মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

সপ্তম শ্রেণী: ভূগোল, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র, সেট – 1

মডেল প্রশ্নপত্র – 1
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: সপ্তম | বিষয়: ভূগোল

পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করো: [1 x 6 = 6]

(i) পৃথিবীর অনুসুর অবস্থান হয়—

  • (a) 4 জুলাই
  • (b) 3 জানুয়ারি
  • (c) 21 জুন
  • (d) 22 ডিসেম্বর

(ii) মূলমধ্যরেখার মান হলো—

  • (a) 0°
  • (b) 90°
  • (c) 180°
  • (d) 360°

(iii) বায়ুর চাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হলো—

  • (a) থার্মোমিটার
  • (b) হাইগ্রোমিটার
  • (c) ব্যারোমিটার
  • (d) অ্যানিমোমিটার

(iv) এশিয়ার একটি উত্তরবাহিনী নদী হলো—

  • (a) গঙ্গা
  • (b) মেকং
  • (c) ওব
  • (d) ইয়াংসি

(v) ‘চীনের ম্যানচেস্টার’ বলা হয়—

  • (a) বেজিংকে
  • (b) সাংহাইকে
  • (c) হংকংকে
  • (d) টোকিওকে

(vi) ‘মহাবিষুব’ বলা হয়—

  • (a) 21 মার্চকে
  • (b) 23 সেপ্টেম্বরকে
  • (c) 21 জুনকে
  • (d) 22 ডিসেম্বরকে

2. নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও: [1 x 4 = 4]

A. শূন্যস্থান পূরণ করো (যে-কোনো ২টি): [1 x 2 = 2]

  • (i) পৃথিবীর ছাদ বলা হয় ________ মালভূমিকে।
  • (ii) সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ হলো ________ মিলিবার।
  • (iii) পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি ________ অঞ্চলে।

B. একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে-কোনো ২টি): [1 x 2 = 2]

  • (i) GPS-এর পুরো কথাটি কী?
  • (ii) এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?
  • (iii) কোন নদীকে ‘স্বর্ণরেণুর নদী’ বলা হয়?

3. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো ২টি): [2 x 2 = 4]

(i) ‘মুক্তিবেগ’ (Escape Velocity) কাকে বলে?

(ii) অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে দুটি পার্থক্য লেখো।

(iii) সমচাপ রেখা বা আইসোবার (Isobar) কাকে বলে?

(iv) এশিয়ার দুটি অন্তরবাহিনী নদীর নাম লেখো।

4. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (যে-কোনো ২টি): [3 x 2 = 6]

(i) অপসুর ও অনুসুর অবস্থানের মধ্যে তিনটি পার্থক্য লেখো।

(ii) নিরক্ষীয় অঞ্চলে সারাবছর নিম্নচাপ বিরাজ করে কেন?

(iii) জাপানের টোকিও-ইয়োকোহামা শিল্পাঞ্চল গড়ে ওঠার তিনটি প্রধান কারণ আলোচনা করো।

5. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ২টি): [5 x 2 = 10]

(i) চিত্রসহ পৃথিবীতে দিনরাত্রির দৈর্ঘ্য হ্রাসবৃদ্ধির কারণগুলি আলোচনা করো।

(ii) এশিয়া মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের প্রধান কারণগুলি বিস্তারিতভাবে আলোচনা করো।

(iii) পৃথিবীতে বায়ুচাপের তারতম্যের প্রধান তিনটি কারণ আলোচনা করো। ইয়াংসি নদীর অববাহিকাকে ‘চীনের শস্যভাণ্ডার’ বলা হয় কেন? (3+2)

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার