মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

সপ্তম শ্রেণী: পরিবেশ ও বিজ্ঞান, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র সেট -8

মডেল প্রশ্নপত্র – 8
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: সপ্তম (Class 7) | বিষয়: গণিত (Mathematics)

পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করো অথবা নির্দেশমতো উত্তর দাও (যে-কোনো ৮টি): [1 x 8 = 8]

(i) $\frac{3}{8}$ -কে শতকরায় প্রকাশ করলে কত হবে?

  • (a) 37.5%
  • (b) 12.5%
  • (c) 25%
  • (d) 30%

(ii) 2 : 3 এবং 4 : 5 -এর মিশ্র অনুপাত নির্ণয় করো।

(iii) শূন্যস্থান পূরণ করো: $(-15) \times 0 \times (-5)$ = ________

(iv) $3^0 + 2^0$ -এর মান কত?

  • (a) 0
  • (b) 1
  • (c) 2
  • (d) 5

(v) $x = 2$ হলে, $x^3 – 8$ -এর মান কত হবে?

(vi) শূন্যস্থান পূরণ করো: $a^m \div a^n = a^{\dots}$ (যেখানে $a \neq 0$)

(vii) 50° কোণের পূরক কোণের মান কত?

  • (a) 130°
  • (b) 40°
  • (c) 90°
  • (d) 310°

(viii) ঠিক না ভুল লেখো: সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হলো অতিভুজ।

2. যে-কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও: [2 x 8 = 16]

(i) 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত 5 : 3। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে?

(ii) 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করেন। 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন?

(iii) 4000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 4000 অপেক্ষা বড়ো।

(iv) তোমার কাছে 50 টাকা ছিল। তুমি 15 টাকা দিয়ে একটি পেন কিনলে। তুমি তোমার টাকার শতকরা কত অংশ খরচ করলে?

(v) সূচকের সাহায্যে মান নির্ণয় করো: $\frac{2^4 \times 3^5 \times 16}{3^2 \times 32}$

(vi) $(3x^2 + 5x – 2)$ থেকে কত বিয়োগ করলে $(x^2 – x + 1)$ পাওয়া যাবে?

(vii) সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো: $(3x – 5y) \times (3x + 5y)$

(viii) সূত্রের সাহায্যে মান নির্ণয় করো: $x – y = 3$ এবং $xy = 10$ হলে, $x^2 + y^2$ -এর মান কত?

(ix) একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে $(2a + 1)$ সেমি, $(3a – 2)$ সেমি এবং $(a + 4)$ সেমি। ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো।

3. যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দাও (সম্পাদ্য): [3 x 2 = 6]

(i) কেবল স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে 75° কোণ অঙ্কন করো। (অঙ্কন চিহ্ন দেওয়া আবশ্যিক)

(ii) চাঁদার সাহায্যে 110° কোণ এঁকে স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে তাকে সমদ্বিখণ্ডিত করো।

(iii) 9.5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করে পেনসিল কম্পাসের সাহায্যে তাকে লম্ব সমদ্বিখণ্ডিত করো।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার