মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

সপ্তম শ্রেণি: ভূগোল, অধ্যায় – ভূমিরূপ, MCQ ও অনান্য এক নম্বরের প্রশ্নত্তোর

অধ্যায় 4: ভূমি রূপ

📖 বিষয় সূচনা ও সংক্ষেপ

ভূপৃষ্ঠের আকার বা আকৃতি সব জায়গায় একরকম নয়। উচ্চতা ও বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীর প্রধান ভূমি রূপগুলোকে তিনটি ভাগে ভাগ করা যায়— পর্বত, মালভূমি ও সমভূমি

  • পর্বত: সমুদ্রপৃষ্ঠ থেকে সাধারণত 900 মিটারের বেশি উঁচু, পাথুরে এবং খাড়া ঢালযুক্ত ভূমি রূপ। যেমন— ভঙ্গিল পর্বত (হিমালয়), স্তূপ পর্বত (সাতপুরা), আগ্নেয় পর্বত (ফুজিয়ামা)।
  • মালভূমি: সমুদ্রপৃষ্ঠ থেকে 300 থেকে 600 মিটার উঁচু, চারিদিক খাড়া ঢালযুক্ত কিন্তু উপরটা প্রায় সমতল ভূমি। একে ‘টেবিল ল্যান্ড’ বলা হয়। যেমন— পামির মালভূমি।
  • সমভূমি: সমুদ্রপৃষ্ঠ থেকে খুব সামান্য উঁচু (প্রায় 300 মিটারের কম) প্রায় সমতল বিস্তীর্ণ ভূমি। যেমন— সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমি।
  • মানুষের জীবনে প্রভাব: সমভূমি অঞ্চলে জনবসতি ও কৃষি কাজ সবচেয়ে ভালো হয়, অন্যদিকে পার্বত্য অঞ্চল পর্যটন ও খনিজ সম্পদের জন্য বিখ্যাত।

📊 বিস্তারিত ও সম্ভাব্য নম্বর বিভাজন

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন (1st Unit Test) অনুযায়ী সম্ভাব্য নম্বর বিভাজন:

প্রশ্নের ধরনমানসম্ভাব্য প্রশ্ন সংখ্যাসম্ভাব্য মোট নম্বর
বহু বিকল্প ভিত্তিক (MCQ)12 টি2
অতি সংক্ষিপ্ত (VSAQ)12 টি2
সংক্ষিপ্ত উত্তরধর্মী (SAQ)2/31 টি2/3
দীর্ঘ উত্তরধর্মী (LAQ)51 টি5

অধ্যায় 4: বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ)

সঠিক উত্তরটি নির্বাচন করো:

1. উচ্চতার ভিত্তিতে হিমালয় কোন্ শ্রেণির ভূমি রূপ?

  • (ক) মালভূমি
  • (খ) সমভূমি
  • (গ) পর্বত
  • (ঘ) উপত্যকা
উত্তর দেখো

উত্তর: (গ) পর্বত

2. পৃথিবীর ছাদ বলা হয় কোন্ মালভূমিকে?

  • (ক) তিব্বত মালভূমি
  • (খ) পামির মালভূমি
  • (গ) ছোটনাগপুর মালভূমি
  • (ঘ) ডেকান ট্র্যাপ
উত্তর দেখো

উত্তর: (খ) পামির মালভূমি

3. ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো—

  • (ক) সাতপুরা
  • (খ) হিমালয়
  • (গ) ফ্যুজিয়ামা
  • (ঘ) ব্ল্যাক ফরেস্ট
উত্তর দেখো

উত্তর: (খ) হিমালয়

4. কোন্ ভূমি রূপকে ‘টেবিল ল্যান্ড’ বলা হয়?

  • (ক) পর্বত
  • (খ) মালভূমি
  • (গ) সমভূমি
  • (ঘ) পাহাড়
উত্তর দেখো

উত্তর: (খ) মালভূমি

5. ভারতের একটি স্তূপ পর্বতের নাম হলো—

  • (ক) আরাবল্লী
  • (খ) সাতপুরা
  • (গ) হিমালয়
  • (ঘ) নীলগিরি
উত্তর দেখো

উত্তর: (খ) সাতপুরা

6. জাপানের ফ্যুজিয়ামা কোন্ ধরনের পর্বত?

  • (ক) ভঙ্গিল
  • (খ) স্তূপ
  • (গ) আগ্নেয় বা সঞ্চয়জাত
  • (ঘ) ক্ষয়জাত
উত্তর দেখো

উত্তর: (গ) আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত

7. ভারতের একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ হলো—

  • (ক) হিমালয়
  • (খ) সাতপুরা
  • (গ) আরাবল্লী
  • (ঘ) ভিসুভিয়াস
উত্তর দেখো

উত্তর: (গ) আরাবল্লী

8. পলি জমে কোন্ ধরনের সমভূমি তৈরি হয়?

  • (ক) লোয়েস সমভূমি
  • (খ) পলল সমভূমি
  • (গ) লাভা সমভূমি
  • (ঘ) ক্ষয়জাত সমভূমি
উত্তর দেখো

উত্তর: (খ) পলল সমভূমি

9. তিব্বত মালভূমি কোন্ ধরনের মালভূমি?

  • (ক) পর্বতবেষ্টিত
  • (খ) মহাদেশীয়
  • (গ) লাভা গঠিত
  • (ঘ) ব্যবচ্ছিন্ন
উত্তর দেখো

উত্তর: (ক) পর্বতবেষ্টিত মালভূমি

10. মরুভূমি অঞ্চলে বায়ু দ্বারা বালু উড়ে গিয়ে সঞ্চিত হয়ে কোন্ সমভূমি গঠন করে?

  • (ক) পলল সমভূমি
  • (খ) লোয়েস সমভূমি
  • (গ) উপকূলীয় সমভূমি
  • (ঘ) প্লাবন সমভূমি
উত্তর দেখো

উত্তর: (খ) লোয়েস সমভূমি

11. দক্ষিণ ভারতের ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্য মালভূমি কোন্ শিলা দ্বারা গঠিত?

  • (ক) গ্রানাইট
  • (খ) ব্যাসল্ট (লাভা)
  • (গ) বেলেপাথর
  • (ঘ) মার্বেল
উত্তর দেখো

উত্তর: (খ) ব্যাসল্ট (লাভা) শিলা

12. কোনো পর্বতশৃঙ্গের উচ্চতা পরিমাপ করা হয় কোথা থেকে?

  • (ক) নদীর স্তর থেকে
  • (খ) সমুদ্রপৃষ্ঠ থেকে
  • (গ) মাটির নিচ থেকে
  • (ঘ) মেঘের স্তর থেকে
উত্তর দেখো

উত্তর: (খ) সমুদ্রপৃষ্ঠ থেকে

13. ছোটনাগপুর মালভূমি কোন্ ধরনের মালভূমির উদাহরণ?

  • (ক) পর্বতবেষ্টিত
  • (খ) ব্যবচ্ছিন্ন
  • (গ) মহাদেশীয়
  • (ঘ) কোনোটিই নয়
উত্তর দেখো

উত্তর: (খ) ব্যবচ্ছিন্ন মালভূমি

14. পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কী?

  • (ক) তিব্বত মালভূমি
  • (খ) পামির মালভূমি
  • (গ) ডেকান ট্র্যাপ
  • (ঘ) লাদাখ মালভূমি
উত্তর দেখো

উত্তর: (খ) পামির মালভূমি (তিব্বত হলো বৃহত্তম)

15. জনবসতি গড়ে ওঠার জন্য সবচেয়ে আদর্শ ভূমি রূপ হলো—

  • (ক) উচ্চ পর্বত
  • (খ) পাথুরে মালভূমি
  • (গ) সমভূমি
  • (ঘ) গভীর গিরিখাত
উত্তর দেখো

উত্তর: (গ) সমভূমি

অধ্যায় 4: ভূমি রূপ
(সত্য-মিথ্যা ও শূন্যস্থান পূরণ)

1. সত্য বা মিথ্যা নির্ণয় করো:

(i) হিমালয় হলো একটি নবীন ভঙ্গিল পর্বত।

উত্তর দেখো

উত্তর: সত্য

(ii) পর্বতের উচ্চতা সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের কম হয়।

উত্তর দেখো

উত্তর: মিথ্যা (সঠিক: পর্বতের উচ্চতা সাধারণত 900 মিটারের বেশি হয়)

(iii) মালভূমিকে দেখতে অনেকটা টেবিলের মতো লাগে বলে একে ‘টেবিল ল্যান্ড’ বলে।

উত্তর দেখো

উত্তর: সত্য

(iv) সাতপুরা হলো একটি স্তূপ পর্বত।

উত্তর দেখো

উত্তর: সত্য

(v) ভারতের আরাবল্লী একটি নবীন পর্বত।

উত্তর দেখো

উত্তর: মিথ্যা (সঠিক: আরাবল্লী একটি প্রাচীন ক্ষয়জাত পর্বত)

(vi) পামির মালভূমিকে ‘পৃথিবীর ছাদ’ বলা হয়।

উত্তর দেখো

উত্তর: সত্য

(vii) সমভূমি অঞ্চলে কৃষি কাজ ভালো হয় না।

উত্তর দেখো

উত্তর: মিথ্যা (সঠিক: সমভূমি অঞ্চল কৃষি কাজের জন্য সবচেয়ে আদর্শ)

(viii) দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান ট্র্যাপ লাভা দ্বারা গঠিত।

উত্তর দেখো

উত্তর: সত্য

(ix) জাপানের ফ্যুজিয়ামা একটি আগ্নেয় পর্বত।

উত্তর দেখো

উত্তর: সত্য

(x) বালুকণা উড়ে গিয়ে সঞ্চিত হয়ে পলল সমভূমি তৈরি করে।

উত্তর দেখো

উত্তর: মিথ্যা (সঠিক: একে লোয়েস সমভূমি বলে)

2. শূন্যস্থান পূরণ করো:

(i) উচ্চতা ও বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীর প্রধান ভূমি রূপ হলো ______ টি।

উত্তর দেখো

উত্তর: 3 (তিন – পর্বত, মালভূমি ও সমভূমি)

(ii) ভাঁজ পড়ে যে পর্বত সৃষ্টি হয় তাকে ______ পর্বত বলে।

উত্তর দেখো

উত্তর: ভঙ্গিল

(iii) পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো ______ মালভূমি।

উত্তর দেখো

উত্তর: তিব্বত

(iv) নদীর পলি সঞ্চিত হয়ে ______ সমভূমি গঠিত হয়।

উত্তর দেখো

উত্তর: পলল (বা পলি গঠিত)

(v) আগ্নেয়গিরির ম্যাগমা বাইরে বেরিয়ে এসে সঞ্চিত হয়ে ______ পর্বত তৈরি করে।

উত্তর দেখো

উত্তর: আগ্নেয় (বা সঞ্চয়জাত)

(vi) ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হলো ______ মালভূমি।

উত্তর দেখো

উত্তর: লাদাখ

(vii) সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের কম উঁচু সমতল ভূমিকে ______ বলে।

উত্তর দেখো

উত্তর: সমভূমি

(viii) ভূ-আলোড়নের ফলে ভূত্বকের একাংশ উপরে উঠে গিয়ে ______ পর্বত গঠন করে।

উত্তর দেখো

উত্তর: স্তূপ

(ix) তিব্বত মালভূমি একটি ______ মালভূমি।

উত্তর দেখো

উত্তর: পর্বতবেষ্টিত

(x) ভারতের ছোটনাগপুর মালভূমি একটি ______ মালভূমির উদাহরণ।

উত্তর দেখো

উত্তর: ব্যবচ্ছিন্ন

(xi) পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম হলো মাউন্ট ______।

উত্তর দেখো

উত্তর: এভারেস্ট

(xii) দুটি পর্বতের মাঝখানের নিচু অংশকে ______ বলে।

উত্তর দেখো

উত্তর: উপত্যকা

(xiii) প্রাচীন ভঙ্গিল পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে ______ পর্বত তৈরি করে।

উত্তর দেখো

উত্তর: ক্ষয়জাত (বা অবশিষ্ট)

(xiv) সমভূমি অঞ্চলে নদী গতিপথ পরিবর্তন করলে ______ হ্রদ তৈরি হয়।

উত্তর দেখো

উত্তর: অশ্বক্ষুরাকৃতি

(xv) পৃথিবীর বেশিরভাগ মানুষ ______ অঞ্চলে বাস করে।

উত্তর দেখো

উত্তর: সমভূমি

অধ্যায় 4: ভূমি রূপ
(অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর – মান: 1)

৩. অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSA):

1. সমুদ্রপৃষ্ঠ থেকে কত উচ্চতাযুক্ত ভূমিকে পর্বত বলা হয়?

উত্তর দেখো

উত্তর: সাধারণত 900 মিটারের বেশি।

2. ভারতের একটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখো।

উত্তর দেখো

উত্তর: হিমালয় পর্বতমালা।

3. স্তূপ পর্বতের ওপরের সমতল অংশকে কী বলা হয়?

উত্তর দেখো

উত্তর: স্তূপ বা হোর্স্ট (Horst)।

4. গ্রস্থ উপত্যকা কাকে বলে?

উত্তর দেখো

উত্তর: দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে উপত্যকা তৈরি হয়।

5. আগ্নেয় পর্বতের অন্য নাম কী?

উত্তর দেখো

উত্তর: সঞ্চয়জাত পর্বত।

6. ভারতের একটি অতি প্রাচীন ক্ষয়জাত পর্বতের উদাহরণ দাও।

উত্তর দেখো

উত্তর: আরাবল্লী পর্বত।

7. কোন্ ভূমি রূপকে ‘টেবিল ল্যান্ড’ (Table Land) বলা হয়?

উত্তর দেখো

উত্তর: মালভূমি।

8. পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কী?

উত্তর দেখো

উত্তর: পামির মালভূমি।

9. তিব্বত মালভূমি কোন্ শ্রেণির মালভূমি?

উত্তর দেখো

উত্তর: পর্বতবেষ্টিত মালভূমি।

10. লাভা গঠিত মালভূমির একটি উদাহরণ দাও।

উত্তর দেখো

উত্তর: দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান ট্র্যাপ।

11. ছোটনাগপুর মালভূমি কোন্ ধরনের মালভূমির উদাহরণ?

উত্তর দেখো

উত্তর: ব্যবচ্ছিন্ন মালভূমি।

12. সমুদ্রপৃষ্ঠ থেকে কত উচ্চতাযুক্ত ভূমিকে সমভূমি বলা হয়?

উত্তর দেখো

উত্তর: সাধারণত 300 মিটারের কম।

13. নদীর পলি জমে কোন্ সমভূমি গঠিত হয়?

উত্তর দেখো

উত্তর: পলল সমভূমি।

14. লোয়েস সমভূমি কিসের দ্বারা গঠিত হয়?

উত্তর দেখো

উত্তর: বায়ুপ্রবাহের দ্বারা উড়িয়া আসা বালুকণার সঞ্চয়ের ফলে।

15. দুটি পর্বতের মাঝখানের নিচু অংশকে কী বলে?

উত্তর দেখো

উত্তর: উপত্যকা (Valley)।

16. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কী?

উত্তর দেখো

উত্তর: আন্দিজ পর্বতমালা।

17. ‘পৃথিবীর ছাদ’ কাকে বলা হয়?

উত্তর দেখো

উত্তর: পামির মালভূমিকে।

18. কোন্ ভূমি রূপ জনবসতি গড়ে ওঠার জন্য সবচেয়ে সুবিধাজনক?

উত্তর দেখো

উত্তর: সমভূমি।

19. পলি গঠিত সমভূমির একটি উদাহরণ দাও।

উত্তর দেখো

উত্তর: সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমি।

20. মালভূমির উচ্চতা সাধারণত কত হয়?

উত্তর দেখো

উত্তর: 300 থেকে 600 মিটারের মধ্যে।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার