নবম শ্রেণি: ইতিহাস, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, First summative, নমুনা প্রশ্ন পত্র, সেট – 2
মডেল প্রশ্নপত্র – 2
1ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026
শ্রেণি: নবম | বিষয়: ইতিহাস
পূর্ণমান: 40 | সময়: 1 ঘণ্টা 30 মিনিট
বিভাগ – ক
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: [1 × 10 = 10]
(i) ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সম্রাট কে ছিলেন?
- (a) চতুর্দশ লুই
- (b) পঞ্চদশ লুই
- (c) ষোড়শ লুই
- (d) নেপোলিয়ন
(ii) ফ্রান্সে প্রচলিত ধর্মীয় করের নাম কী ছিল?
- (a) টেইলি
- (b) টাইথ
- (c) গ্যাবেল
- (d) করভি
(iii) ‘সামাজিক চুক্তি’ বা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতা হলেন —
- (a) মন্তেস্কু
- (b) ভলতেয়ার
- (c) রুশো
- (d) অ্যাডাম স্মিথ
(iv) ফ্রান্সে তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেটভুক্ত ছিলেন —
- (a) যাজকশ্রেণি
- (b) অভিজাতশ্রেণি
- (c) সাধারণ মানুষ
- (d) রাজপরিবার
(v) জেকোবিন দলের প্রধান নেতা কে ছিলেন?
- (a) রোবসপিয়র
- (b) মিরাবো
- (c) লাফায়েৎ
- (d) আবে সিয়েস
(vi) ট্রাফালগারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল?
- (a) 1799 খ্রিস্টাব্দে
- (b) 1805 খ্রিস্টাব্দে
- (c) 1807 খ্রিস্টাব্দে
- (d) 1815 খ্রিস্টাব্দে
(vii) কোড নেপোলিয়ন নামক ফরাসি আইনবিধিতে কটি ধারা ছিল?
- (a) 2181টি
- (b) 2281টি
- (c) 2381টি
- (d) 2481টি
(viii) নেপোলিয়ন বোনাপার্ট কবে ফ্রান্সের ক্ষমতা দখল করেন?
- (a) 1789 খ্রিস্টাব্দে
- (b) 1793 খ্রিস্টাব্দে
- (c) 1799 খ্রিস্টাব্দে
- (d) 1804 খ্রিস্টাব্দে
(ix) ‘জাতিসমূহের যুদ্ধ’ বলা হয় কোন্ যুদ্ধকে?
- (a) ট্রাফালগারের যুদ্ধ
- (b) লিপজিগের যুদ্ধ
- (c) ওয়াটারলুর যুদ্ধ
- (d) নীল নদের যুদ্ধ
(x) ‘স্পেনীয় ক্ষত’ কার পতনের অন্যতম কারণ ছিল?
- (a) ষোড়শ লুই
- (b) রোবসপিয়র
- (c) প্রথম আলেকজান্ডার
- (d) নেপোলিয়ন বোনাপার্ট
বিভাগ – খ
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: [1 × 6 = 6]
A. ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও: [1 × 3 = 3]
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
|---|---|
| (i) বাস্তিল দুর্গ | (a) 1807 খ্রিস্টাব্দ |
| (ii) টিলসিটের সন্ধি | (b) 1815 খ্রিস্টাব্দ |
| (iii) ওয়াটারলুর যুদ্ধ | (c) 14 জুলাই, 1789 |
B. একটি বা দুটি শব্দে উত্তর দাও: [1 × 3 = 3]
(i) ফরাসি বিপ্লবের তিনটি প্রধান আদর্শ কী কী?
(ii) ফরাসি জাতীয় সভার নাম কী ছিল?
(iii) নেপোলিয়ন বোনাপার্ট কোথায় জন্মগ্রহণ করেন?
বিভাগ – গ
3. দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো 4টি): [2 × 4 = 8]
(i) টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো?
(ii) অ্যাসাইনেট কী?
(iii) সন্ত্রাসের শাসন কেন প্রবর্তন করা হয়েছিল?
(iv) পোড়ামাটি নীতি কাকে বলে?
(v) শত দিবসের রাজত্ব বলতে কী বোঝো?
(vi) নেপোলিয়নকে কেন ‘বিপ্লবের সন্তান’ বলা হয়?
বিভাগ – ঘ
4. সাত-আটটি বাক্যে উত্তর দাও (যে-কোনো 2টি): [4 × 2 = 8]
(i) বিপ্লব-পূর্ববর্তী ফ্রান্সে করব্যবস্থা কেমন ছিল তা সংক্ষেপে আলোচনা করো।
(ii) ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রের প্রধান দিকগুলি কী কী ছিল?
(iii) মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী? এই ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল?
বিভাগ – ঙ
5. পনেরো-ষোলোটি বাক্যে উত্তর দাও (যে-কোনো 1টি): [8 × 1 = 8]
(i) ফরাসি বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক কারণগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। (4+4)
(ii) ফরাসি সমাজ ও অর্থনীতি পুনর্গঠনে নেপোলিয়ন বোনাপার্টের বিভিন্ন সংস্কারমূলক কাজগুলি আলোচনা করো। কোড নেপোলিয়নের গুরুত্ব কী ছিল? (5+3)