মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

সপ্তম শ্রেণী: পরিবেশ ও বিজ্ঞান, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র সেট – 7

মডেল প্রশ্নপত্র – 7
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: সপ্তম (Class 7) | বিষয়: গণিত (Mathematics)

পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করো অথবা নির্দেশমতো উত্তর দাও (যে-কোনো ৮টি): [1 x 8 = 8]

(i) 4 মাস এবং 1 বছরের অনুপাত কত?

  • (a) 4 : 1
  • (b) 1 : 4
  • (c) 1 : 3
  • (d) 3 : 1

(ii) $\frac{5}{8}$ -কে শতকরায় প্রকাশ করো।

(iii) শূন্যস্থান পূরণ করো: $(-16) \div (-2) +$ ________ = $-1$

(iv) $2^3 \times 2^5 = 2^x$ হলে $x$ -এর মান কত?

  • (a) 15
  • (b) 8
  • (c) 2
  • (d) 5

(v) $x^2 – 5x + 6$ রাশিতে ধ্রুবক পদটি কত?

(vi) শূন্যস্থান পূরণ করো: $(a – b)^2 = (a + b)^2 -$ ________

(vii) 100° কোণের সম্পূরক কোণের মান কত?

  • (a) 80°
  • (b) 10°
  • (c) 180°
  • (d) 90°

(viii) একটি সরলরেখার ওপর একটি বিন্দুতে লম্ব আঁকলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের মান কত?

(ix) ঠিক না ভুল লেখো: ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়।

2. যে-কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও: [2 x 8 = 16]

(i) একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে?

(ii) 9000 টাকা তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রথম বন্ধু যা পায়, দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পাবে?

(iii) তোমার খাতার দাম 10 টাকা ছিল। এখন বেড়ে 12 টাকা হয়েছে। খাতার দাম শতকরা কত বেড়েছে?

(iv) সূচকের সাহায্যে মান নির্ণয় করো: $\frac{2^3 \times 3^5 \times 16}{3 \times 32}$

(v) $(8x^2 + 8x + 1)$ -এর সঙ্গে কত যোগ করলে $(-14x^2 + 11x – 3)$ পাওয়া যাবে?

(vi) গুণ করো: $3abc \times (a^2b – b^2c + c^2a)$

(vii) সূত্রের সাহায্যে মান নির্ণয় করো: $a + \frac{1}{a} = 4$ হলে $a^2 + \frac{1}{a^2}$ -এর মান কত?

(viii) একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে $(x + 4)$ সেমি, $(2x + 1)$ সেমি এবং $(4x – 8)$ সেমি। এই ত্রিভুজের পরিসীমা কত?

(ix) 150 জন পরীক্ষার্থীর মধ্যে 90 জন ‘A’ গ্রেড পেয়েছে এবং পাশের বিদ্যালয়ে 140 জনের মধ্যে 80 জন ‘A’ গ্রেড পেয়েছে। অনুপাতের সাহায্যে প্রকাশ করে দেখাও কোন্ বিদ্যালয়ের ফল ভালো।

3. যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দাও (সম্পাদ্য): [3 x 2 = 6]

(i) কেবল স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে 105° কোণ অঙ্কন করো। (অঙ্কন চিহ্ন দেওয়া আবশ্যিক)

(ii) চাঁদার সাহায্যে 75° কোণ এঁকে স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে তাকে সমদ্বিখণ্ডিত করো।

(iii) 12 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করো এবং পেনসিল কম্পাসের সাহায্যে তাকে সমান 4 ভাগে ভাগ করো। প্রতিটি ভাগের দৈর্ঘ্য মেপে লেখো।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার