সপ্তম শ্রেণী: বাংলা, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র, সেট -2
মডেল প্রশ্নপত্র – 2
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026
শ্রেণি: সপ্তম | বিষয়: বাংলা
পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 8 = 8]
(i) ‘খোকনের প্রথম ছবি’ গল্পে খোকনের বাবার বন্ধু পেশায় কী ছিলেন?
- (a) ডাক্তার
- (b) মাস্টারমশাই
- (c) চিত্রকর
- (d) গায়ক
(ii) ‘আত্মকথা’ রচনাটির রচয়িতা হলেন—
- (a) নন্দলাল বসু
- (b) রামকিঙ্কর বেইজ
- (c) অবনীন্দ্রনাথ ঠাকুর
- (d) রবীন্দ্রনাথ ঠাকুর
(iii) ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতায় কবি কোন কথায় কান দিতে নিষেধ করেছেন?
- (a) ভালো কথায়
- (b) দ্বন্দ্ব বা বিবাদে
- (c) গানে
- (d) ছন্দে
(iv) ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ‘কোকনদ’ শব্দের অর্থ কী?
- (a) লাল পদ্ম
- (b) সাদা পদ্ম
- (c) নীল পদ্ম
- (d) গোলাপ
(v) ‘হস্ত’ থেকে ‘হাত’— এখানে ‘হাত’ কী ধরনের শব্দ?
- (a) তৎসম শব্দ
- (b) অর্ধ-তৎসম শব্দ
- (c) তদ্ভব শব্দ
- (d) বিদেশি শব্দ
(vi) ‘চা’ ও ‘চিনি’ শব্দদুটি কোন দেশি ভাষা থেকে বাংলায় এসেছে?
- (a) জাপানি
- (b) বর্মি
- (c) চিনা
- (d) আরবি
(vii) নিচের কোনটি পোর্তুগিজ শব্দ?
- (a) আলমারি
- (b) রিকশা
- (c) লুচি
- (d) দারোগা
(viii) ‘হেডমাস্টার’ বা ‘মাস্টারমশাই’ শব্দটি একটি—
- (a) খাঁটি দেশি শব্দ
- (b) তৎসম শব্দ
- (c) তদ্ভব শব্দ
- (d) মিশ্র বা সংকর শব্দ
2. অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ১০টি): [1 x 10 = 10]
(i) খোকন প্রকৃতির ছবি আঁকতে গিয়ে প্রথমে কীসের ছবি এঁকেছিল?
(ii) ‘পাগলা গণেশ’ গল্পে গণেশকে কে সম্মান করত?
(iii) কুতুব মিনারের পঞ্চম তলাটি কে সংস্কার করেছিলেন?
(iv) ‘একুশের কবিতা’য় কোন মাসের কথা বলা হয়েছে?
(v) ‘আঁকা লেখা’ কবিতায় কবি কখন ছড়া লিখতে শুরু করেন?
(vi) ‘ছন্দে শুধু কান রাখো’— কখন ছন্দের সুর শোনা যায় না বলে কবি মনে করেন?
(vii) তৎসম শব্দ কাকে বলে?
(viii) একটি খণ্ডিত শব্দের উদাহরণ দাও।
(ix) ‘গিন্নী’ শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে এবং এটি কী ধরনের শব্দ?
(x) ‘দারোগা’ ও ‘বারুদ’ শব্দ দুটি কোন ভাষার শব্দ?
(xi) ‘টেলিফোন’ থেকে ‘ফোন’— এটি কী ধরনের শব্দ পরিবর্তনের উদাহরণ?
(xii) দুটি খাঁটি দেশি শব্দের উদাহরণ দাও।
3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (গদ্য অংশ থেকে যে-কোনো ২টি): [2 x 2 = 4]
(i) “খোকন অবাক হয়ে গেল।”— খোকনের অবাক হওয়ার কারণ কী ছিল?
(ii) ‘পাগলা গণেশ’ গল্পে পৃথিবীতে বিজ্ঞান ছাড়া আর কোন কোন বিষয়ের চর্চা বন্ধ হয়ে গিয়েছিল?
(iii) প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর মতে কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার কেন?
4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (কবিতা অংশ থেকে যে-কোনো ২টি): [2 x 2 = 4]
(i) “সেই ধন্য নরকুলে”— কবি মাইকেল মধুসূদন দত্তের মতে কোন মানুষ নরকুলে ধন্য হন?
(ii) ‘একুশের কবিতা’য় বাংলার প্রকৃতি ও মানুষের জীবনের কোন ছবি ফুটে উঠেছে?
(iii) “ছন্দ আছে এমন চারটে প্রাকৃতিক বিষয়ের নাম লেখো।” (‘ছন্দে শুধু কান রাখো’ কবিতা অবলম্বনে)
5. ‘মাকু’ থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ২টি): [2 x 2 = 4]
(i) কালিয়ার বনে যাওয়ার সময় সোনা ও টিয়া সঙ্গে করে কী কী নিয়েছিল?
(ii) মাকুকে দেখতে কেমন ছিল? তার একটি বৈশিষ্ট্য লেখো।
(iii) ঘড়িওয়ালা কেন কেঁদে ফেলেছিল?