সপ্তম শ্রেণি: বাংলা, আত্মকথা – রামকিঙ্কর বেইজ, ব্যাকরণ ও ভাষাচর্চা মূলক প্রশ্নত্তোর
আত্মকথা: ব্যাকরণ ও ভাষাচর্চা
(সপ্তম শ্রেণি)
1. নিচের শব্দগুলির পদ পরিবর্তন করো: প্রকৃতি, অভাব, আকর্ষণ, শিল্প, সুন্দর।
উত্তর দেখো
• প্রকৃতি (বিশেষ্য) – প্রাকৃতিক (বিশেষণ)
• অভাব (বিশেষ্য) – অভাবী (বিশেষণ)
• আকর্ষণ (বিশেষ্য) – আকৃষ্ট (বিশেষণ)
• শিল্প (বিশেষ্য) – শিল্পী / শিল্পিত (বিশেষণ)
• সুন্দর (বিশেষণ) – সৌন্দর্য (বিশেষ্য)
2. নিচের শব্দগুলির দুটি করে সমার্থক শব্দ লেখো: ছবি, জল, পাতা, মাটি।
উত্তর দেখো
• ছবি: চিত্র, পট
• জল: বারি, সলিল
• পাতা: পত্র, পল্লব
• মাটি: মৃত্তিকা, ক্ষিতি
3. বিপরীতার্থক শব্দ লেখো: অভাব, স্বাধীনতা, সাধারণ, প্রাকৃতিক, প্রথম।
উত্তর দেখো
• অভাব – প্রাচুর্য
• স্বাধীনতা – পরাধীনতা
• সাধারণ – অসাধারণ
• প্রাকৃতিক – কৃত্রিম
• প্রথম – শেষ
4. এক কথায় প্রকাশ করো: যিনি ছবি আঁকেন, মাটি দিয়ে যিনি মূর্তি গড়েন, যিনি পাথর বা ধাতু খোদাই করে মূর্তি বানান।
উত্তর দেখো
• যিনি ছবি আঁকেন = চিত্রকর / শিল্পী
• মাটি দিয়ে যিনি মূর্তি গড়েন = কুমোর / মৃৎশিল্পী
• যিনি পাথর বা ধাতু খোদাই করে মূর্তি বানান = ভাস্কর
5. নিচের শব্দগুলি দিয়ে সার্থক বাক্য রচনা করো: মাস্টারমশাই, প্রকৃতি।
উত্তর দেখো
• মাস্টারমশাই: আমাদের বিদ্যালয়ের অঙ্কের মাস্টারমশাই খুব যত্ন সহকারে আমাদের পড়ান।
• প্রকৃতি: রামকিঙ্কর বেইজ উন্মুক্ত প্রকৃতির মাঝখানে বসে ছবি আঁকতে ভালোবাসতেন।