মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

সপ্তম শ্রেণি: অংক, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র সেট – 1

মডেল প্রশ্নপত্র – 1
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: সপ্তম (Class 7) | বিষয়: গণিত (Mathematics)

পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করো অথবা নির্দেশমতো উত্তর দাও (যে-কোনো ৮টি): [1 x 8 = 8]

(i) 1.25 টাকা, 5 টাকার শতকরা কত?

  • (a) 4%
  • (b) 25%
  • (c) 12.5%
  • (d) 50%

(ii) শূন্যস্থান পূরণ করো: $(-15) \div (-5)$ = ________

(iii) $\frac{5}{7}$ -এর সঙ্গে কত গুণ করলে 1 হবে?

  • (a) $\frac{5}{7}$
  • (b) 1
  • (c) $1\frac{2}{5}$
  • (d) $\frac{2}{5}$

(iv) $x^4$ -এ $x$ -এর সূচক কত?

(v) $5x^2 – 3x + 2$ রাশিতে $x$ -এর সহগ কত?

  • (a) 5
  • (b) 3
  • (c) $-3$
  • (d) 2

(vi) শূন্যস্থান পূরণ করো: $(a – b)^2 = a^2 -$ ________ $+ b^2$

(vii) সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত?

  • (a) 1 : 1 : 1
  • (b) 2 : 1 : 1
  • (c) 3 : 2 : 1
  • (d) 1 : 2 : 3

(viii) 60° কোণের পূরক কোণের মান কত?

  • (a) 120°
  • (b) 30°
  • (c) 90°
  • (d) 45°

(ix) দুটি সংখ্যার অনুপাত 5 : 7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে, সংখ্যা দুটি কী কী?

2. যে-কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও: [2 x 8 = 16]

(i) একটি বাঁশের $\frac{1}{3}$ অংশ কাদায়, $\frac{1}{5}$ অংশ জলে এবং বাকি 14 মিটারে হলুদ রং দেওয়া হয়েছে। বাঁশটি কত মিটার লম্বা?

(ii) 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন?

(iii) 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণসংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

(iv) শরবতে সিরাপ ও জলের অনুপাত 2 : 5। জলের পরিমাণ 10 লিটার হলে, ওই শরবতে সিরাপের পরিমাণ কত?

(v) সূচকের সাহায্যে মান নির্ণয় করো: $\frac{6^4 \times 3^8}{3^{12}}$

(vi) $3x^2 + x + 2$ থেকে কত বিয়োগ করলে $x^2 + 2x + 1$ পাওয়া যাবে?

(vii) সূত্রের সাহায্যে সরল করো: $(x + y)^2 – (x – y)^2$

(viii) গুণ করো: $(2a + 3b) \times (2a – 3b)$

(ix) 9000 টাকা তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রথম বন্ধু যা পায়, দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়। কে কত টাকা পাবে?

3. যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দাও (সম্পাদ্য): [3 x 2 = 6]

(i) স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে 60° কোণ অঙ্কন করো। (অঙ্কন চিহ্ন দেওয়া আবশ্যিক)

(ii) চাঁদার সাহায্যে 80° কোণ এঁকে স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে তাকে সমদ্বিখণ্ডিত করো এবং প্রতিটি খণ্ডিত কোণের মান লেখো।

(iii) স্কেলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করো এবং পেনসিল কম্পাসের সাহায্যে তাকে সমান দু’ভাগে (লম্ব সমদ্বিখণ্ডক) ভাগ করো।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার