সপ্তম শ্রেণি: ইতিহাস, অধ্যায় – 8 : মুঘল সাম্রাজ্যের সংকট ও আঞ্চলিক শক্তির উত্থান, MCQ ও অনান্য এক নম্বরের প্রশ্নত্তোর
অধ্যায় 8: অষ্টাদশ শতকের ভারত
(মুঘল সাম্রাজ্যের সংকট ও আঞ্চলিক শক্তির উত্থান)
📖 বিষয় সূচনা ও সংক্ষেপ
1707 খ্রিষ্টাব্দে সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর বিশাল মুঘল সাম্রাজ্যের ভিত নড়বড়ে হয়ে যায়। কেন্দ্রীয় শাসন দুর্বল হওয়ার সুযোগে ভারতের বিভিন্ন প্রান্তে স্বাধীন ও আধা-স্বাধীন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে। এই অধ্যায়ে আমরা সেই পরিবর্তনের ইতিহাস জানব।
- মুঘল সংকট: উত্তরাধিকার দ্বন্দ্ব, মনসবদারি ও জায়গিরদারি সংকট এবং নাদির শাহ ও আহমদ শাহ আবদালির ভারত আক্রমণের ফলে মুঘল শক্তির অবক্ষয়।
- আঞ্চলিক শক্তি: বাংলা, হায়দরাবাদ ও অযোধ্যায় স্বাধীন নবাবী শাসনের সূচনা। মুর্শিদকুলি খান, সাদাত খান এবং নিজাম-উল-মুলকের ভূমিকা।
- মারাঠা ও শিখ শক্তি: মারাঠাদের ‘চৌথ’ ও ‘সরদেশমুখী’ আদায় এবং শিখ মিস্ল্-গুলির উত্থান।
- ইউরোপীয়দের বিস্তার: এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে বাংলার রাজনীতিতে ঢুকে পড়ল এবং পলাশির যুদ্ধের মাধ্যমে ক্ষমতা দখলের পথ প্রশস্ত করল।
📊 বিস্তারিত ও সম্ভাব্য নম্বর বিভাজন
বার্ষিক পরীক্ষা (Annual Exam) অনুযায়ী এই অধ্যায়ের সম্ভাব্য নম্বর বিভাজন:
| প্রশ্নের ধরন | মান | সম্ভাব্য প্রশ্ন সংখ্যা | সম্ভাব্য মোট নম্বর |
|---|---|---|---|
| বহু বিকল্প ভিত্তিক (MCQ) | 1 | 2 টি | 2 |
| অতি সংক্ষিপ্ত (VSAQ) | 1 | 2 টি | 2 |
| সংক্ষিপ্ত উত্তরধর্মী (SAQ) | 2 | 1 টি | 2 |
| দীর্ঘ উত্তরধর্মী (LAQ) | 3 বা 5 | 1 টি | 3 বা 5 |
অধ্যায় 8: অষ্টাদশ শতকের ভারত
(বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন)
সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ):
1. মুঘল সম্রাট ঔরঙ্গজেব কত খ্রিষ্টাব্দে মারা যান?
- (ক) 1700 খ্রিষ্টাব্দে
- (খ) 1707 খ্রিষ্টাব্দে
- (গ) 1717 খ্রিষ্টাব্দে
- (ঘ) 1757 খ্রিষ্টাব্দে
উত্তর দেখো
উত্তর: (খ) 1707 খ্রিষ্টাব্দে
2. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
- (ক) আলিবর্দী খান
- (খ) সিরাজ-উদ-দৌল্লা
- (গ) মুর্শিদকুলি খান
- (ঘ) মীর জাফর
উত্তর দেখো
উত্তর: (গ) মুর্শিদকুলি খান
3. হায়দরাবাদ স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা কে করেছিলেন?
- (ক) নিজাম-উল-মুলক
- (খ) সাদাত খান
- (গ) হায়দর আলি
- (ঘ) টিপু সুলতান
উত্তর দেখো
উত্তর: (ক) নিজাম-উল-মুলক (আসাফ জাহ)
4. নাদির শাহ কত খ্রিষ্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন?
- (ক) 1707 খ্রিষ্টাব্দে
- (খ) 1739 খ্রিষ্টাব্দে
- (গ) 1761 খ্রিষ্টাব্দে
- (ঘ) 1764 খ্রিষ্টাব্দে
উত্তর দেখো
উত্তর: (খ) 1739 খ্রিষ্টাব্দে
5. পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়েছিল?
- (ক) 1526 খ্রিষ্টাব্দে
- (খ) 1556 খ্রিষ্টাব্দে
- (গ) 1761 খ্রিষ্টাব্দে
- (ঘ) 1764 খ্রিষ্টাব্দে
উত্তর দেখো
উত্তর: (গ) 1761 খ্রিষ্টাব্দে
6. অযোধ্যায় স্বাধীন রাজ্য কে গড়ে তোলেন?
- (ক) সুজা-উদ-দৌল্লা
- (খ) সফদর জং
- (গ) বুরহান-উল-মুলক সাদাত খান
- (ঘ) নিজাম-উল-মুলক
উত্তর দেখো
উত্তর: (গ) বুরহান-উল-মুলক সাদাত খান
7. আহমদ শাহ আবদালি কোথাকার শাসক ছিলেন?
- (ক) পারস্যের
- (খ) আফগানিস্তানের
- (গ) মঙ্গোলিয়ার
- (ঘ) তুরস্কের
উত্তর দেখো
উত্তর: (খ) আফগানিস্তানের
8. শিখ নেতা বন্দা বাহাদুরকে কোন্ মুঘল সম্রাট প্রাণদণ্ড দেন?
- (ক) বাহাদুর শাহ
- (খ) জাহান্দর শাহ
- (গ) ফারুকশিয়র
- (ঘ) মহম্মদ শাহ
উত্তর দেখো
উত্তর: (গ) ফারুকশিয়র
9. পলাশির যুদ্ধ কত খ্রিষ্টাব্দে হয়েছিল?
- (ক) 1756 খ্রিষ্টাব্দে
- (খ) 1757 খ্রিষ্টাব্দে
- (গ) 1764 খ্রিষ্টাব্দে
- (ঘ) 1765 খ্রিষ্টাব্দে
উত্তর দেখো
উত্তর: (খ) 1757 খ্রিষ্টাব্দে
10. ‘বর্গি’ নামে কারা পরিচিত ছিল?
- (ক) শিখ সৈন্যরা
- (খ) জাঠ কৃষকরা
- (গ) মারাঠা আক্রমণকারীরা
- (ঘ) আফগান দস্যুরা
উত্তর দেখো
উত্তর: (গ) মারাঠা আক্রমণকারীরা
11. কত খ্রিষ্টাব্দে ফারুকশিয়রের ফরমান জারি করা হয়?
- (ক) 1707 খ্রিষ্টাব্দে
- (খ) 1717 খ্রিষ্টাব্দে
- (গ) 1727 খ্রিষ্টাব্দে
- (ঘ) 1757 খ্রিষ্টাব্দে
উত্তর দেখো
উত্তর: (খ) 1717 খ্রিষ্টাব্দে
12. মুর্শিদকুলি খান বাংলার রাজধানী ঢাকা থেকে কোথায় সরিয়ে আনেন?
- (ক) হুগলিতে
- (খ) চন্দননগরে
- (গ) মাকসুদাবাদে (মুর্শিদাবাদ)
- (ঘ) কলকাতায়
উত্তর দেখো
উত্তর: (গ) মাকসুদাবাদে (যা পরে মুর্শিদাবাদ নামে পরিচিত হয়)
13. জাঠ বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
- (ক) শিবাজি
- (খ) চুড়ামন
- (গ) বন্দা বাহাদুর
- (ঘ) মুর্শিদকুলি খান
উত্তর দেখো
উত্তর: (খ) চুড়ামন
14. আলিবর্দী খানের পর বাংলার নবাব কে হয়েছিলেন?
- (ক) মীর জাফর
- (খ) সিরাজ-উদ-দৌল্লা
- (গ) মীর কাশিম
- (ঘ) মুর্শিদকুলি খান
উত্তর দেখো
উত্তর: (খ) সিরাজ-উদ-দৌল্লা
15. হায়দরাবাদের শাসকরা কী নামে পরিচিত ছিলেন?
- (ক) নবাব
- (খ) সম্রাট
- (গ) নিজাম
- (ঘ) পেশোয়া
উত্তর দেখো
উত্তর: (গ) নিজাম
অধ্যায় ৮: অষ্টাদশ শতকের ভারত
(মুঘল সাম্রাজ্যের সংকট ও আঞ্চলিক শক্তির উত্থান)
১. সত্য বা মিথ্যা নির্ণয় করো (True/False):
(i) সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য আরও শক্তিশালী হয়ে উঠেছিল।
উত্তর দেখো
উত্তর: মিথ্যা (সঠিক: সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল)
(ii) মুর্শিদকুলি খানকে বাংলার দিওয়ান হিসেবে নিয়োগ করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব।
উত্তর দেখো
উত্তর: সত্য
(iii) ১৭১৭ খ্রিষ্টাব্দে ইংরেজ কোম্পানি মুঘল সম্রাট ফারুকশিয়রের কাছ থেকে ফরমান লাভ করে।
উত্তর দেখো
উত্তর: সত্য
(iv) নাদির শাহ ছিলেন আফগানিস্তানের একজন শক্তিশালী শাসক।
উত্তর দেখো
উত্তর: মিথ্যা (সঠিক: তিনি ছিলেন পারস্যের বা ইরানের শাসক)
(v) আসফ জাহ উপাধি নিয়ে নিজাম-উল-মুলক হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন।
উত্তর দেখো
উত্তর: সত্য
(vi) ‘চৌথ’ ও ‘সরদেশমুখী’ নামক কর আদায় করত মারাঠারা।
উত্তর দেখো
উত্তর: সত্য
(vii) ১৭৬১ খ্রিষ্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল।
উত্তর দেখো
উত্তর: মিথ্যা (সঠিক: পানিপথের তৃতীয় যুদ্ধ)
(viii) বন্দা বাহাদুর ছিলেন একজন শক্তিশালী জাঠ নেতা।
উত্তর দেখো
উত্তর: মিথ্যা (সঠিক: তিনি ছিলেন শিখ নেতা)
(ix) আলিবর্দী খানের মৃত্যুর পর তাঁর দৌহিত্র সিরাজ-উদ-দৌল্লা বাংলার নবাব হন।
উত্তর দেখো
উত্তর: সত্য
(x) রবার্ট ক্লাইভ পলাশির যুদ্ধে সিরাজ-উদ-দৌল্লাকে পরাজিত করেন।
উত্তর দেখো
উত্তর: সত্য
২. শূন্যস্থান পূরণ করো:
(i) ১৭০৭ খ্রিষ্টাব্দে মুঘল সম্রাট ______ মারা যান।
উত্তর দেখো
উত্তর: ঔরঙ্গজেব
(ii) মুর্শিদকুলি খান বাংলার রাজধানী ঢাকা থেকে সরিয়ে নিয়ে যান ______-এ।
উত্তর দেখো
উত্তর: মুর্শিদাবাদ (মাকসুদাবাদ)
(iii) অযোধ্যায় স্বাধীন শাসন ব্যবস্থার সূচনা করেন বুরহান-উল-মুলক ______।
উত্তর দেখো
উত্তর: সাদাত খান
(iv) ১৭৩৯ খ্রিষ্টাব্দে পারস্যের শাসক ______ ভারত আক্রমণ করে দিল্লি লুঠ করেন।
উত্তর দেখো
উত্তর: নাদির শাহ
(v) পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠাদের সাথে আফগান শাসক ______-এর হয়েছিল।
উত্তর দেখো
উত্তর: আহমদ শাহ আবদালি
(vi) শিবাজির পর মরাঠা সাম্রাজ্যের প্রকৃত ক্ষমতা ______-দের হাতে চলে যায়।
উত্তর দেখো
উত্তর: পেশোয়া
(vii) শিখদের ছোটো ছোটো দল বা সংগঠনগুলিকে ______ বলা হতো।
উত্তর দেখো
উত্তর: মিস্ল্
(viii) শিখ মিস্ল্-গুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ______ মিস্ল্।
উত্তর দেখো
উত্তর: শুকারচাকিয়া
(ix) ১৭৫৭ খ্রিষ্টাব্দের ২৩ জুন বাংলার নদিয়া জেলার ______ প্রান্তরে ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল।
উত্তর দেখো
উত্তর: পলাশির
(x) মারাঠারা প্রতিবেশী রাজ্য থেকে আয়ের চারভাগের একভাগ যে কর আদায় করত তার নাম ______।
উত্তর দেখো
উত্তর: চৌথ
(xi) আলিবর্দী খানের আমলে বাংলায় মারাঠা আক্রমণকারীদের ______ বলা হতো।
উত্তর দেখো
উত্তর: বর্গি
(xii) হায়দরাবাদের স্বাধীন শাসকরা ______ উপাধি ব্যবহার করতেন।
উত্তর দেখো
উত্তর: নিজাম
(xiii) শুকারচাকিয়া মিস্ল্-এর নেতা ______ পাঞ্জাবে একটি শক্তিশালী শিখ রাজ্য গড়ে তোলেন।
উত্তর দেখো
উত্তর: রঞ্জিত সিংহ
(xiv) বাংলার নবাব সিরাজ-উদ-দৌল্লার সেনাপতি ______ পলাশির যুদ্ধে বিশ্বাসঘাতকতা করেন।
উত্তর দেখো
উত্তর: মীর জাফর
(xv) ১৭৬৫ খ্রিষ্টাব্দে ইংরেজ কোম্পানি মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলার ______ লাভ করে।
উত্তর দেখো
উত্তর: দিওয়ানি
অধ্যায় 8: অষ্টাদশ শতকের ভারত
(অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর – মান: 1)
৩. অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSA):
1. মুঘল সম্রাট ঔরঙ্গজেব কত খ্রিষ্টাব্দে মারা যান?
উত্তর দেখো
উত্তর: 1707 খ্রিষ্টাব্দে।
2. ১৭১৭ খ্রিষ্টাব্দে কোন্ মুঘল সম্রাট ব্রিটিশ কোম্পানিকে ‘ফরমান’ দিয়েছিলেন?
উত্তর দেখো
উত্তর: সম্রাট ফারুকশিয়র।
3. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর দেখো
উত্তর: মুর্শিদকুলি খান।
4. মুর্শিদকুলি খান বাংলার রাজধানী ঢাকা থেকে কোথায় সরিয়ে আনেন?
উত্তর দেখো
উত্তর: মাকসুদাবাদে (যা পরে মুর্শিদাবাদ নামে পরিচিত হয়)।
5. আসফ জাহ উপাধি নিয়ে হায়দরাবাদে স্বাধীন রাজ্য কে প্রতিষ্ঠা করেন?
উত্তর দেখো
উত্তর: নিজাম-উল-মুলক।
6. অযোধ্যায় স্বাধীন নবাবী শাসনের সূচনা কে করেছিলেন?
উত্তর দেখো
উত্তর: বুরহান-উল-মুলক সাদাত খান।
7. পারস্যের শাসক নাদির শাহ কত খ্রিষ্টাব্দে ভারত আক্রমণ করেন?
উত্তর দেখো
উত্তর: 1739 খ্রিষ্টাব্দে।
8. পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রিষ্টাব্দে হয়েছিল?
উত্তর দেখো
উত্তর: 1761 খ্রিষ্টাব্দে।
9. পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উত্তর দেখো
উত্তর: মারাঠাদের সাথে আফগান শাসক আহমদ শাহ আবদালির।
10. মারাঠারা প্রতিবেশী রাজ্য থেকে আয়ের কত অংশ ‘চৌথ’ হিসেবে আদায় করত?
উত্তর দেখো
উত্তর: এক-চতুর্থাংশ বা চারভাগের একভাগ (1/4)।
11. আলিবর্দী খানের শাসনকালে বাংলায় মারাঠা আক্রমণকারীদের কী বলা হতো?
উত্তর দেখো
উত্তর: বর্গি।
12. শিখদের ছোটো ছোটো দল বা মিস্ল্-গুলির সংখ্যা কয়টি ছিল?
উত্তর দেখো
উত্তর: 12 টি।
13. শুকারচাকিয়া মিস্ল্-এর নেতা কে ছিলেন?
উত্তর দেখো
উত্তর: রঞ্জিত সিংহ।
14. কোন্ মুঘল সম্রাটের আমলে নাদির শাহ ভারত আক্রমণ করেন?
উত্তর দেখো
উত্তর: সম্রাট মহম্মদ শাহ।
15. পলাশির যুদ্ধ কত তারিখে হয়েছিল?
উত্তর দেখো
উত্তর: 1757 খ্রিষ্টাব্দের 23 জুন।
16. পলাশির যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?
উত্তর দেখো
উত্তর: রবার্ট ক্লাইভ।
17. বাংলার শেষ স্বাধীন নবাব কাকে বলা হয়?
উত্তর দেখো
উত্তর: সিরাজ-উদ-দৌল্লাকে।
18. ইংরেজ কোম্পানি কত খ্রিষ্টাব্দে বাংলার দিওয়ানি লাভ করে?
উত্তর দেখো
উত্তর: 1765 খ্রিষ্টাব্দে।
19. মুঘল সম্রাট শাহ আলম ইংরেজদের বাংলার দিওয়ানি কোথায় প্রদান করেন?
উত্তর দেখো
উত্তর: এলাহাবাদে।
20. পলাশির ময়দান বাংলার কোন্ জেলায় অবস্থিত?
উত্তর দেখো
উত্তর: নদিয়া জেলায়।