4 = 4]

(i) একটি বাক্যে উত্তর দাও: ‘সকলোত্তরপথনাথ’ কার উপাধি ছিল?

(ii) শূন্যস্থান পূরণ করো: পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ________।

(iii) ঠিক না ভুল লেখো: পাল ও সেন যুগে বাংলার অর্থনীতি মূলত কৃষিনির্ভর ছিল।

(iv) বেমানান শব্দটি খুঁজে বের করো: জয়দেব, ধোয়ী, গোবর্ধন, সন্ধ্যাকর নন্দী।

(v) একটি বাক্যে উত্তর দাও: সেন বংশের শেষ রাজা কে ছিলেন?

3. দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ২টি): [2 x 2 = 4]

(i) ‘গৌড়তন্ত্র’ বলতে কী বোঝো?

(ii) খলিফা কাদের বলা হতো?

(iii) ‘ব্রহ্মদেয়’ ব্যবস্থা কী?

4. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ২টি): [3 x 2 = 6]

(i) পাল ও সেন যুগে বাংলার কৃষিব্যবস্থার পরিচয় দাও।

(ii) ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কী ছিল?

(iii) চোল সাম্রাজ্যের স্থানীয় শাসনব্যবস্থা কেমন ছিল?

5. আট-দশটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ২টি): [5 x 2 = 10]

(i) পাল ও সেন যুগে বাংলার সমাজ ও সংস্কৃতির পরিচয় দাও।

(ii) নালন্দা মহাবিহারের পরিচয় দাও। পাল শাসনকালে বাংলায় শিক্ষার বিস্তার সম্পর্কে কী জানা যায়?

(iii) কৈবর্ত বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার