মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

নবম শ্রেণি: ইতিহাস, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, First summative, নমুনা প্রশ্ন পত্র, সেট – 6

মডেল প্রশ্নপত্র – 6
1ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: নবম | বিষয়: ইতিহাস

পূর্ণমান: 40 | সময়: 1 ঘণ্টা 30 মিনিট

বিভাগ – ক

1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: [1 × 10 = 10]

(i) ‘পার্সিয়ান লেটারস’ গ্রন্থটি কে রচনা করেন?

  • (a) রুশো
  • (b) মন্তেস্কু
  • (c) ভলতেয়ার
  • (d) দিদেরো

(ii) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি কে ছিলেন?

  • (a) মেরি লুইজা
  • (b) মারি আঁতোয়ানেত
  • (c) জোসেফাইন
  • (d) ক্যাথরিন

(iii) বিপ্লব-পূর্ববর্তী ফ্রান্সে যাজকরা যে কর আদায় করত তার নাম কী?

  • (a) টেইলি
  • (b) গ্যাবেল
  • (c) টাইথ
  • (d) করভি

(iv) জিরন্ডিস্ট দলের একজন নেতার নাম হলো —

  • (a) রোবসপিয়র
  • (b) দাঁতো
  • (c) জাঁ পল মারা
  • (d) মাদাম রোলাঁ

(v) বাস্তিল দুর্গের পতন কবে ঘটেছিল?

  • (a) 1789 খ্রিস্টাব্দের 5 মে
  • (b) 1789 খ্রিস্টাব্দের 20 জুন
  • (c) 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই
  • (d) 1789 খ্রিস্টাব্দের 26 আগস্ট

(vi) নেপোলিয়ন বোনাপার্ট কনসাল হিসেবে কবে ফ্রান্সের ক্ষমতা দখল করেন?

  • (a) 1793 খ্রিস্টাব্দে
  • (b) 1795 খ্রিস্টাব্দে
  • (c) 1799 খ্রিস্টাব্দে
  • (d) 1804 খ্রিস্টাব্দে

(vii) ট্রাফালগারের নৌযুদ্ধে ফরাসি নৌবহর কার কাছে পরাজিত হয়?

  • (a) ওয়েলিংটনের কাছে
  • (b) নেলসনের কাছে
  • (c) কুতুজভের কাছে
  • (d) ব্লাচারের কাছে

(viii) কনকর্ডাট বা ধর্মমীমাংসা চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

  • (a) 1801 খ্রিস্টাব্দে
  • (b) 1804 খ্রিস্টাব্দে
  • (c) 1807 খ্রিস্টাব্দে
  • (d) 1815 খ্রিস্টাব্দে

(ix) ‘মহাদেশীয় অবরোধ ব্যবস্থা’ কোন্ দেশের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছিল?

  • (a) রাশিয়া
  • (b) প্রাশিয়া
  • (c) অস্ট্রিয়া
  • (d) ইংল্যান্ড

(x) নেপোলিয়নকে কোন্ দ্বীপে শেষবারের মতো নির্বাসিত করা হয়?

  • (a) এলবা দ্বীপে
  • (b) কর্সিকা দ্বীপে
  • (c) সেন্ট হেলেনা দ্বীপে
  • (d) সিসিলি দ্বীপে

বিভাগ – খ

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: [1 × 6 = 6]

A. ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও: [1 × 3 = 3]

ক-স্তম্ভখ-স্তম্ভ
(i) কনকর্ডাট(a) 1815 খ্রিস্টাব্দ
(ii) টিলসিটের সন্ধি(b) 1801 খ্রিস্টাব্দ
(iii) ওয়াটারলুর যুদ্ধ(c) 1807 খ্রিস্টাব্দ

B. একটি বা দুটি শব্দে উত্তর দাও: [1 × 3 = 3]

(i) ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের রাজা কে ছিলেন?

(ii) ফরাসি সমাজে কাদের ‘সাঁকুলোৎ’ বলা হত?

(iii) নেপোলিয়নের রাশিয়া অভিযান কত খ্রিস্টাব্দে ঘটেছিল?

বিভাগ – গ

3. দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো 4টি): [2 × 4 = 8]

(i) ‘থার্মিডোরীয় প্রতিক্রিয়া’ কী?

(ii) ‘টেনিস কোর্টের শপথ’ বলতে কী বোঝো?

(iii) ‘কোড নেপোলিয়ন’-এর দুটি বৈশিষ্ট্য লেখো।

(iv) ‘সিজালপাইন প্রজাতন্ত্র’ কী?

(v) ‘পোড়ামাটি নীতি’ কাকে বলে?

(vi) ‘অর্ডারস ইন কাউন্সিল’ কী?

বিভাগ – ঘ

4. সাত-আটটি বাক্যে উত্তর দাও (যে-কোনো 2টি): [4 × 2 = 8]

(i) ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কতটা ছিল তা সংক্ষেপে লেখো।

(ii) ‘সন্ত্রাসের শাসন’ বলতে কী বোঝো? ফ্রান্সে এর প্রয়োজনীয়তা কী ছিল?

(iii) ‘মহাদেশীয় অবরোধ ব্যবস্থা’ কীভাবে নেপোলিয়নের পতনের কারণ হয়েছিল তা ব্যাখ্যা করো।

বিভাগ – ঙ

5. পনেরো-ষোলোটি বাক্যে উত্তর দাও (যে-কোনো 1টি): [8 × 1 = 8]

(i) ফরাসি বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক কারণগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। (4+4)

(ii) প্রথম কনসাল ও সম্রাট হিসেবে নেপোলিয়ন বোনাপার্টের বিভিন্ন অভ্যন্তরীণ সংস্কারমূলক কাজগুলি আলোচনা করো। (8)

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার