সপ্তম শ্রেণী: বাংলা, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র, সেট -3
মডেল প্রশ্নপত্র – 3
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026
শ্রেণি: সপ্তম | বিষয়: বাংলা
পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 8 = 8]
(i) ‘পাগলা গণেশ’ গল্পের ঘটনাকালটি হলো—
- (a) ১৫৮৯ সাল
- (b) ২৫৮৯ সাল
- (c) ৩৫৮৯ সাল
- (d) ৪৫৮৯ সাল
(ii) রামকিঙ্কর বেইজকে শান্তিনিকেতনের কলাভবনে কে নিয়ে গিয়েছিলেন?
- (a) রবীন্দ্রনাথ ঠাকুর
- (b) নন্দলাল বসু
- (c) অবনীন্দ্রনাথ ঠাকুর
- (d) রামানন্দ চট্টোপাধ্যায়
(iii) ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতায় কবি বলেছেন, মন দিয়ে ছন্দ শুনলে জীবন কী রকম হবে?
- (a) গদ্যময়
- (b) পদ্যময়
- (c) ছন্দময়
- (d) বিষাদময়
(iv) ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ‘তামরস’ শব্দের অর্থ কী?
- (a) লাল পদ্ম
- (b) সাদা পদ্ম
- (c) পদ্মফুল
- (d) গোলাপ
(v) ‘কৃষ্ণ’ থেকে ‘কেষ্ট’— এটি কী ধরনের শব্দ?
- (a) তৎসম শব্দ
- (b) তদ্ভব শব্দ
- (c) অর্ধ-তৎসম শব্দ
- (d) খাঁটি দেশি শব্দ
(vi) ‘পাউরুটি’ শব্দটি বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে?
- (a) ফরাসি
- (b) আরবি
- (c) পোর্তুগিজ
- (d) ইংরেজি
(vii) নিচের কোনটি মিশ্র বা সংকর শব্দের উদাহরণ?
- (a) আকাশ
- (b) গামছা
- (c) মাস্টারমশাই
- (d) ভি.আই.পি
(viii) ‘আকাশ’ ও ‘সূর্য’ শব্দ দুটি কোন শ্রেণির শব্দ?
- (a) তৎসম শব্দ
- (b) তদ্ভব শব্দ
- (c) অর্ধ-তৎসম শব্দ
- (d) দেশি শব্দ
2. অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ১০টি): [1 x 10 = 10]
(i) খোকন তার নিজের আঁকা প্রথম ছবি হিসেবে কীসের ছবি এঁকেছিল?
(ii) কুতুব মিনারের কাছে আলাউদ্দিন খিলজি কোন ইমারতটি নির্মাণ করেছিলেন?
(iii) রামকিঙ্কর বেইজকে কোন বিখ্যাত পত্রিকায় দেখে রামানন্দ চট্টোপাধ্যায় চিনতে পেরেছিলেন?
(iv) ‘সেই ধন্য নরকুলে’— কে নরকুলে ধন্য বলে কবি মনে করেন?
(v) ‘আঁকা লেখা’ কবিতায় তিনটি শালিক কী করছিল?
(vi) ‘একুশের কবিতা’য় কোন ভাষার প্রতি মানুষের ভালোবাসার কথা বলা হয়েছে?
(vii) মুণ্ডমাল শব্দ কাকে বলে?
(viii) ‘হড়তাল’ ও ‘লুচি’ শব্দ দুটি বাংলা ভাষায় কোন কোন ভাষা থেকে এসেছে?
(ix) একটি আরবি ও একটি ফারসি শব্দের উদাহরণ দাও।
(x) ‘গৃহিণী’ থেকে ‘গিন্নী’— এটি কী ধরনের শব্দ পরিবর্তনের উদাহরণ?
(xi) ‘চা’ ও ‘লিচু’ শব্দ দুটি কোন ভাষা থেকে আগত?
(xii) দুটি তদ্ভব শব্দের উদাহরণ দাও।
3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (গদ্য অংশ থেকে যে-কোনো ২টি): [2 x 2 = 4]
(i) “ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না।”— ‘অনাবশ্যক ভাবাবেগ’ বলতে পাগলা গণেশ গল্পে কী বোঝানো হয়েছে?
(ii) কুতুব মিনারের নির্মাণকাজ কে শুরু করেন এবং কে তা শেষ করেন?
(iii) খোকন নিজের আঁকা প্রথম ছবি দেখে অবাক হয়েছিল কেন?
4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (কবিতা অংশ থেকে যে-কোনো ২টি): [2 x 2 = 4]
(i) “এ মিনতি করি পদে।”— কবি মাইকেল মধুসূদন দত্ত কার কাছে, কী মিনতি করেছেন?
(ii) “ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব”— ‘একুশের কবিতা’ অনুসারে কী কী ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিয়েছিল?
(iii) ‘আঁকা লেখা’ কবিতায় জোনাকিরা কী করছিল এবং তাদের দেখে কবির কী মনে হয়েছিল?
5. ‘মাকু’ থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ২টি): [2 x 2 = 4]
(i) ঘড়িওয়ালা মাকুর শরীরে কোন দুটি জিনিস তৈরি করে বসাতে পারেনি?
(ii) সোনা ও টিয়া বাড়ি থেকে পালিয়ে কীভাবে কালিয়ার বনে পৌঁছেছিল?
(iii) ঘড়িওয়ালা সোনা ও টিয়াকে মাকু সম্পর্কে কী কী সাবধান বাণী শুনিয়েছিল?