মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

নবম শ্রেণি: ইতিহাস, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, First summative, নমুনা প্রশ্ন পত্র, সেট – 5

মডেল প্রশ্নপত্র – 5
1ম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2026

শ্রেণি: নবম | বিষয়: ইতিহাস

পূর্ণমান: 40 | সময়: 1 ঘণ্টা 30 মিনিট

বিভাগ – ক

1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: [1 × 10 = 10]

(i) ‘আমিই রাষ্ট্র’ কথাটি বলেছিলেন —

  • (a) চতুর্দশ লুই
  • (b) পঞ্চদশ লুই
  • (c) ষোড়শ লুই
  • (d) নেপোলিয়ন

(ii) ফরাসি বিপ্লব সংঘটিত হওয়ার সময় ফ্রান্সের রাজা ছিলেন —

  • (a) চতুর্দশ লুই
  • (b) পঞ্চদশ লুই
  • (c) ষোড়শ লুই
  • (d) অষ্টাদশ লুই

(iii) ‘সামাজিক চুক্তি’ গ্রন্থের রচয়িতা হলেন —

  • (a) মন্তেস্কু
  • (b) ভলতেয়ার
  • (c) রুশো
  • (d) দিদেরো

(iv) ফ্রান্সে বাধ্যতামূলক শ্রমদানকে বলা হত —

  • (a) টেইলি
  • (b) টাইথ
  • (c) গ্যাবেল
  • (d) করভি

(v) জেকোবিন দলের একজন নেতার নাম হলো —

  • (a) মিরাবো
  • (b) রোবসপিয়র
  • (c) লাফায়েৎ
  • (d) অ্যাবে সিয়েস

(vi) নেপোলিয়ন কবে নিজেকে ফরাসি জাতির সম্রাট ঘোষণা করেন?

  • (a) 1799 খ্রিস্টাব্দে
  • (b) 1802 খ্রিস্টাব্দে
  • (c) 1804 খ্রিস্টাব্দে
  • (d) 1806 খ্রিস্টাব্দে

(vii) কোড নেপোলিয়ন সংকলিত হয়েছিল —

  • (a) 1801 খ্রিস্টাব্দে
  • (b) 1804 খ্রিস্টাব্দে
  • (c) 1807 খ্রিস্টাব্দে
  • (d) 1812 খ্রিস্টাব্দে

(viii) ট্রাফালগারের নৌযুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি ছিলেন —

  • (a) ওয়েলিংটন
  • (b) নেলসন
  • (c) ব্লাচার
  • (d) কুতুজভ

(ix) ‘স্পেনীয় ক্ষত’ কার পতনের অন্যতম কারণ ছিল?

  • (a) মেটারনিখ
  • (b) প্রথম আলেকজান্ডার
  • (c) নেপোলিয়ন বোনাপার্ট
  • (d) রোবসপিয়র

(x) ‘মহাদেশীয় অবরোধ ব্যবস্থা’ কে প্রবর্তন করেন?

  • (a) নেপোলিয়ন
  • (b) ষোড়শ লুই
  • (c) বিসমার্ক
  • (d) মেটারনিখ

বিভাগ – খ

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: [1 × 6 = 6]

A. ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও: [1 × 3 = 3]

ক-স্তম্ভখ-স্তম্ভ
(i) দ্য ওয়েলথ অফ নেশনস(a) 1795-1799 খ্রিস্টাব্দ
(ii) ডাইরেক্টরি শাসন(b) 1815 খ্রিস্টাব্দ
(iii) ওয়াটারলুর যুদ্ধ(c) অ্যাডাম স্মিথ

B. একটি বা দুটি শব্দে উত্তর দাও: [1 × 3 = 3]

(i) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় কাদের বলা হত?

(ii) নেপোলিয়ন বোনাপার্ট কোন্ দ্বীপে জন্মগ্রহণ করেন?

(iii) কোন্ যুদ্ধকে ‘জাতিসমূহের যুদ্ধ’ বলা হয়?

বিভাগ – গ

3. দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো 4টি): [2 × 4 = 8]

(i) ফিজিওক্র্যাট কাদের বলা হত?

(ii) টেনিস কোর্টের শপথ কী?

(iii) লেত্র দ্য ক্যাশে কী?

(iv) পোড়ামাটি নীতি বলতে কী বোঝো?

(v) কোড নেপোলিয়নের দুটি গুরুত্ব লেখো।

(vi) মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী?

বিভাগ – ঘ

4. সাত-আটটি বাক্যে উত্তর দাও (যে-কোনো 2টি): [4 × 2 = 8]

(i) ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কী ছিল তা সংক্ষেপে আলোচনা করো।

(ii) ফ্রান্সে সন্ত্রাসের শাসনের কারণ ও গুরুত্ব আলোচনা করো।

(iii) নেপোলিয়নের পতনে রাশিয়া অভিযানের প্রভাব কতটা দায়ী ছিল তা ব্যাখ্যা করো।

বিভাগ – ঙ

5. পনেরো-ষোলোটি বাক্যে উত্তর দাও (যে-কোনো 1টি): [8 × 1 = 8]

(i) ফরাসি বিপ্লবের পশ্চাতে ফরাসি দার্শনিকদের অবদান বিস্তারিতভাবে আলোচনা করো। (8)

(ii) নেপোলিয়ন বোনাপার্ট প্রবর্তিত অভ্যন্তরীণ সংস্কারগুলি আলোচনা করো। তাঁকে ‘বিপ্লবের সন্তান’ বলা কতটা যুক্তিযুক্ত? (5+3)

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার