মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

সপ্তম শ্রেণী: ইতিহাস, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র, সেট – 7

মডেল প্রশ্নপত্র – 7
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: সপ্তম | বিষয়: ইতিহাস

পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 6 = 6]

(i) রাজা শশাঙ্ক কবে মারা যান?

  • (a) ৬২৭ খ্রিস্টাব্দে
  • (b) ৬৩৭ খ্রিস্টাব্দে
  • (c) ৬৪৭ খ্রিস্টাব্দে
  • (d) ৬৫৭ খ্রিস্টাব্দে

(ii) পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

  • (a) ধর্মপাল
  • (b) দেবপাল
  • (c) গোপাল
  • (d) রামপাল

(iii) সেন রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল?

  • (a) গৌড় অঞ্চলে
  • (b) রাঢ় অঞ্চলে
  • (c) কর্ণাট অঞ্চলে
  • (d) মগধ অঞ্চলে

(iv) ‘সদুক্তিকর্ণামৃত’ গ্রন্থটি কে সংকলন করেন?

  • (a) লক্ষ্মণ সেন
  • (b) হলায়ুধ
  • (c) শ্রীধর দাস
  • (d) জয়দেব

(v) সোমনাথ মন্দির কে লুন্ঠন করেছিলেন?

  • (a) বখতিয়ার খলজি
  • (b) সুলতান মামুদ
  • (c) মহম্মদ ঘুরি
  • (d) আরবরা

(vi) ‘গীতগোবিন্দম্’ কাব্যের প্রধান বিষয়বস্তু কী ছিল?

  • (a) রাম ও সীতার প্রেম
  • (b) রাধা ও কৃষ্ণের প্রেম
  • (c) শিব ও পার্বতীর প্রেম
  • (d) রাজা ও রানির প্রেম

2. নিচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও (যে-কোনো ৪টি): [1 x 4 = 4]

(i) একটি বাক্যে উত্তর দাও: ‘দীপঙ্কর শ্রীজ্ঞান’ কার নাম ছিল?

(ii) শূন্যস্থান পূরণ করো: গজনির সুলতান মামুদের একজন বিখ্যাত সভাকবির নাম ________।

(iii) ঠিক না ভুল লেখো: সেন যুগে বৌদ্ধধর্মের প্রসার ও বিকাশ আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছিল।

(iv) বেমানান শব্দটি খুঁজে বের করো: জয়দেব, ধোয়ী, শূলপাণি, শীলভদ্র।

(v) একটি বাক্যে উত্তর দাও: ‘উলেমা’ কাদের বলা হতো?

3. দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ২টি): [2 x 2 = 4]

(i) পাল ও সেন যুগে সাধারণ মানুষের পোশাক-পরিচ্ছদ কেমন ছিল?

(ii) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান কেন বিখ্যাত?

(iii) সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন? তার আক্রমণের একটি প্রধান কারণ লেখো।

(iv) ‘ব্রহ্মদেয়’ ব্যবস্থা বলতে কী বোঝায়?

4. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ২টি): [3 x 2 = 6]

(i) আরবে ইসলাম ধর্মের উত্থান কীভাবে হয়েছিল তা সংক্ষেপে লেখো।

(ii) পাল যুগের স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও।

(iii) রাজা শশাঙ্কের রাজত্বকালে গৌড়ের রাজনৈতিক অবস্থা কেমন ছিল?

(iv) বিক্রমশীল মহাবিহারের শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা দাও।

5. আট-দশটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ২টি): [5 x 2 = 10]

(i) ত্রিশক্তি সংগ্রাম কী? এর মূল কারণ ও ফলাফল আলোচনা করো।

(ii) সুলতান মামুদ এবং মহম্মদ ঘুরির ভারত আক্রমণের উদ্দেশ্য ও ফলাফলের তুলনামূলক আলোচনা করো।

(iii) চর্যাপদ কী? চর্যাপদ থেকে তৎকালীন বাংলার সমাজ ও জীবনযাত্রার কী রূপ জানা যায়?

(iv) পাল ও সেন যুগে বাংলার সমাজ ও অর্থনীতির পরিচয় দাও।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার