মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

সপ্তম শ্রেণী: পরিবেশ ও বিজ্ঞান, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র সেট – 6

মডেল প্রশ্নপত্র – 6
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: সপ্তম (Class 7) | বিষয়: গণিত (Mathematics)

পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করো অথবা নির্দেশমতো উত্তর দাও (যে-কোনো ৮টি): [1 x 8 = 8]

(i) 45 টাকার 20% সমান কত টাকা?

  • (a) 9 টাকা
  • (b) 15 টাকা
  • (c) 4.5 টাকা
  • (d) 10 টাকা

(ii) 3 : 5 :: 9 : $x$ হলে, $x$ -এর মান কত?

(iii) মান নির্ণয় করো: $\left(-\frac{2}{3}\right) \times \left(-\frac{3}{4}\right)$

(iv) $a^m \div a^n$ = কত? (যেখানে $a \neq 0$)

  • (a) $a^{m+n}$
  • (b) $a^{m-n}$
  • (c) $a^{mn}$
  • (d) $a^{\frac{m}{n}}$

(v) শূন্যস্থান পূরণ করো: $(x – y)^2 = x^2 – 2xy +$ ________

(vi) $x = 3$ এবং $y = -1$ হলে, $x + y$ -এর মান কত?

(vii) 120° কোণকে কী ধরনের কোণ বলা হয়?

  • (a) সূক্ষ্মকোণ
  • (b) সমকোণ
  • (c) স্থূলকোণ
  • (d) সরলকোণ

(viii) একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত?

(ix) ঠিক না ভুল লেখো: আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর সমান হয়।

2. যে-কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও: [2 x 8 = 16]

(i) একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 : 3 : 4 হলে, বৃহত্তম কোণটির মান কত?

(ii) কোনো সংখ্যার 15% যদি 45 হয়, তবে সংখ্যাটি কত?

(iii) 15 জন কৃষক 20 দিনে একটি জমি চাষ করতে পারেন। 10 জন কৃষক ওই জমি কত দিনে চাষ করবেন?

(iv) 2000 টাকার $\frac{1}{4}$ অংশ এবং 3000 টাকার $\frac{1}{5}$ অংশের মধ্যে কোনটি বড়ো এবং কত বড়ো?

(v) সূচকের সাহায্যে সরল করো: $\frac{2^5 \times 3^4}{2^3 \times 3^2}$

(vi) যোগ করো: $(3x^2 + 5x – 2)$ এবং $(-2x^2 – 3x + 4)$

(vii) সূত্রের সাহায্যে মান নির্ণয় করো: $a + b = 5$ এবং $a – b = 1$ হলে, $a^2 – b^2$ -এর মান কত?

(viii) গুণফল নির্ণয় করো: $(2x – y) \times (x + 3y)$

(ix) 3000-এর থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণসংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

3. যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দাও (সম্পাদ্য): [3 x 2 = 6]

(i) কেবল স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে 120° কোণ অঙ্কন করো। (অঙ্কন চিহ্ন দেওয়া আবশ্যিক)

(ii) চাঁদার সাহায্যে 85° কোণ এঁকে স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে তাকে সমদ্বিখণ্ডিত করো।

(iii) 8.5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ এঁকে পেনসিল কম্পাসের সাহায্যে তাকে লম্ব সমদ্বিখণ্ডিত করো এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য লেখো।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার