মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

সপ্তম শ্রেণী: বাংলা, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র, সেট -6

মডেল প্রশ্নপত্র – 6
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: সপ্তম | বিষয়: বাংলা

পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 8 = 8]

(i) খোকন প্রথম যে ছবিগুলো এঁকেছিল, সেগুলো ছিল—

  • (a) প্রকৃতির ছবি
  • (b) মাস্টারমশাইয়ের ছবি
  • (c) বইয়ের ছবির নকল
  • (d) নিজের কল্পনার ছবি

(ii) আলাউদ্দিন খিলজি কুতুব মিনারের চেয়েও বড়ো যে মিনারটি তৈরি করতে শুরু করেছিলেন তার নাম—

  • (a) চাঁদ মিনার
  • (b) আলাই মিনার
  • (c) চারমিনার
  • (d) শহীদ মিনার

(iii) ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতায় কবি কোন জিনিসটি চিনতে বলেছেন?

  • (a) ছন্দ
  • (b) ভুবন
  • (c) সুর
  • (d) নদী

(iv) ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ‘মক্ষিকা’ শব্দের অর্থ কী?

  • (a) মশা
  • (b) প্রজাপতি
  • (c) মাছি
  • (d) মৌমাছি

(v) ‘চর্মকার’ থেকে ‘চামার’— এখানে ‘চামার’ শব্দটি হলো—

  • (a) তৎসম শব্দ
  • (b) তদ্ভব শব্দ
  • (c) অর্ধ-তৎসম শব্দ
  • (d) দেশি শব্দ

(vi) ‘জাপানি’ ভাষার একটি শব্দ হলো—

  • (a) চা
  • (b) লুচি
  • (c) রিকশা
  • (d) দারোগা

(vii) ‘টেলিফোন’ থেকে ‘ফোন’— এটি কী ধরনের শব্দ?

  • (a) মুণ্ডমাল শব্দ
  • (b) খণ্ডিত শব্দ
  • (c) সংকর শব্দ
  • (d) বিদেশি শব্দ

(viii) নিচের কোনটি তৎসম শব্দের উদাহরণ?

  • (a) সূর্য
  • (b) চাঁদ
  • (c) হাত
  • (d) গিন্নি

2. অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ১০টি): [1 x 10 = 10]

(i) পাগলা গণেশ কত বছর ধরে হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিয়েছেন?

(ii) রামকিঙ্কর বেইজের ছবি আঁকার প্রথম স্কুল কোনটি ছিল?

(iii) খোকনের বাবার বন্ধু পেশায় কী ছিলেন?

(iv) ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি মাতৃভূমির কাছে কী বর প্রার্থনা করেছেন?

(v) ‘একুশের কবিতা’য় কোন ভাষার প্রতি মানুষের ভালোবাসার কথা বলা হয়েছে?

(vi) ‘আঁকা লেখা’ কবিতায় কবি কী রঙের কালিতে ছড়া লেখেন?

(vii) অর্ধ-তৎসম শব্দ কাকে বলে?

(viii) একটি পোর্তুগিজ শব্দের উদাহরণ দাও।

(ix) ‘ভি.আই.পি.’ (VIP) শব্দটি কী ধরনের শব্দ?

(x) ‘হস্ত’ > ‘হত্থ’ > ‘হাত’ – এই বিবর্তনে ‘হাত’ শব্দটি কী জাতীয় শব্দ?

(xi) ‘লুচি’ শব্দটি কোন ভাষার শব্দ?

(xii) একটি খাঁটি দেশি শব্দের উদাহরণ দাও।

3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (গদ্য অংশ থেকে যে-কোনো ২টি): [2 x 2 = 4]

(i) “ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না।”— ‘পাগলা গণেশ’ গল্প অনুসারে কাদের, কেন এমন মনে হতো?

(ii) কুতুব মিনারের পঞ্চম তলাটি কে, কী কারণে সংস্কার করেছিলেন?

(iii) রামকিঙ্কর বেইজ কীভাবে তাঁর ছবি আঁকার জন্য প্রয়োজনীয় রঙের ব্যবস্থা করতেন?

4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (কবিতা অংশ থেকে যে-কোনো ২টি): [2 x 2 = 4]

(i) “সেই ধন্য নরকুলে”— কবি মাইকেল মধুসূদন দত্তের মতে কাকে নরকুলে ধন্য বলা হয়েছে এবং কেন?

(ii) “ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব”— ‘একুশের কবিতা’ অনুসারে ইতিহাস কী লিখে নিল?

(iii) ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতায় কবির মতে জীবন কীভাবে ছন্দময় হয়ে উঠবে?

5. ‘মাকু’ থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ২টি): [2 x 2 = 4]

(i) মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল এবং কী কী জিনিস লেগেছিল?

(ii) সোনা ও টিয়া বাড়ি থেকে পালিয়ে কোথায় গিয়েছিল এবং কেন?

(iii) মাকু কী কী কাজ করতে পারে তার একটি তালিকা দাও।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার