মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

নবম শ্রেণি: ভৌত বিজ্ঞান, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, First summative, নমুনা প্রশ্ন পত্র, সেট – 1

মডেল প্রশ্নপত্র – 1
1ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: নবম | বিষয়: ভৌতবিজ্ঞান ও পরিবেশ

পূর্ণমান: 40 | সময়: 1 ঘণ্টা 30 মিনিট

Group – A

1. সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো: [1 × 8 = 8]

(i) ঘনত্বের মাত্রীয় সংকেত হলো —

  • (a) $[ML^{-1}]$
  • (b) $[ML^{-2}]$
  • (c) $[ML^{-3}]$
  • (d) $[M^{-1}L^3]$

(ii) 1 আলোকবর্ষ (Light year) সমান কত মিটার?

  • (a) $9.46 \times 10^{15}$ m
  • (b) $9.46 \times 10^{12}$ m
  • (c) $3 \times 10^8$ m
  • (d) $1.5 \times 10^{11}$ m

(iii) সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন্ দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয়?

  • (a) 2.5 cm
  • (b) 3.7 cm
  • (c) 5.12 cm
  • (d) 12.5 cm

(iv) সমত্বরণে গতিশীল একটি কণার প্রাথমিক বেগ $u$, অন্তিম বেগ $v$ হলে, কণাটির গড় বেগ হবে —

  • (a) $\frac{u-v}{2}$
  • (b) $\frac{u+v}{2}$
  • (c) $\frac{v-u}{2}$
  • (d) $uv$

(v) ক্রিয়া ও প্রতিক্রিয়া বল —

  • (a) সর্বদা একই বস্তুর ওপর প্রযুক্ত হয়
  • (b) সর্বদা দুটি ভিন্ন বস্তুর ওপর প্রযুক্ত হয়
  • (c) একে অপরকে প্রশমিত করে
  • (d) কোনোটিই নয়

(vi) নিউট্রনবিহীন একটি মৌল হলো —

  • (a) সাধারণ হাইড্রোজেন
  • (b) ডয়টেরিয়াম
  • (c) ট্রিটিয়াম
  • (d) কার্বন

(vii) পরমাণুর M কক্ষে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো —

  • (a) 2টি
  • (b) 8টি
  • (c) 18টি
  • (d) 32টি

(viii) রাদারফোর্ডের $\alpha$-কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় —

  • (a) প্রোটন
  • (b) ইলেকট্রন
  • (c) নিউট্রন
  • (d) পরমাণুর নিউক্লিয়াস

Group – B

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): [1 × 7 = 7]

(i) দীপন প্রাবল্যের (Luminous intensity) SI একক কী?

(ii) শূন্যস্থান পূরণ করো: $1 \text{ nm} = \_\_\_\_\_\_\_\_$ m।

অথবা,

একটি মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত ভৌত রাশির উদাহরণ দাও।

(iii) বলের CGS একক কী?

(iv) সমবেগে গতিশীল একটি বস্তুর ত্বরণ কত হয়?

(v) সত্য বা মিথ্যা নিরূপণ করো: ভরবেগ একটি ভেক্টর রাশি।

(vi) ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন?

অথবা,

ক্যাথোড রশ্মি কোন্ কণার স্রোত?

(vii) পরমাণুর প্রায় সমগ্র ভর কোথায় কেন্দ্রীভূত থাকে?

Group – C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): [2 × 8 = 16]

(i) ভালো তুলাযন্ত্রের আবশ্যিক গুণাবলি কী কী (যে-কোনো দুটি)?

(ii) মাপনী চোঙের সাহায্যে কীভাবে একটি অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন নির্ণয় করবে?

অথবা,

স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য লেখো।

(iii) নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃত করো।

(iv) দ্রুতি ও বেগের মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো।

(v) বন্দুক থেকে গুলি ছুঁড়লে বন্দুকটি পিছনের দিকে ধাক্কা দেয় কেন— ব্যাখ্যা করো।

অথবা,

$5$ kg ভরের একটি বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে $2 \text{ m/s}^2$ ত্বরণ সৃষ্টি হবে?

(vi) পরমাণু নিস্তরিৎ হয় কেন?

(vii) বোর-এর পরমাণু মডেলের দুটি গুরুত্বপূর্ণ স্বীকার্য (postulates) উল্লেখ করো।

(viii) একটি মৌলের পরমাণু-ক্রমাঙ্ক 11 এবং ভরসংখ্যা 23 হলে, পরমাণুটিতে উপস্থিত ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা কত?

অথবা,

নিউক্লীয় বল বলতে কী বোঝো?

Group – D

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): [3 × 3 = 9]

(i) সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা বইয়ের পাতার বেধ কীভাবে নির্ণয় করা যায় তা ব্যাখ্যা করো। [3]

(ii) লেখচিত্রের সাহায্যে $s = ut + \frac{1}{2}at^2$ সমীকরণটি প্রতিষ্ঠা করো। [3]

অথবা,

নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম সূত্রে কীভাবে উপনীত হওয়া যায় তা গাণিতিকভাবে দেখাও। [3]

(iii) রাদারফোর্ডের $\alpha$-কণা বিচ্ছুরণ পরীক্ষার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণগুলি কী কী ছিল? এই পরীক্ষা থেকে তিনি কী সিদ্ধান্তে উপনীত হন? [2+1]

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার