মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

সপ্তম শ্রেণী: ইতিহাস, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র, সেট – 5

মডেল প্রশ্নপত্র – 5
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: সপ্তম | বিষয়: ইতিহাস

পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 6 = 6]

(i) শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়, তাকে কী বলা হয়?

  • (a) ত্রিশক্তি সংগ্রাম
  • (b) মাৎস্যন্যায়
  • (c) গৌড়তন্ত্র
  • (d) সামন্ততন্ত্র

(ii) বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন?

  • (a) দেবপাল
  • (b) গোপাল
  • (c) ধর্মপাল
  • (d) রামপাল

(iii) গজনির সুলতান মামুদ মোট কতবার ভারত আক্রমণ করেছিলেন?

  • (a) ১২ বার
  • (b) ১৫ বার
  • (c) ১৭ বার
  • (d) ২০ বার

(iv) ‘গীতগোবিন্দম্’ কাব্যের রচয়িতা কে ছিলেন?

  • (a) জয়দেব
  • (b) ধোয়ী
  • (c) গোবর্ধন
  • (d) উমাপতিধর

(v) কোন চোল রাজা ‘গঙ্গাইকোণ্ডচোল’ উপাধি গ্রহণ করেছিলেন?

  • (a) প্রথম রাজরাজ
  • (b) প্রথম রাজেন্দ্র চোল
  • (c) বিজয়ালয়
  • (d) দন্তিদুর্গ

(vi) পাল যুগের অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর ও শিল্পী কে ছিলেন?

  • (a) শীলভদ্র
  • (b) ধীমান
  • (c) চক্রপাণিদত্ত
  • (d) সন্ধ্যাকর নন্দী

2. নিচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও (যে-কোনো ৪টি): [1 x 4 = 4]

(i) একটি বাক্যে উত্তর দাও: ‘দানসাগর’ ও ‘অদ্ভুতসাগর’ বই দুটির রচয়িতা কে?

(ii) শূন্যস্থান পূরণ করো: আরবরা সিন্ধুপ্রদেশ জয় করেছিল ________ খ্রিস্টাব্দে।

(iii) ঠিক না ভুল লেখো: সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন লক্ষ্মণ সেন।

(iv) বেমানান শব্দটি খুঁজে বের করো: উর, নাড়ু, মণ্ডলম, গৌড়।

(v) একটি বাক্যে উত্তর দাও: চর্যাপদের পুথি কে আবিষ্কার করেন?

3. দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ২টি): [2 x 2 = 4]

(i) দক্ষিণ ভারতে ‘ব্রহ্মদেয়’ ব্যবস্থা বলতে কী বোঝায়?

(ii) খলিফা কাদের বলা হতো?

(iii) তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল?

4. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ২টি): [3 x 2 = 6]

(i) ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কী ছিল?

(ii) সুলতান মামুদের ভারত আক্রমণের প্রকৃত উদ্দেশ্য কী ছিল বলে তুমি মনে করো?

(iii) চর্যাপদ কী? চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে লেখো।

5. আট-দশটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ২টি): [5 x 2 = 10]

(i) প্রাচীন বাংলায় ‘মাৎস্যন্যায়’ বলতে কী বোঝো? কীভাবে এই অরাজক অবস্থার অবসান ঘটেছিল?

(ii) পাল ও সেন যুগে বাংলার সমাজ ও অর্থনীতির একটি তুলনামূলক আলোচনা করো।

(iii) প্রাচীন ভারতের শিক্ষা বিস্তারে নালন্দা মহাবিহারের ভূমিকা বিস্তারিতভাবে আলোচনা করো।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার