মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

নবম শ্রেণি: ভূগোল, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, First summative, নমুনা প্রশ্ন পত্র, সেট – 1

মডেল প্রশ্নপত্র – 1
1ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: নবম | বিষয়: ভূগোল ও পরিবেশ

পূর্ণমান: 40 | সময়: 1 ঘণ্টা 30 মিনিট

বিভাগ – ক

1. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: [1 × 7 = 7]

(i) পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হলো —

  • (a) 42 কিমি
  • (b) 43 কিমি
  • (c) 44 কিমি
  • (d) 53 কিমি

(ii) জিপিএস-এর সম্পূর্ণ কথাটি হলো —

  • (a) গ্লোবাল পয়েন্টিং সিস্টেম
  • (b) গ্লোবাল প্লেসিং সিস্টেম
  • (c) গ্লোবাল পজিশনিং সিস্টেম
  • (d) জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেম

(iii) উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয় —

  • (a) 21 মার্চ
  • (b) 21 জুন
  • (c) 23 সেপ্টেম্বর
  • (d) 22 ডিসেম্বর

(iv) অপসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থাকে প্রায় —

  • (a) 14 কোটি 70 লক্ষ কিমি
  • (b) 15 কোটি 20 লক্ষ কিমি
  • (c) 14 কোটি 90 লক্ষ কিমি
  • (d) 15 কোটি কিমি

(v) সর্বৎকৃষ্ট লৌহ আকরিকটি হলো —

  • (a) ম্যাগনেটাইট
  • (b) হেমাটাইট
  • (c) লিমোনাইট
  • (d) সিডারাইট

(vi) ভারতের প্রাচীনতম খনিজ তেল উত্তোলক কেন্দ্রটি হলো —

  • (a) আঙ্কলেশ্বর
  • (b) বোম্বে হাই
  • (c) ডিগবয়
  • (d) হলদিয়া

(vii) একটি অপুনর্ভব বা গচ্ছিত সম্পদের উদাহরণ হলো —

  • (a) সৌরশক্তি
  • (b) কয়লা
  • (c) বায়ুশক্তি
  • (d) জলবিদ্যুৎ

বিভাগ – খ

2. নীচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও: [1 × 8 = 8]

A. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে-কোনো 3টি): [1 × 3 = 3]

(i) নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে _________।

(ii) পৃথিবীর পরিক্রমণ গতির অপর নাম _________ গতি।

(iii) বহুমুখী উপযোগিতার জন্য খনিজ তেলকে _________ বলা হয়।

B. বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখো (যে-কোনো 3টি): [1 × 3 = 3]

(i) 22 ডিসেম্বর দিনটিকে মকরসংক্রান্তি বলা হয়।

(ii) আবর্তন গতির ফলে পৃথিবীতে দিন ও রাত সংঘটিত হয়।

(iii) পিট হলো সর্বৎকৃষ্ট মানের কয়লা।

C. একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে-কোনো 2টি): [1 × 2 = 2]

(i) পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই— একে এক কথায় কী বলা হয়?

(ii) ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্রটির নাম কী?

বিভাগ – গ

3. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): [2 × 3 = 6]

(i) দ্বিগন্ত রেখা কাকে বলে?

অথবা,

জিয়ড কী?

(ii) নিশীথ সূর্য কাকে বলে?

অথবা,

অপসুর ও অনুষুর অবস্থানের মধ্যে দুটি পার্থক্য লেখো।

(iii) সম্পদের দুটি বৈশিষ্ট্য লেখো।

অথবা,

প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে দুটি পার্থক্য লেখো।

বিভাগ – ঘ

4. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): [3 × 3 = 9]

(i) জিপিএস-এর তিনটি ব্যবহার উল্লেখ করো।

অথবা,

পৃথিবীর আকৃতি যে গোলাকার তার তিনটি প্রমাণ দাও।

(ii) কর্কটসংক্রান্তি ও মকরসংক্রান্তির মধ্যে তিনটি পার্থক্য নিরূপণ করো।

অথবা,

পৃথিবীর আবর্তন গতির তিনটি ফলাফল উল্লেখ করো।

(iii) দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ শক্তি অধিক বিকশিত হওয়ার তিনটি ভৌগোলিক কারণ লেখো।

অথবা,

বর্তমান দিনে অপ্রচলিত শক্তির ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কেন?

বিভাগ – ঙ

5. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: [5 × 1 = 5]

(i) চিত্রসহ পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণগুলি বিস্তারিতভাবে আলোচনা করো।

(ii) পূর্ব ভারতে অধিক সংখ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি কী কী?

বিভাগ – চ

6. ভারতের প্রদত্ত রেখা-মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করো: [1 × 5 = 5]

(i) পূর্ব ভারতের একটি কয়লা খনি

(ii) ভারতের প্রাচীনতম খনিজ তেল উত্তোলন কেন্দ্র

(iii) ভারতের বৃহত্তম লিগনাইট খনি

(iv) ভারতের বৃহত্তম তৈল শোধনাগার

(v) পূর্ব ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার