মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

সপ্তম শ্রেণী: ইতিহাস, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র, সেট – 1

মডেল প্রশ্নপত্র – 1
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: সপ্তম | বিষয়: ইতিহাস

পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 6 = 6]

(i) ‘বঙ্গ’ নামের প্রথম উল্লেখ পাওয়া যায়—

  • (a) অর্থশাস্ত্রে
  • (b) ঐতরেয় আরণ্যকে
  • (c) রঘুবংশে
  • (d) আইন-ই-আকবরিতে

(ii) রাজা শশাঙ্কের রাজধানী ছিল—

  • (a) পুণ্ড্রবর্ধন
  • (b) কর্ণসুবর্ণ
  • (c) গৌড়
  • (d) নবদ্বীপ

(iii) বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

  • (a) বিজয় সেন
  • (b) বল্লাল সেন
  • (c) লক্ষ্মণ সেন
  • (d) সামন্ত সেন

(iv) বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন—

  • (a) রামপাল
  • (b) দেবপাল
  • (c) ধর্মপাল
  • (d) গোপাল

(v) ‘গীতগোবিন্দম্’ কাব্যের রচয়িতা হলেন—

  • (a) ধোয়ী
  • (b) জয়দেব
  • (c) উমাপতিধর
  • (d) গোবর্ধন

(vi) দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমি দানের ব্যবস্থাকে বলা হতো—

  • (a) অগ্রহার বা ব্রহ্মদেয়
  • (b) উর
  • (c) নাড়ু
  • (d) মণ্ডলম

2. নিচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও (যে-কোনো ৪টি): [1 x 4 = 4]

(i) একটি বাক্যে উত্তর দাও: ‘রামচরিত’ কাব্যের রচয়িতা কে ছিলেন?

(ii) শূন্যস্থান পূরণ করো: কৈবর্ত বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন ________।

(iii) ঠিক না ভুল লেখো: পাল ও সেন যুগে বাংলার মানুষের প্রধান খাদ্য ছিল ভাত।

(iv) বেমানান শব্দটি খুঁজে বের করো: জয়দেব, ধোয়ী, শূলপাণি, সন্ধ্যাকর নন্দী।

(v) একটি বাক্যে উত্তর দাও: ‘খলিফা’ শব্দের অর্থ কী?

3. দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ২টি): [2 x 2 = 4]

(i) ‘মাৎস্যন্যায়’ বলতে কী বোঝায়?

(ii) ‘ত্রিশক্তি সংগ্রাম’ কাদের মধ্যে হয়েছিল?

(iii) ‘হিজরত’ বলতে কী বোঝো?

4. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ২টি): [3 x 2 = 6]

(i) চর্যাপদ কী? চর্যাপদ থেকে তৎকালীন বাংলার কী রূপ জানা যায়?

(ii) সুলতান মামুদ কেন একাধিকবার ভারত আক্রমণ করেছিলেন?

(iii) পাল যুগের শিল্প ও স্থাপত্যের কী পরিচয় পাওয়া যায়?

5. আট-দশটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ২টি): [5 x 2 = 10]

(i) রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো।

(ii) পাল ও সেন যুগে বাংলার সমাজ ও অর্থনীতির পরিচয় দাও।

(iii) শিক্ষা বিস্তারে নালন্দা ও বিক্রমশীল মহাবিহারের ভূমিকা সম্পর্কে আলোচনা করো।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার