মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

সপ্তম শ্রেণী: বাংলা, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র, সেট -7

মডেল প্রশ্নপত্র – 7
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: সপ্তম | বিষয়: বাংলা

পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 8 = 8]

(i) ‘খোকনের প্রথম ছবি’ গল্পে খোকনের বাবার বন্ধু কোন শহরে থাকতেন?

  • (a) দিল্লি
  • (b) বোম্বাই
  • (c) লখনউ
  • (d) কলকাতা

(ii) ‘পাগলা গণেশ’ গল্পে মৃত্যুঞ্জয় টনিক কে আবিষ্কার করেছিলেন?

  • (a) গণেশ নিজে
  • (b) গণেশের এক বন্ধু
  • (c) বিজ্ঞানীরা
  • (d) পুলিশ কমিশনার

(iii) ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি কার কাছে মিনতি করেছেন?

  • (a) ঈশ্বরের কাছে
  • (b) দেশমাতার কাছে
  • (c) প্রকৃতির কাছে
  • (d) রাজার কাছে

(iv) ‘একুশের কবিতা’য় কোন রঙের কৃষ্ণচূড়ার কথা বলা হয়েছে?

  • (a) হলুদ
  • (b) কমলা
  • (c) লাল
  • (d) সাদা

(v) ‘ধর্ম’ থেকে ‘ধরম’— এটি কী ধরনের শব্দ?

  • (a) তৎসম শব্দ
  • (b) তদ্ভব শব্দ
  • (c) অর্ধ-তৎসম শব্দ
  • (d) দেশি শব্দ

(vi) ‘হরতাল’ শব্দটি বাংলা ভাষায় কোন ভাষা থেকে এসেছে?

  • (a) গুজরাটি
  • (b) মারাঠি
  • (c) তামিল
  • (d) আরবি

(vii) ‘মক্ষিকা’ শব্দটি একটি—

  • (a) তদ্ভব শব্দ
  • (b) তৎসম শব্দ
  • (c) অর্ধ-তৎসম শব্দ
  • (d) বিদেশি শব্দ

(viii) নিচের কোনটি সংকর বা মিশ্র শব্দের উদাহরণ?

  • (a) মাস্টারমশাই
  • (b) ভি.আই.পি
  • (c) গামছা
  • (d) আকাশ

2. অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ১০টি): [1 x 10 = 10]

(i) পাগলা গণেশ গল্পে উল্লেখিত পৃথিবীতে কোন সালে মহাকর্ষ প্রতিরোধক লেপ আবিষ্কৃত হয়েছিল?

(ii) কুতুব মিনারের প্রথম তলাটিতে কীসের কারুকাজ রয়েছে?

(iii) রামকিঙ্কর বেইজ ছোটোবেলায় কোন পত্রিকার দিকে তাকিয়ে থাকতেন?

(iv) ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতায় কবি কখন ছন্দের সুর শুনতে পাবেন বলে জানিয়েছেন?

(v) ‘আঁকা লেখা’ কবিতায় কবি কোন কোন রঙের ছড়ানোর কথা বলেছেন?

(vi) ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ‘তামরস’ শব্দের অর্থ কী?

(vii) ‘ডাক্তারবাবু’ শব্দটিতে কোন কোন ভাষার শব্দ যুক্ত হয়েছে?

(viii) ‘মাছ’ শব্দটি কোন মূল সংস্কৃত শব্দ থেকে এসেছে?

(ix) বিদেশি শব্দ কাকে বলে?

(x) ‘বি.ডি.ও.’ (B.D.O.) কী ধরনের শব্দ?

(xi) একটি খণ্ডিত শব্দের উদাহরণ দাও।

(xii) ‘লুচি’ ও ‘চাহিদা’ শব্দ দুটি বাংলা ভাষায় কোন কোন দেশি ভাষা থেকে এসেছে?

3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (গদ্য অংশ থেকে যে-কোনো ২টি): [2 x 2 = 4]

(i) “পৃথিবীটা বেঁচে গেল।”— ‘পাগলা গণেশ’ গল্প অনুসারে পৃথিবী কীভাবে বেঁচে গেল?

(ii) কুতুব মিনারের নির্মাণশৈলী এবং তার বিশেষত্ব সম্পর্কে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী কী বলেছেন?

(iii) রামকিঙ্কর বেইজকে শান্তিনিকেতনের কলাভবনে কে, কীভাবে নিয়ে গিয়েছিলেন?

4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (কবিতা অংশ থেকে যে-কোনো ২টি): [2 x 2 = 4]

(i) “সেই ধন্য নরকুলে”— কবি মাইকেল মধুসূদন দত্ত কাকে নরকুলে ধন্য বলেছেন?

(ii) ‘একুশের কবিতা’য় কবি কেন বলেছেন যে ইতিহাস থমকে দাঁড়িয়ে সব লিখে নিয়েছে?

(iii) “ছন্দ আছে এমন চারটে প্রাকৃতিক বিষয়ের নাম লেখো।” (‘ছন্দে শুধু কান রাখো’ কবিতা অবলম্বনে)

5. ‘মাকু’ থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ২টি): [2 x 2 = 4]

(i) সোনা ও টিয়া বাড়ি থেকে পালিয়ে কোথায়, কেন গিয়েছিল?

(ii) মাকুর শরীরে ঘড়িওয়ালা কী কী জিনিস বসাতে পারেনি এবং কেন?

(iii) কালিয়ার বনে পৌঁছে সোনা ও টিয়ার কী অভিজ্ঞতা হয়েছিল?

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার