নবম শ্রেণি: ইতিহাস, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, First summative, নমুনা প্রশ্ন পত্র, সেট – 7
মডেল প্রশ্নপত্র – 7
1ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026
শ্রেণি: নবম | বিষয়: ইতিহাস
পূর্ণমান: 40 | সময়: 1 ঘণ্টা 30 মিনিট
বিভাগ – ক
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: [1 × 10 = 10]
(i) ফরাসি সমাজে ধর্মযাজকরা কোন্ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল?
- (a) প্রথম সম্প্রদায়
- (b) দ্বিতীয় সম্প্রদায়
- (c) তৃতীয় সম্প্রদায়
- (d) চতুর্থ সম্প্রদায়
(ii) ‘ওয়েলথ অফ নেশনস’ গ্রন্থের রচয়িতা হলেন —
- (a) রুশো
- (b) মন্তেস্কু
- (c) অ্যাডাম স্মিথ
- (d) ভলতেয়ার
(iii) বিপ্লব-পূর্ববর্তী ফ্রান্সে বাস্তিল কী ছিল?
- (a) রাজপ্রাসাদ
- (b) রাষ্ট্রীয় কারাগার বা দুর্গ
- (c) গির্জা
- (d) বিচারালয়
(iv) ফ্রান্সে ‘মানুষ এবং নাগরিকের অধিকারের ঘোষণা’ কবে জারি হয়?
- (a) 1789 খ্রিস্টাব্দের 5 মে
- (b) 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই
- (c) 1789 খ্রিস্টাব্দের 26 আগস্ট
- (d) 1791 খ্রিস্টাব্দের 20 জুন
(v) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ষোড়শ লুই কোন্ রাজবংশের শাসক ছিলেন?
- (a) টিউডর
- (b) বুরবোঁ
- (c) স্টুয়ার্ট
- (d) রোমানভ
(vi) ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান কবে ঘটে?
- (a) 1793 খ্রিস্টাব্দে
- (b) 1795 খ্রিস্টাব্দে
- (c) 1799 খ্রিস্টাব্দে
- (d) 1804 খ্রিস্টাব্দে
(vii) নেপোলিয়ন কবে ‘অর্ডারস ইন কাউন্সিল’-এর পালটা হিসেবে ‘মিলান ডিক্রি’ জারি করেন?
- (a) 1806 খ্রিস্টাব্দে
- (b) 1807 খ্রিস্টাব্দে
- (c) 1808 খ্রিস্টাব্দে
- (d) 1810 খ্রিস্টাব্দে
(viii) নেপোলিয়নের রাশিয়া অভিযানের সময় রাশিয়ার জার কে ছিলেন?
- (a) প্রথম আলেকজান্ডার
- (b) দ্বিতীয় আলেকজান্ডার
- (c) প্রথম নিকোলাস
- (d) দ্বিতীয় নিকোলাস
(ix) লিপজিগের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
- (a) 1812 খ্রিস্টাব্দে
- (b) 1813 খ্রিস্টাব্দে
- (c) 1814 খ্রিস্টাব্দে
- (d) 1815 খ্রিস্টাব্দে
(x) ফ্রান্সে ‘শত দিবসের রাজত্ব’ কে করেছিলেন?
- (a) ষোড়শ লুই
- (b) অষ্টাদশ লুই
- (c) রোবসপিয়র
- (d) নেপোলিয়ন বোনাপার্ট
বিভাগ – খ
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: [1 × 6 = 6]
A. ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও: [1 × 3 = 3]
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
|---|---|
| (i) মন্তেস্কু | (a) সন্ত্রাসের শাসন |
| (ii) রোবসপিয়র | (b) ট্রাফালগারের যুদ্ধ |
| (iii) নেলসন | (c) দ্য স্পিরিট অফ লজ |
B. একটি বা দুটি শব্দে উত্তর দাও: [1 × 3 = 3]
(i) ফরাসি বিপ্লবের সময়কার একটি করের নাম লেখো।
(ii) সিজালপাইন প্রজাতন্ত্র কে প্রতিষ্ঠা করেন?
(iii) নেপোলিয়নকে প্রথমবার কোন্ দ্বীপে নির্বাসিত করা হয়েছিল?
বিভাগ – গ
3. দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো 4টি): [2 × 4 = 8]
(i) ফ্রান্সে তৃতীয় সম্প্রদায় কাদের বলা হত?
(ii) ‘লেত্র দ্য ক্যাশে’ কী?
(iii) ফরাসি সমাজে ‘সাঁকুলোৎ’ কাদের বলা হত?
(iv) ‘কনকর্ডাট’ বা ধর্মমীমাংসা চুক্তি কী?
(v) মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী?
(vi) ‘লিজিয়ন অফ অনার’ বলতে কী বোঝো?
বিভাগ – ঘ
4. সাত-আটটি বাক্যে উত্তর দাও (যে-কোনো 2টি): [4 × 2 = 8]
(i) ফরাসি বিপ্লব সংঘটনে দার্শনিক রুশো ও ভলতেয়ারের অবদান সংক্ষেপে আলোচনা করো।
(ii) ফ্রান্সে সন্ত্রাসের শাসন কেন প্রবর্তিত হয়েছিল? এর মূল্যায়ন করো।
(iii) ‘স্পেনীয় ক্ষত’ কীভাবে নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল তা ব্যাখ্যা করো।
বিভাগ – ঙ
5. পনেরো-ষোলোটি বাক্যে উত্তর দাও (যে-কোনো 1টি): [8 × 1 = 8]
(i) ফরাসি বিপ্লবের রাজনৈতিক ও সামাজিক কারণগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। (4+4)
(ii) ফরাসি সমাজ ও অর্থনীতি পুনর্গঠনে নেপোলিয়ন বোনাপার্টের বিভিন্ন সংস্কারমূলক কাজগুলি আলোচনা করো। কোড নেপোলিয়নের গুরুত্ব কী ছিল? (5+3)