মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

সপ্তম শ্রেণী: পরিবেশ ও বিজ্ঞান, প্রথম সামেটিভ, নমুনা প্রশ্ন পত্র সেট – 9

মডেল প্রশ্নপত্র – 9
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: সপ্তম (Class 7) | বিষয়: গণিত (Mathematics)

পূর্ণমান: 30 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করো অথবা নির্দেশমতো উত্তর দাও (যে-কোনো ৮টি): [1 x 8 = 8]

(i) 40 টাকার 25% সমান কত টাকা?

  • (a) 5 টাকা
  • (b) 10 টাকা
  • (c) 15 টাকা
  • (d) 20 টাকা

(ii) $x : 8 :: 15 : 20$ হলে, $x$ -এর মান কত?

(iii) 1 বছর 3 মাস এবং 1 বছর 8 মাসের অনুপাত কত?

  • (a) 3 : 8
  • (b) 15 : 20
  • (c) 3 : 4
  • (d) 4 : 5

(iv) শূন্যস্থান পূরণ করো: $5^3 \times 5^4 = 5^\square$

(v) $x^2y – 2xy^2 + 5$ রাশিতে $x^2y$ -এর সহগ (Coefficient) কত?

(vi) ঠিক না ভুল লেখো: $(a + b)^2 = a^2 + 2ab + b^2$

(vii) একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির মান কত?

  • (a) 30°, 60°
  • (b) 45°, 45°
  • (c) 50°, 40°
  • (d) 90°, 90°

(viii) 35° কোণের পূরক কোণ কত?

(ix) মান নির্ণয় করো: $\left(-\frac{5}{6}\right) \times \left(-\frac{3}{10}\right)$

2. যে-কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও: [2 x 8 = 16]

(i) 1500 টাকা তিন ভাইয়ের মধ্যে 2 : 3 : 5 অনুপাতে ভাগ করে দিলে, কে কত টাকা পাবে?

(ii) একটি বাঁশের 30% কাদায়, 40% জলে এবং বাকি 6 মিটার জলের ওপরে আছে। বাঁশটির মোট দৈর্ঘ্য কত মিটার?

(iii) 24 জন লোক একটি পুকুর কাটতে 12 দিন সময় নেয়। 18 জন লোক ওই পুকুরটি কত দিনে কাটতে পারবে?

(iv) 5000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 5000 অপেক্ষা ছোটো।

(v) সূচকের সাহায্যে সরল করো: $\frac{5^5 \times 2^4}{10^3 \times 5^2}$

(vi) $(3x^2 + 5x – 7)$ -এর সঙ্গে কত যোগ করলে $(x^2 – 2x + 1)$ পাওয়া যাবে?

(vii) সূত্রের সাহায্যে মান নির্ণয় করো: $x – \frac{1}{x} = 4$ হলে, $x^2 + \frac{1}{x^2}$ -এর মান কত?

(viii) গুণ করো: $(4a – 5b) \times (4a + 5b)$

(ix) দুটি সংখ্যার অনুপাত 5 : 7 এবং তাদের গসাগু 12 হলে, সংখ্যা দুটি কী কী?

3. যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দাও (সম্পাদ্য): [3 x 2 = 6]

(i) কেবল স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে 90° কোণ অঙ্কন করো। (অঙ্কন চিহ্ন দেওয়া আবশ্যিক)

(ii) চাঁদার সাহায্যে 80° কোণ এঁকে স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে তাকে সমদ্বিখণ্ডিত করো।

(iii) 10.5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করে পেনসিল কম্পাসের সাহায্যে তাকে লম্ব সমদ্বিখণ্ডিত করো এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য লেখো।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার