মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

সপ্তম শ্রেণী: ইতিহাস, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র, সেট – 4

মডেল প্রশ্নপত্র – 4
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: সপ্তম | বিষয়: ইতিহাস

পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 6 = 6]

(i) চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন—

  • (a) বিজয়ালয়
  • (b) প্রথম রাজরাজ
  • (c) রাজেন্দ্র চোল
  • (d) দন্তিদুর্গ

(ii) আরবরা সিন্ধুপ্রদেশ জয় করেছিল—

  • (a) ৭১২ খ্রিস্টাব্দে
  • (b) ৭১০ খ্রিস্টাব্দে
  • (c) ৭২০ খ্রিস্টাব্দে
  • (d) ৭২২ খ্রিস্টাব্দে

(iii) ‘পবনদূত’ কাব্যের রচয়িতা কে ছিলেন?

  • (a) জয়দেব
  • (b) ধোয়ী
  • (c) শূলপাণি
  • (d) গোবর্ধন

(iv) বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন?

  • (a) ধর্মপাল
  • (b) শশাঙ্ক
  • (c) গোপাল
  • (d) দেবপাল

(v) সুলতান মামুদের ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য কী ছিল?

  • (a) সাম্রাজ্য বিস্তার করা
  • (b) ধর্ম প্রচার করা
  • (c) ধনসম্পদ লুণ্ঠন করা
  • (d) বাণিজ্য করা

(vi) সেন যুগে সমাজ ব্যবস্থায় কোন প্রথার খুব কড়াকড়ি ছিল?

  • (a) দাস প্রথা
  • (b) জাতিভেদ প্রথা
  • (c) সতীদাহ প্রথা
  • (d) দেবদাসী প্রথা

2. নিচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও (যে-কোনো ৪টি): [1 x 4 = 4]

(i) একটি বাক্যে উত্তর দাও: ত্রিশক্তি সংগ্রাম কোন স্থানটির আধিপত্য নিয়ে হয়েছিল?

(ii) শূন্যস্থান পূরণ করো: ইসলামের পবিত্র ধর্মগ্রন্থের নাম হলো ________।

(iii) ঠিক না ভুল লেখো: পাল যুগে বাংলার অন্যতম প্রধান বন্দর ছিল তাম্রলিপ্ত।

(iv) বেমানান শব্দটি খুঁজে বের করো: রামপাল, ধর্মপাল, বল্লাল সেন, দেবপাল।

(v) একটি বাক্যে উত্তর দাও: চর্যাপদের পুথি কে কোথা থেকে আবিষ্কার করেন?

3. দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ২টি): [2 x 2 = 4]

(i) চোল সাম্রাজ্যের শাসন ব্যবস্থায় ‘উর’ ও ‘নাড়ু’ বলতে কী বোঝায়?

(ii) তরাইনের প্রথম যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল?

(iii) ‘মাৎস্যন্যায়’ কী? কীভাবে এই অবস্থার অবসান ঘটে?

4. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ২টি): [3 x 2 = 6]

(i) পাল যুগে বৌদ্ধধর্মের প্রসার ও বিকাশ সম্পর্কে কী জানা যায়?

(ii) দাক্ষিণাত্যের চোলদের সামুদ্রিক কার্যকলাপের সংক্ষিপ্ত পরিচয় দাও।

(iii) আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও তার প্রভাব সম্পর্কে আলোচনা করো।

5. আট-দশটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ২টি): [5 x 2 = 10]

(i) খ্রিষ্টীয় সপ্তম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত উত্তর ভারতের রাজনীতিতে কনৌজের গুরুত্ব কী ছিল? ত্রিশক্তি সংগ্রামের পরিচয় দাও।

(ii) পাল ও সেন যুগে বাংলার কৃষি, শিল্প ও বাণিজ্যের বিবরণ দাও।

(iii) প্রাচীন বাংলায় শিক্ষা বিস্তারে নালন্দা ও বিক্রমশীল মহাবিহারের ভূমিকা এবং সেখানে পঠনপাঠনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার