মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

সপ্তম শ্রেণী: বাংলা, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র, সেট -4

মডেল প্রশ্নপত্র – 4
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: সপ্তম | বিষয়: বাংলা

পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 8 = 8]

(i) কুতুব মিনারের পাঁচতলার কাজ কে শেষ করেন?

  • (a) কুতুবুদ্দিন আইবক
  • (b) ইলতুৎমিস
  • (c) ফিরোজ তুঘলক
  • (d) সিকন্দর লোদি

(ii) ‘আত্মকথা’ রচনাংশে রামকিঙ্কর বেইজ কোন বিদ্যালয়ের কথা উল্লেখ করেছেন?

  • (a) কলাভবন, শান্তিনিকেতন
  • (b) প্রেসিডেন্সি কলেজ
  • (c) স্কটিশ চার্চ কলেজ
  • (d) হিন্দু স্কুল

(iii) ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতায় কিসের ডাকের কথা বলা হয়েছে?

  • (a) কোকিলের
  • (b) পাখির
  • (c) ঝিঁঝিঁপোকার
  • (d) ব্যাঙের

(iv) ‘একুশের কবিতা’য় কোন মাসের কথা বলা হয়েছে?

  • (a) জানুয়ারি
  • (b) ফেব্রুয়ারি
  • (c) মার্চ
  • (d) আগস্ট

(v) ‘চাহিদা’ শব্দটি কোন ভাষার শব্দ?

  • (a) চিনা
  • (b) পাঞ্জাবি
  • (c) ফারসি
  • (d) পোর্তুগিজ

(vi) নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ?

  • (a) কৃষ্ণ
  • (b) কেষ্ট
  • (c) চাঁদ
  • (d) সূর্য

(vii) ‘হেডপণ্ডিত’ শব্দটি একটি—

  • (a) দেশি শব্দ
  • (b) বিদেশি শব্দ
  • (c) সংকর বা মিশ্র শব্দ
  • (d) তদ্ভব শব্দ

(viii) ‘হস্ত’ থেকে ‘হত্থ’ এবং তা থেকে ‘হাত’— এখানে ‘হাত’ কোন শ্রেণির শব্দ?

  • (a) তৎসম শব্দ
  • (b) তদ্ভব শব্দ
  • (c) দেশি শব্দ
  • (d) বিদেশি শব্দ

2. অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ১০টি): [1 x 10 = 10]

(i) গণেশ কত বছর বয়সে বিজ্ঞান চর্চা ছেড়ে দিয়েছিলেন?

(ii) কুতুব মিনারের গায়ে কীসের কারুকাজ করা আছে?

(iii) খোকনের ড্রয়িং খাতাগুলো কে নিয়ে গিয়েছিলেন?

(iv) ‘কোকনদ’ শব্দের অর্থ কী?

(v) ‘আঁকা লেখা’ কবিতায় কবি কী রঙের কালির কথা বলেছেন?

(vi) “ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব”— ইতিহাস কী লিখে নিল?

(vii) খাঁটি দেশি শব্দের একটি উদাহরণ দাও।

(viii) একটি মুণ্ডমাল শব্দের উদাহরণ দাও।

(ix) ‘হরতাল’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

(x) ‘ডাক্তারখানা’ শব্দটি কী কী ভাষার শব্দের মিলনে তৈরি হয়েছে?

(xi) ‘গৃহিণী’ থেকে ‘গিন্নি’— এটি কী ধরনের শব্দ?

(xii) তদ্ভব শব্দ কাকে বলে?

3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (গদ্য অংশ থেকে যে-কোনো ২টি): [2 x 2 = 4]

(i) ‘পাগলা গণেশ’ গল্পে গণেশকে ‘পাগলা’ বলা হয়েছে কেন?

(ii) শান্তিনিকেতনে রামকিঙ্কর বেইজের প্রথম কার সঙ্গে পরিচয় হয়েছিল এবং কীভাবে?

(iii) কুতুব মিনারকে কেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার বলা হয়?

4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (কবিতা অংশ থেকে যে-কোনো ২টি): [2 x 2 = 4]

(i) ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি নিজেকে ‘দাস’ বলেছেন কেন?

(ii) ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতায় কবির মতে কীভাবে ছন্দের সুর শোনা যায়?

(iii) ‘আঁকা লেখা’ কবিতায় প্রকৃতির কোন দৃশ্যটি কবিকে মুগ্ধ করেছিল?

5. ‘মাকু’ থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ২টি): [2 x 2 = 4]

(i) কালিয়ার বনে যাওয়ার আগে সোনা ও টিয়া কী কী জিনিস সাথে নিয়েছিল?

(ii) ঘড়িওয়ালা মাকুর শরীরে কোন দুটি জিনিস বসাতে পারেনি এবং কেন?

(iii) মাকুকে কে তৈরি করেছিল? মাকু কী কী কাজ করতে পারে?

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার