সপ্তম শ্রেণি : বাংলা, একুশের কবিতা – আশরাফ সিদ্দিকী, ব্যাকরণ ও ভাষাচর্চা মূলক প্রশ্নত্তোর
একুশের কবিতা: ব্যাকরণ ও ভাষাচর্চা
(সপ্তম শ্রেণি)
1. নিচের শব্দগুলির পদ পরিবর্তন করো: ইতিহাস, রক্ত, মাঠ, মুখ, অক্ষর।
উত্তর দেখো
• ইতিহাস (বিশেষ্য) – ঐতিহাসিক (বিশেষণ)
• রক্ত (বিশেষ্য) – রক্তাক্ত (বিশেষণ)
• মাঠ (বিশেষ্য) – মেঠো (বিশেষণ)
• মুখ (বিশেষ্য) – মৌখিক (বিশেষণ)
• অক্ষর (বিশেষ্য) – আক্ষরিক (বিশেষণ)
2. নিচের শব্দগুলির দুটি করে সমার্থক শব্দ লেখো: পাখি, রক্ত, মাঠ, রাত, মাথা।
উত্তর দেখো
• পাখি: পক্ষী, খেচর
• রক্ত: শোণিত, রুধির
• মাঠ: প্রান্তর, ময়দান
• রাত: রজনী, নিশি
• মাথা: মস্তক, শির
3. বিপরীতার্থক শব্দ লেখো: স্মৃতি, কান্না, রাত, প্রথম, ঘাতক।
উত্তর দেখো
• স্মৃতি – বিস্মৃতি
• কান্না – হাসি
• রাত – দিন
• প্রথম – শেষ
• ঘাতক – রক্ষক
4. নিচের শব্দগুলির অর্থ লেখো: রূপকথা, ঘাতক, দামাল, থমকে।
উত্তর দেখো
• রূপকথা: কল্পনানির্ভর অবাস্তব প্রাচীন গল্প
• ঘাতক: যে হত্যা করে / হত্যাকারী
• দামাল: দুরন্ত / চঞ্চল
• থমকে: হঠাৎ থেমে গিয়ে / স্তব্ধ হয়ে
5. নিচের শব্দগুলি দিয়ে সার্থক বাক্য রচনা করো: ইতিহাস, রাজপথ, রূপকথা।
উত্তর দেখো
• ইতিহাস: ইতিহাস ঘাঁটলে আমরা অনেক বীর শহিদের আত্মত্যাগের কথা জানতে পারি।
• রাজপথ: মাতৃভাষার মর্যাদা রক্ষার্থে ভাষা শহিদদের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল।
• রূপকথা: দাদিমার মুখে রূপকথার গল্প শুনতে ছোটবেলায় আমার খুব ভালো লাগত।