নবম শ্রেণি: বাংলা, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, First summative, নমুনা প্রশ্ন পত্র, সেট – 7
মডেল প্রশ্নপত্র – 7
1ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026
শ্রেণি: নবম | বিষয়: বাংলা
পূর্ণমান: 40 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 6 = 6]
1.1 ‘ইলিয়াস’ গল্পে ইলিয়াসের প্রতিবেশীর নাম কী ছিল?
- (a) ইভান
- (b) মহম্মদ শা
- (c) আলি বেগ
- (d) হাসান
1.2 ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কাব্যাংশে ‘হরিৎ’ শব্দের অর্থ কী?
- (a) হলুদ
- (b) নীল
- (c) সবুজ
- (d) সাদা
1.3 ধীবর পেশায় কী ছিল?
- (a) কাঠুরিয়া
- (b) রত্ন ব্যবসায়ী
- (c) রাজরক্ষী
- (d) জেলে
1.4 ‘বোমযাত্রীর ডায়রি’ গল্পে প্রফেসর শঙ্কুর ডায়রিটা কোন রঙের কালিতে লেখা ছিল?
- (a) লাল
- (b) নীল
- (c) সবুজ
- (d) কালির রং পালটে যাচ্ছিল
1.5 ‘বিলাতি > বিলিতি’ —এটি কীসের উদাহরণ?
- (a) অপিনিহিতি
- (b) অভিশ্রুতি
- (c) স্বরসংগতি
- (d) স্বরভক্তি
1.6 ‘অজ’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়?
- (a) ভালো
- (b) বিশেষ
- (c) নিতান্ত বা নেহাত
- (d) অভাব
2. কমবেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও: [1 x 8 = 8]
2.1 “সাত দিন বৃষ্টি নিরন্তর” —টানা সাত দিন বৃষ্টির ফলে কলিঙ্গদেশে কী অবস্থা হয়েছিল?
2.2 সর্বহারা হওয়ার পর ইলিয়াস ও তার স্ত্রী কোথায় কাজ করত?
2.3 “তট কিনারে আমার নৌকো বাঁধা…” —কবির নৌকো কোথায় এবং কেন বাঁধা পড়ে আছে?
2.4 সুকুমার পত্রিকার সম্পাদকের কাছে কীসের গল্প লিখে পাঠিয়েছিল?
2.5 রাজা দুষ্মন্ত আংটিটি দেখে কী করেছিলেন বলে রাজশ্যালক জানিয়েছিল?
2.6 মঙ্গল গ্রহে নদীর জলের রং কেমন ছিল বলে প্রফেসর শঙ্কু তাঁর ডায়রিতে উল্লেখ করেছেন?
2.7 ‘অপিনিহিতি’-র একটি উদাহরণ দাও।
2.8 উপসর্গ কাকে বলে?
3. কমবেশি 60 শব্দে যেকোনো 1টি প্রশ্নের উত্তর দাও: [3 x 1 = 3]
3.1 “এ বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন।” —কে পুরো সত্য বলতে পারবেন? কোন্ বিষয়ে তিনি সত্য কথা বলবেন? (1+2)
3.2 “সারা রাত মিছে দাঁড় টানি,” —কবি কেন সারা রাত দাঁড় টানেন? তাঁর সেই দাঁড় টানা ‘মিছে’ বা ব্যর্থ হয় কেন? (1+2)
4. কমবেশি 60 শব্দে যেকোনো 1টি প্রশ্নের উত্তর দাও: [3 x 1 = 3]
4.1 “প্রভু, অনুগৃহীত হলাম।” —কে, কার প্রতি এই কথা বলেছে? সে কেন অনুগৃহীত হয়েছিল? (1+2)
4.2 “প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল, জানিস?” —প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল? বক্তা কেন এই কথাটি বলেছিলেন? (1+2)
5. কমবেশি 150 শব্দে যেকোনো 1টি প্রশ্নের উত্তর দাও: [5 x 1 = 5]
5.1 ‘ইলিয়াস’ গল্পে ইলিয়াস চরিত্রটির রূপান্তর কীভাবে ঘটেছে এবং সে কীভাবে জীবনের প্রকৃত সুখের সন্ধান পেয়েছিল তা নিজের ভাষায় লেখো। (5)
5.2 অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে লেখা গল্প সুকুমারকে কীভাবে লজ্জায় ফেলেছিল? ‘দাম’ গল্প অবলম্বনে এই ঘটনার বিবরণ দাও। (5)
6. কমবেশি 150 শব্দে যেকোনো 1টি প্রশ্নের উত্তর দাও: [5 x 1 = 5]
6.1 ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের যে বাস্তবসম্মত ও ভয়াবহ ছবি ফুটে উঠেছে, তা নিজের ভাষায় আলোচনা করো। (5)
6.2 ‘নোঙর’ কবিতায় কবির আক্ষেপ ও অসীম জীবনতৃষ্ণা কীভাবে প্রকাশ পেয়েছে, তা কবিতাটি অবলম্বনে বুঝিয়ে দাও। (5)
7. কমবেশি 150 শব্দে যেকোনো 1টি প্রশ্নের উত্তর দাও: [5 x 1 = 5]
7.1 ‘বোমযাত্রীর ডায়রি’ গল্পে বিধুশেখর কীভাবে প্রফেসর শঙ্কুকে বিপদের হাত থেকে রক্ষা করেছিল এবং তার কীরূপ পরিণতি হয়েছিল তা বর্ণনা করো। (5)
7.2 মঙ্গল গ্রহের পরিবেশ এবং মার্শিয়ানদের অদ্ভুত রূপ ও আচরণের সবিস্তার পরিচয় দাও। (5)
8. যেকোনো 1টি বিষয়ের ভাবসম্প্রসারণ করো: [5 x 1 = 5]
8.1 শিক্ষাই জাতির মেরুদণ্ড।
8.2 মেঘ দেখে কেউ করিস নে ভয় / আড়ালে তার সূর্য হাসে।