নবম শ্রেণি: অংক, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, First summative, নমুনা প্রশ্ন পত্র, সেট – 6
মডেল প্রশ্নপত্র – 6
1ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026
শ্রেণি: নবম | বিষয়: গণিত
পূর্ণমান: 40 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 6 = 6]
(i) $\sqrt{5}$-এর সঙ্গে কোন্ সংখ্যাটি গুণ করলে গুণফল মূলদ হবে?
- (a) $\sqrt{15}$
- (b) $\sqrt{20}$
- (c) $\sqrt{25}$
- (d) $\sqrt{30}$
(ii) যদি $x^{\sqrt{x}} = (\sqrt{x})^x$ ($x \neq 0$) হয়, তবে $x$-এর মান হবে —
- (a) 1
- (b) 2
- (c) 4
- (d) 8
(iii) ‘0’ বহুপদী সংখ্যামালার মাত্রা —
- (a) 0
- (b) 1
- (c) অসংজ্ঞাত
- (d) কোনোটিই নয়
(iv) $2x + k = 0$ সরলরেখাটি $y$-অক্ষের সমীকরণ হবে যখন —
- (a) $k = 2$
- (b) $k = -2$
- (c) $k = 1$
- (d) $k = 0$
(v) $ABCD$ সামান্তরিকের বৃহত্তম কোণটির মান ক্ষুদ্রতর কোণের তিনগুণের থেকে $20^\circ$ বেশি। সামান্তরিকটির ক্ষুদ্রতর কোণটির মান হবে —
- (a) $50^\circ$
- (b) $45^\circ$
- (c) $40^\circ$
- (d) $85^\circ$
(vi) $x$-অক্ষের সমীকরণটি হয় —
- (a) $x = 0$
- (b) $y = 0$
- (c) $x = y$
- (d) কোনোটিই নয়
2. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো 6টি): [2 x 6 = 12]
(i) $(x – 2)$ এবং $(x – \frac{1}{2})$ উভয়েই $px^2 + 5x + r$ -এর উৎপাদক হলে, $p$ ও $r$-এর মধ্যে সম্পর্ক কী হবে?
(ii) $\frac{1}{5}$ ও $\frac{1}{4}$ -এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো।
(iii) $x = \pm 9$ এবং $y = \pm 7$ সমীকরণ দ্বারা উৎপন্ন সামতলিক চিত্রের নাম কী? চিত্রটির শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক লেখো।
(iv) $ABCD$ রম্বসের কর্ণদ্বয় $AC$ ও $BD$-এর দৈর্ঘ্য যথাক্রমে 24 সেমি ও 18 সেমি। রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত?
(v) যদি $x^2 + x = -1$ হয়, তবে $x^3$-এর মান কত?
(vi) $r$-এর কোন্ মানের জন্য $rx + 2y = 5$ এবং $(r+1)x + 3y = 2$ সমীকরণ দুটির কোনো সমাধান পাওয়া যাবে না?
(vii) $P(x) = x + 10$ হলে, $P(x) + P(-x)$-এর মান নির্ণয় করো।
3. যে-কোনো 1টি প্রশ্নের উত্তর দাও: [3 x 1 = 3]
(i) $\frac{3}{11}$-কে দশমিকে বিস্তার করো। বিস্তারটি কী ধরনের দশমিক বিস্তার?
(ii) পেনসিল কম্পাসের সাহায্যে অমূলদ সংখ্যা $\sqrt{3}$-কে সংখ্যারেখায় স্থাপন করো।
4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও: [3 x 3 = 9]
(a) লেখচিত্রের সাহায্যে সমাধান করো: $4x – y = 3, 2x + 3y = 5$
(b) সমাধান করো: $3x – \frac{2}{y} = 5, x – \frac{4}{y} = 4$
(c) উৎপাদকে বিশ্লেষণ করো: $2(a^2 + \frac{1}{a^2}) – (a – \frac{1}{a}) – 7$ অথবা, $(a-1)x^2 – x – (a-2)$
5. জ্যামিতি: [4 + 3 = 7]
(a) প্রমাণ করো যে, কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে, চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। [4]
অথবা
প্রমাণ করো যে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। [4]
(b) কোনো বৃত্তের $AB$ ও $CD$ দুটি ব্যাস। প্রমাণ করো যে, $ABCD$ একটি আয়তাকার চিত্র। [3]
6. স্থানাঙ্ক জ্যামিতি (যে-কোনো 1টি): [3 x 1 = 3]
(i) প্রমাণ করো যে, $A(3, 3), B(8, -2)$ ও $C(-2, -2)$ বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। $\triangle ABC$-এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো।
(ii) প্রমাণ করো যে, $(2, 5), (5, 9), (9, 12)$ এবং $(6, 8)$ বিন্দুগুলি পরপর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়।