মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

নবম শ্রেণি: ইতিহাস, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, First summative, নমুনা প্রশ্ন পত্র, সেট – 3

মডেল প্রশ্নপত্র – 3
1ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: নবম | বিষয়: ইতিহাস

পূর্ণমান: 40 | সময়: 1 ঘণ্টা 30 মিনিট

বিভাগ – ক

1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: [1 × 10 = 10]

(i) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি কে ছিলেন?

  • (a) মারি আঁতোয়ানেত
  • (b) জোসেফাইন
  • (c) মেরি লুইজা
  • (d) এলিজাবেথ

(ii) ‘কাঁদিদ’ গ্রন্থটি কে রচনা করেন?

  • (a) রুশো
  • (b) ভলতেয়ার
  • (c) মন্তেস্কু
  • (d) দিদেরো

(iii) ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুকর’ বলে কে মন্তব্য করেছেন?

  • (a) অ্যাডাম স্মিথ
  • (b) নেকার
  • (c) মন্তেস্কু
  • (d) তুর্গো

(iv) ‘লেত্র দ্য ক্যাশে’ কী ছিল?

  • (a) একপ্রকার ধর্মীয় কর
  • (b) রাজার জারি করা পরোয়ানা বা গ্রেফতারি পরোয়ানা
  • (c) বাণিজ্যিক চুক্তি
  • (d) কৃষকদের ছাড়পত্র

(v) ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান কে ঘটান?

  • (a) ষোড়শ লুই
  • (b) রোবসপিয়র
  • (c) নেপোলিয়ন বোনাপার্ট
  • (d) মিরাবো

(vi) ‘লিজিয়ন অফ অনার’ কে প্রবর্তন করেন?

  • (a) চতুর্দশ লুই
  • (b) নেপোলিয়ন বোনাপার্ট
  • (c) রোবসপিয়র
  • (d) মেটারনিখ

(vii) ট্রাফালগারের নৌযুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি কে ছিলেন?

  • (a) নেলসন
  • (b) ওয়েলিংটন
  • (c) ব্লাচার
  • (d) কুতুজভ

(viii) রাইন রাষ্ট্রসমবায় কে গঠন করেন?

  • (a) বিসমার্ক
  • (b) মেটারনিখ
  • (c) নেপোলিয়ন বোনাপার্ট
  • (d) প্রথম উইলিয়াম

(ix) ‘অর্ডারস ইন কাউন্সিল’ কোন দেশ জারি করেছিল?

  • (a) ফ্রান্স
  • (b) রাশিয়া
  • (c) ইংল্যান্ড
  • (d) অস্ট্রিয়া

(x) নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় কোন যুদ্ধে ঘটেছিল?

  • (a) লিপজিগের যুদ্ধ
  • (b) ওয়াটারলুর যুদ্ধ
  • (c) ট্রাফালগারের যুদ্ধ
  • (d) পিরামিডের যুদ্ধ

বিভাগ – খ

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: [1 × 6 = 6]

A. ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও: [1 × 3 = 3]

ক-স্তম্ভখ-স্তম্ভ
(i) টাইথ(a) লবণ কর
(ii) করভি(b) ধর্মীয় কর
(iii) গ্যাবেল(c) বাধ্যতামূলক বেগার শ্রম

B. একটি বা দুটি শব্দে উত্তর দাও: [1 × 3 = 3]

(i) ‘আমিই রাষ্ট্র’— কথাটি কে বলেছিলেন?

(ii) ফরাসি সমাজের কোন্ সম্প্রদায়কে ‘সুবিধাভোগী শ্রেণি’ বলা হত?

(iii) নেপোলিয়ন কবে নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন?

বিভাগ – গ

3. দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো 4টি): [2 × 4 = 8]

(i) ‘থার্মিডোরীয় প্রতিক্রিয়া’ বলতে কী বোঝো?

(ii) ‘টেনিস কোর্টের শপথ’ কী?

(iii) ‘কোড নেপোলিয়ন’ কী?

(iv) ‘মহাদেশীয় অবরোধ ব্যবস্থা’ কী?

(v) ‘পোড়ামাটি নীতি’ বলতে কী বোঝো?

(vi) ‘শত দিবসের রাজত্ব’ বলতে কী বোঝো?

বিভাগ – ঘ

4. সাত-আটটি বাক্যে উত্তর দাও (যে-কোনো 2টি): [4 × 2 = 8]

(i) ফরাসি বিপ্লব সংঘটনে ফরাসি দার্শনিকদের অবদান সংক্ষেপে আলোচনা করো।

(ii) নেপোলিয়নের পতনে ‘স্পেনীয় ক্ষত’-এর ভূমিকা কী ছিল?

(iii) বিপ্লব-পূর্ববর্তী ফ্রান্সে করব্যবস্থা কেমন ছিল তা ব্যাখ্যা করো।

বিভাগ – ঙ

5. পনেরো-ষোলোটি বাক্যে উত্তর দাও (যে-কোনো 1টি): [8 × 1 = 8]

(i) ফরাসি বিপ্লবের আর্থসামাজিক কারণগুলি বিস্তারিত আলোচনা করো। (4+4)

(ii) নেপোলিয়ন বোনাপার্টের বিভিন্ন অভ্যন্তরীণ সংস্কারমূলক কাজগুলি আলোচনা করো। এই সংস্কারগুলির গুরুত্ব কী ছিল? (5+3)

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার