মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

সপ্তম শ্রেণি: বাংলা, নানান দেশে নানান ভাষা – রামনিধি গুপ্ত, ব্যাকরণ ও ভাষা চর্চ মূলক প্রশ্ন

নানান দেশে নানান ভাষা: ব্যাকরণ ও ভাষাচর্চা
(সপ্তম শ্রেণি)

1. নিচের শব্দগুলির পদ পরিবর্তন করো: দেশ, ভাষা, মন, আশা।

উত্তর দেখো

• দেশ (বিশেষ্য) – দেশীয় (বিশেষণ)
• ভাষা (বিশেষ্য) – ভাষিক (বিশেষণ)
• মন (বিশেষ্য) – মানসিক (বিশেষণ)
• আশা (বিশেষ্য) – আশান্বিত (বিশেষণ)

2. নিচের শব্দগুলির দুটি করে সমার্থক শব্দ লেখো: দেশ, আশা, মন, ভাষা।

উত্তর দেখো

• দেশ: রাষ্ট্র, মাতৃভূমি
• আশা: আকাঙ্ক্ষা, কামনা
• মন: অন্তর, চিত্ত
• ভাষা: বুলি, কথা

3. বিপরীতার্থক শব্দ লেখো: স্বদেশীয়, আশা, নানান।

উত্তর দেখো

• স্বদেশীয় – বিদেশীয়
• আশা – নিরাশা / হতাশা
• নানান – এক / নির্দিষ্ট

4. নিচের শব্দগুলির অর্থ লেখো: বিনে, পুরে, স্বদেশীয়, নানান।

উত্তর দেখো

• বিনে: ছাড়া বা ব্যতীত
• পুরে: পূর্ণ হয় বা মেটে
• স্বদেশীয়: নিজের দেশের বা স্বদেশের
• নানান: বহু বা বিচিত্র

5. নিচের শব্দগুলি দিয়ে সার্থক বাক্য রচনা করো: মাতৃভাষা, স্বদেশ।

উত্তর দেখো

• মাতৃভাষা: নিজের মাতৃভাষার প্রতি প্রত্যেকটি মানুষের গভীর ভালোবাসা থাকা উচিত।
• স্বদেশ: প্রবাসে থাকলেও স্বদেশ এবং দেশের মানুষের প্রতি টান কখনোই কমে যায় না।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার