নবম শ্রেণি: বাংলা, নোঙর – অজিত দত্ত, ব্যাকরণ ও ভাষাচর্চা মূলক প্রশ্নত্তোর
অধ্যায় 5: নোঙর
(ব্যাকরণ ও ভাষাচর্চা – পাঠ্যবই অনুসারে)
1. পদ পরিবর্তন বা পদান্তর করো:
| প্রদত্ত পদ | পরিবর্তিত পদ |
|---|---|
| ক) বাণিজ্য (বিশেষ্য) | বাণিজ্যিক (বিশেষণ) |
| খ) নিস্তব্ধ (বিশেষণ) | নিস্তব্ধতা (বিশেষ্য) |
| গ) বিদ্রূপ (বিশেষ্য) | বিদ্রূপাত্মক (বিশেষণ) |
| ঘ) জোয়ার (বিশেষ্য) | জোয়ারি (বিশেষণ) |
| ঙ) বাঁধা (বিশেষণ) | বাঁধন (বিশেষ্য) |
2. নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো:
ক) জোয়ার
উত্তর দেখো
ভাটা
খ) মিছে
উত্তর দেখো
সত্যি
গ) নিস্তব্ধ
উত্তর দেখো
মুখর (বা কোলাহলপূর্ণ)
ঘ) দূর
উত্তর দেখো
নিকট (বা কাছে)
ঙ) বাঁধা
উত্তর দেখো
মুক্ত (বা খোলা)
3. নিচের শব্দগুলির দুটি করে সমার্থক বা প্রতিশব্দ লেখো:
ক) সিন্ধু
উত্তর দেখো
সাগর, সমুদ্র (বা পারাবার)
খ) তরী
উত্তর দেখো
নৌকো, নাও
গ) তট
উত্তর দেখো
তীর, কূল
ঘ) রাত
উত্তর দেখো
রাত্রি, রজনী (বা নিশা)
4. নিচের শব্দগুলি দিয়ে সার্থক বাক্য রচনা করো:
ক) নোঙর
উত্তর দেখো
সন্ধ্যাবেলায় মাঝিরা নদীর ঘাটে নৌকোর নোঙর ফেলে বিশ্রাম নেয়।
খ) মাস্তুল
উত্তর দেখো
সমুদ্রে হঠাৎ প্রবল ঝড় উঠলে জাহাজটির মাস্তুল ভেঙে যায়।
গ) বাণিজ্য-তরী
উত্তর দেখো
প্রাচীনকালে বাংলার বণিকেরা বাণিজ্য-তরী নিয়ে সিংহল ও অন্যান্য দেশে পাড়ি দিতেন।
ঘ) বিদ্রূপ
উত্তর দেখো
কারো চেহারা বা দুর্বলতা নিয়ে কখনো তাকে বিদ্রূপ করা উচিত নয়।