নবম শ্রেণি: ইতিহাস, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, First summative, নমুনা প্রশ্ন পত্র, সেট – 4
মডেল প্রশ্নপত্র – 4
1ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026
শ্রেণি: নবম | বিষয়: ইতিহাস
পূর্ণমান: 40 | সময়: 1 ঘণ্টা 30 মিনিট
বিভাগ – ক
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: [1 × 10 = 10]
(i) ‘স্পিরিট অফ দ্য লজ’ গ্রন্থের রচয়িতা কে?
- (a) ভলতেয়ার
- (b) মন্তেস্কু
- (c) রুশো
- (d) দিদেরো
(ii) বিপ্লব-পূর্ববর্তী ফ্রান্সে লবণের ওপর ধার্য করকে কী বলা হত?
- (a) গ্যাবেল
- (b) টাইথ
- (c) করভি
- (d) টেইলি
(iii) ফরাসি সমাজ কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল?
- (a) 2টি
- (b) 3টি
- (c) 4টি
- (d) 5টি
(iv) কার রাজত্বকালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
- (a) চতুর্দশ লুই
- (b) পঞ্চদশ লুই
- (c) ষোড়শ লুই
- (d) নেপোলিয়ন
(v) ফ্রান্সে জেকোবিন দলের প্রধান নেতা কে ছিলেন?
- (a) লাফায়েৎ
- (b) মিরাবো
- (c) দাঁতো
- (d) রোবসপিয়র
(vi) প্রথম কনসাল হিসেবে ফ্রান্সের শাসনভার কে গ্রহণ করেন?
- (a) ষোড়শ লুই
- (b) মেটারনিখ
- (c) নেপোলিয়ন বোনাপার্ট
- (d) প্রথম আলেকজান্ডার
(vii) টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
- (a) 1805 খ্রিস্টাব্দে
- (b) 1807 খ্রিস্টাব্দে
- (c) 1813 খ্রিস্টাব্দে
- (d) 1815 খ্রিস্টাব্দে
(viii) ‘জাতিসমূহের যুদ্ধ’ কোন্ যুদ্ধকে বলা হয়?
- (a) ট্রাফালগারের যুদ্ধ
- (b) লিপজিগের যুদ্ধ
- (c) ওয়াটারলুর যুদ্ধ
- (d) নীল নদের যুদ্ধ
(ix) ‘কোড নেপোলিয়ন’ কবে প্রবর্তিত হয়?
- (a) 1799 খ্রিস্টাব্দে
- (b) 1801 খ্রিস্টাব্দে
- (c) 1804 খ্রিস্টাব্দে
- (d) 1807 খ্রিস্টাব্দে
(x) সেন্ট হেলেনা দ্বীপে কাকে নির্বাসিত করা হয়েছিল?
- (a) ষোড়শ লুইকে
- (b) রোবসপিয়রকে
- (c) প্রথম আলেকজান্ডারকে
- (d) নেপোলিয়ন বোনাপার্টকে
বিভাগ – খ
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: [1 × 6 = 6]
A. ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও: [1 × 3 = 3]
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
|---|---|
| (i) লেত্র দ্য ক্যাশে | (a) পোপের সঙ্গে চুক্তি |
| (ii) কনকর্ডাট | (b) মৃত্যুদণ্ড দেওয়ার যন্ত্র |
| (iii) গিলোটিন | (c) রাজকীয় পরোয়ানা |
B. একটি বা দুটি শব্দে উত্তর দাও: [1 × 3 = 3]
(i) ফরাসি বিপ্লবের মূল শ্লোগান বা আদর্শ কী ছিল?
(ii) ‘শত দিবসের রাজত্ব’ কে করেছিলেন?
(iii) ফ্রান্সের বিরুদ্ধে কোন্ দেশ ‘অর্ডারস ইন কাউন্সিল’ জারি করেছিল?
বিভাগ – গ
3. দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো 4টি): [2 × 4 = 8]
(i) ফিজিওক্র্যাট কাদের বলা হত?
(ii) সিজালপাইন প্রজাতন্ত্র কী?
(iii) রাইন রাষ্ট্রসমবায় কেন গঠন করা হয়েছিল?
(iv) ডাইরেক্টরি শাসন কী?
(v) অ্যাসাইনেট বলতে কী বোঝো?
(vi) নেপোলিয়ন কেন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেছিলেন?
বিভাগ – ঘ
4. সাত-আটটি বাক্যে উত্তর দাও (যে-কোনো 2টি): [4 × 2 = 8]
(i) টেনিস কোর্টের শপথ-এর পটভূমি ও গুরুত্ব আলোচনা করো।
(ii) ফরাসি বিপ্লবে নারীদের অবদান সংক্ষেপে লেখো।
(iii) নেপোলিয়নের পতনে রাশিয়া অভিযানের ভূমিকা কীরূপ ছিল তা ব্যাখ্যা করো।
বিভাগ – ঙ
5. পনেরো-ষোলোটি বাক্যে উত্তর দাও (যে-কোনো 1টি): [8 × 1 = 8]
(i) বাস্তিল দুর্গের পতনের কারণ ও গুরুত্ব বিস্তারিতভাবে আলোচনা করো। (4+4)
(ii) মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী? নেপোলিয়ন কেন এই ব্যবস্থা প্রবর্তন করেন এবং এর ফলাফল কী হয়েছিল? (2+3+3)